
জিয়ারত জুয়েল: টাঙ্গাইলের বাসাইলে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে মরহুম হুমায়ুন খানের মরণোত্তর বীমাদাবির ৪৬ লাখ ১৫ হাজার ০৯২ (ছিচল্লিশ লক্ষ পনের হাজার বিরানব্বই) টাকার চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল বাসাইল সার্ভিসিং সেল (প্রকল্প-আইপিএল লিলি)-এর আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্জ এড. আহমেদ আযম খান এমপি।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর জেনারেল ম্যানেজার মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, মো: ইকবাল হোসেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির -ইডিপি ও প্রকল্প পরিচালক, মো: হোসাইন মাহমুদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক এড. নূর নবী আবু হায়াত খান নবু প্রমুখ।
চেক হস্তান্তর শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।