Author: admin

সাতক্ষীরা প্রতিনিধি প্রতিষ্ঠার ২৩ বছরে এনটিভি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কখনো পিছপা হয়নি। সাহসী সাংবাদিকতা ও রুচিশীল বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার বিকালে দর্শকনন্দিত স্যাটালাইট চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীর শহরের রয়েল প্লাস কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে অতিথিরা এসব কথা বলেন। এসময় তারা এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনার পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান,…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা, মরিচের বীজ এবং শাক-সবজির বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমাদুল হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলশাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জীবনের শেষ প্রান্তে এসে মানুষ সবচেয়ে বেশি আশ্রয় খোঁজেন নিজের সন্তান-স্বজনের কাছে। কিন্তু টাঙ্গাইলের এক শতবর্ষী বৃদ্ধের ভাগ্যে জুটেছে তার উল্টো চিত্র। যে মানুষটি সারাজীবন পরিশ্রম করে সন্তানদের বড় করেছেন, বয়সের ভারে ন্যুব্জ হয়ে, চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে শেষ পর্যন্ত তাকেই ফেলে রাখা হলো রাস্তার পাশে। অসহায় সেই বৃদ্ধের পাশে দাঁড়ালেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার বল্লা ইউনিয়নের বইল্লা এলাকার একটি সেতুর পাশে কান্নারত অবস্থায় উদ্ধার হন বৃদ্ধ মফিজ উদ্দিন। স্থানীয়দের ভাষ্য, প্রায় দৃষ্টিশক্তিহীন এই বৃদ্ধ গত কয়েক বছর ধরেই…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশে-বিদেশে বিনিয়োগ উৎসাহিত করতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে ‘ভিসানীতি-২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার। প্রস্তাবটি উপস্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, ‘ভিসা পলিসিটা সহজ হোক। সে কারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু শেষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটা মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিকিউরিটি ইস্যুগুলো দেখবে, পর্যটন মন্ত্রণালয় রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে। তাদের যদি আরও কোনো ইন্টারেস্ট থাকে, যেটা এই পলিসিটাকে সমৃদ্ধ করবে,…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ৭৮ নম্বর পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে দৈনিক আমার দেশ ও বৈশাখী টেলিভিশনের বিশিষ্ট সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী এইচ. এম. শাহীন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ​গত ২ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ সমর্থন ও সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ​বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব রোজী ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন অক্সফোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার। ​কমিটি গঠন…

Read More

নওগাঁ প্রতিনিধি  নওগাঁর বদলগাছী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন, খেলার সামগ্রী,কৃষি প্রণোদনার বীজ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা ইনচার্জ রুহুল আমিন, উপজেলা ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধ : নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই) নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও দেশপ্রেম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুল তাঁর কবিতা, গান ও সাহিত্যের মাধ্যমে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে দিয়েছেন। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ লেখনী বাঙালি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার একটি বাড়ির আঙিনায় নিষিদ্ধ গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার বাড়ি থেকে ১১টি বড় আকারের জ্যান্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আল আমিন বলরামপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আল আমিন দীর্ঘদিন ধরে নিজ বাড়ির আঙিনায় গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বাড়ি থেকে ১১টি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুরে নকল কসমেটিকস বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পৌর শহরের বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজারের বিভিন্ন কসমেটিকস দোকানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে নকল ও অনুমোদনহীন কসমেটিকস পণ্য বিক্রির সত্যতা পাওয়া যায়। অভিযানে জলিল কসমেটিককে ১০ হাজার টাকা, ব্রাদার্স কসমেটিককে ৫ হাজার টাকা এবং শুকরিয়া কসমেটিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের আইসিটি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নাফিস জয়। বৃহস্পতিবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ঈশিতা ফারহানা তন্দ্রা এবং সজীব আহমেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রকিবুল ইসলাম, ফারিয়া তাসনিম মুন, বিভা মান্নান, মাহমুদুল হাসান সবুজ এবং ইব্রাহিম শাহরিয়ার সাগর। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন ইন্দ্রজিৎ মন্ডল। যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হিসেবে জুবায়ের জোয়াদ্দার বর্ষণ, রায়হান মিথ, আকাশ দাস এবং…

Read More