
কেশবপুর (যশোর)প্রতিনিধি
কেশবপুর উপজেলার চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই/মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে কেশবপুর উপজেলার ০১ নং ত্রিমোহনী ইউনিয়নের মির্জানগর এলাকা থেকে আসামী এবিএম মেহেদী হাসান(২৬),পিতা-মৃত জাকাত গাজী ,গ্রাম- মির্জানগর, থানা-কেশবপুর,জেলা-যশোরকে ০৩(তিন) পিস ইয়াবাসহ তার বসতবাড়ী হতে মঙ্গলবার বিকালে গ্রেফতার করেন।
একই দিনে অরেকটি অভিযান চালিয়ে কেশবপুর সাগরদাঁড়ি গ্রামের হাসিবুর রহমান সাগর(২০),পিতা-আজিজুল মোড়ল,গ্রামে সাগরদাঁড়ি, থানা-কেশবপুর,জেলা-যশোরকে তার বসতবাড়ি হতে সন্ধ্যায় ০২(দুই) পিস ইয়াবা ট্যাবলেট সেবন রত অবস্থায় গ্রেফতার করেন ।
এ প্রসঙ্গে ক্যাম্পের ইনচার্জ এসআই/শামীম বলেন,মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারী ট্রায়াল আদালতে বিচারের নিমিত্তে প্রতিবেদন দাখিল করার প্রস্তুতি চলছে ।