- ২৪ ঘণ্টায় রাজধানীর তিন স্থানে হামলা-লুটপাট
- এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
- বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
- বাসাইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশঅনুষ্ঠিত
- উজিরপুরে চুরির অভিযোগে বাবাকে মারধর
- চৌদ্দগ্রামে ফাতেমা হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
- যবিপ্রবিতে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত: আড়াইশ গবেষকের মহামিলন
- সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রতিমন্ত্রী টুকু
Author: admin
দিনাজপুর প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৪ জুলাই ২০২৬, শনিবার বিকেল গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিশাল গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনাজপুরে অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিলটি বড় মাঠ সিএমবি মোড় হতে শুরু হয়ে হাসপাতাল মোড়, মুন্সিপাড়া মডার্ন মোড়, লিলির মোড় হয়ে বাহাদুরবাজার মোড়ে সমবেত হয় এবং একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সেক্রেটারি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতাল আল মদিনা হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেওয়ার পর এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের দাবি, গত রাতে আনুমানিক সাড়ে ৮টার দিকে টনসিল অপারেশনের উদ্দেশ্যে শিশুটিকে আল মদিনা হাসপাতালে একটি ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই সে অচেতন হয়ে পড়ে এবং আর জ্ঞান ফিরে পায়নি। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আনুমানিক ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুর স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি…
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টায় আমার গ্রাম আমার শহর প্রকল্পের টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। টয়লেট নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অপর্যাপ্ত সিমেন্ট, ত্রুটিপূর্ণ ঢালাই এবং দুর্বল কাঠামোর কারণে উদ্বোধনের আগেই অনেক টয়লেটে ফাটল ও প্লাস্টার খসে পড়ছে। টয়লেটের পিলারে রডের খাঁচা তৈরির পরিবর্তে কোথাও একটি মাত্র রড ব্যবহার করারও অভিযোগ রয়েছে। রডের পরিবর্তে জিআই তার ব্যবহার, নিম্নমানের কাঠ ও অল্প টিন ব্যবহারের কারণে অনেক টয়লেটের ছাউনি দিয়ে শুরু থেকেই পানি পড়ছে। সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, বেশ কয়েকটি টয়লেটের দেয়াল ও ঢালাইয়ের অংশ হাতের চাপেই ভেঙে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীর বিট বালু ব্যবহার এবং প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট দেওয়ায় এমনটা…
জামালপুর প্রতিনিধি:জামালপুরে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন পত্রে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের ১০০ জন পরীক্ষার্থী। শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নাম্বার কক্ষে বাংলা ২য় পত্রের পরীক্ষাতে এই ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা সকলে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী। পরীক্ষার্থী তিলা জামালি বলেন-“পরীক্ষা দেয়া শেষে আমি দেখতে পারলাম যে-আমার প্রশ্নের উপরে লেখা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী লেখা। তার মানে এই প্রশ্ন আমাদের না। পরে অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে সমাধানের আশ্বাস দেয়া হয়ে কলেজ থেকে। আমি ২ বছর ধরে এই ৩ ঘন্টার জন্য প্রিপারেশন নিয়েছি। তাদের একটি ভুলের কারনে যে আমার এ-প্লাস কেটে যাবে না এটার নিশ্চয়তা কি?” নুসরাত জাহান নামে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ দপ্তরের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. শাহজামান খান। এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জেলার বিভিন্ন এলাকার খামারি…
সাতক্ষীরা প্রতিনিধি সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কর্ণ বিশ্বাস কেডি এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। সম্প্রতি শহরের স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আবুল হোসেনের পরিচালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিক মুজাহিদ ও মুজাহিদুল ইসলাম। এছাড়া কোষাধ্যক্ষ পদে মো: আমিনুর রহমান এবং যুগ্ম সম্পাদক পদে শারমিন আক্তার রিয়া নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— নূর ইসলাম (ফাইন্যান্সিয়াল সার্ভিস…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবমুখর পরিবেশে নাটোরের বড়াইগ্রাম উপজেলার অফিসার্স ক্লাবের আয়োজনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ। ব্রাজিল দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন বড়াইগ্রাম সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর। অন্যদিকে, আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করীম রেজা। উভয় দলের খেলোয়াড় হিসেবে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কাকরাইদ এলাকায় এক লাখ লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৫ হাজার ২৫০ টাকা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ…
নীলফামারী প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে নীলফামারী বড় বাজার থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ,সহকারি সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ,এনসিপির জেলা আহবায়ক আব্দুল মজিদ ও খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম। গণমিছিলে এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী অংশ নেয়।
কুবি প্রতিনিধি: জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে ও তাঁদের স্মৃতিকে অম্লান রাখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোমবাতি প্রজ্বলন এবং দ্রোহের গান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তি। শনিবার (৪ জুলাই) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, কুবি ছাত্রশক্তির আরাফ ভূইয়া, আবরার ফাহিম, নাইম ভূইয়া সহ অনেকে। শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়ে ‘মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান’ গানটি পরিবেশন করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলে “একাত্তরের হাতিয়ার গর্জে উঠো…