
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রে চেয়েছিলেন এবং সংবাদপত্রের সব ধরনের স্বাধীনতা দিয়েছিলেন বাকশালের সময় সংবাদপত্রের স্বাধীনতা কে হরন করা হয়েছিল এবং ৪টি পত্রিকা বাদ দিয়ে সবধরনের গনমাধ্যম কে বন্ধ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপির সংবাদপত্রের স¦াধীনতার পক্ষে সব সময় কাজ করে থাকে। এই বাংলাদেশে যখনই বিএনপি ক্ষমতায় আসে সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করে এই দেশের সাংবাদিক মহল সাংবাদিকরা এবং সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে সবচাইতে উদার ভুমিকা পালন করে বিএনপি।
শনিবার (১৪ মার্চ) সন্ধায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত রয়েল প্যালেস (ভিআইপি হল রুম), ভিক্টোরিয়া রোডে এ সংবর্ধনা ,দোয়া ও ইফতার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের জেলা শাখার সভাপতি মো.আরিফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক মো.শামীম আল মামুন।
তিনি আরও বলেন , সংবাদপত্রের দায়িত্ব রয়েছে এই সমাজের সঠিক চিত্র তুলে ধরা এবং সেই অনুযায়ি মানুষকে গাইড করা সাংবাদিকরা কোন দলের না সাংবাদিকরা দেশের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে সাংবাদিকদের সমাজের সঠিক বিষয়টি তুলে ধরতে হবে । বস্তু নিষ্ঠ সংবাদ করতে হবে । কোন সংবাদ যদি ফেইক সংবাদ হয় তাহলে কিন্তু সংবাপত্রের এবং সাংবাদিকতর মান নিচের দিকে নেমে যায়। একটি সংবাদের কারনে আরেকজন লোক ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়টি বিবেচনায় নেওয়া উচিৎ। আগামী দিনে আমরা সবাই মিলে সুন্দর একটি টাঙ্গাইল গড়ে তুলবো এর জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ মহাসচিব এডভোকেট জাফর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী , টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন ,টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ সভপতি মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সভাপতি মো. মামুনুর রহমান প্রমুখ।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক নেতারা।