
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের নাগরপুরে অভিযান চালিয়ে মাদক মামলায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সাইদুর রহমান (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে নাগরপুর থানার ধুপুরিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুর রহমান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গণিপাড়া গ্রামের মো. মহারাজ মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল নাগরপুরের ধুপুরিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা জেলার আশুলিয়া থানার মাদক মামলা নং-৪৫ (৬) ২২, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব-১৪ বিভিন্ন চাঞ্চল্যকর ও ক্লুলেস অপরাধের রহস্য উদ্ঘাটনসহ হত্যা, অপহরণ, ধর্ষণ, লুণ্ঠন, জঙ্গিবাদ, মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে কাজ করে আসছে।
গ্রেপ্তারের পর সাইদুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।