
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
আসন্ন ৪ নম্বর নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী তারেক খান জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছেন। ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনেও তিনি ভূমিকা রাখছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর পাথালিয়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। পরে এলাকাবাসী রাস্তাটি সংস্কারের জন্য তারেক খানের কাছে আবেদন জানালে তিনি নিজ অর্থায়নে দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত সহায়তার পাশাপাশি জনস্বার্থে তার এমন উদ্যোগ প্রশংসনীয় এবং অন্য বিত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদেরও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
নির্বাচনী প্রচারণায় তারেক খান বলেন, তিনি নিজেকে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার জানিয়ে তিনি চেয়ারম্যান পদে সবার ভোট ও দোয়া কামনা করেন।
স্থানীয়দের একটি অংশের মতে, তার মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নের প্রতিশ্রুতির কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রচারণায় অংশ নিচ্ছেন এবং আসন্ন নির্বাচনে তাকে সমর্থন জানাচ্ছেন।