Author: admin

রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ০২টি বেকারীকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে , রাজশাহীর পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের প্যাকেট/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নওহাটায় অবস্থিত তাজ বেকারী এন্ড কনফেকশনারী প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ‘কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় বায়া বাজার এলাকায় অবস্থিত সামিউল খালেক বেকারী প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়। রাজশাহী…

Read More

বিনোদন ডেস্ক দীর্ঘ ২৫ বছরের সেই সাধারণ বন্ধুত্বকে আজ বিয়ে করে নতুন সম্পর্কে রূপ দিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কথা ছিল, ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে ঘরোয়া আবহে বিয়ে করবেন এই অভিনেতা। যেমন কথা ঠিক সেইরকম কাজ। মুম্বাইয়ের দীর্ঘ বৃষ্টি তাদের বিয়েতে বাঁধ সাধতে পারল না। আমিরের বান্দ্রার বাড়িতে সকালেই বিয়ে সেরেছেন তারা। আইনসম্মতভাবে তারা এখন বিবাহিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের একটি ছবিও প্রকাশ্যে আসে। যা দেখে শুভেচ্ছা বিনিময় করছেন ভক্ত-অনুরাগীরা। প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, আমির ও গৌরী আইনি মতে স্বাক্ষর করে বিয়ে করছেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে গৌরীর পুত্র। আমিরের পরনে দুধসাদা রঙের কুর্তা, চোখে চশমা। অন্যদিকে, গৌরী…

Read More

জামালপুর প্রতিনিধি  জামালপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জামালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছনকান্দা মরাবাড়ি এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদ। জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরি মনি, এমপি। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের…

Read More

নওগাঁ প্রতিনিধি নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসায় টানা ৪১ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতার পাশাপাশি ৫নং ওয়ার্ডে কাজির কর্মসহ বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত শিক্ষক মোঃ আব্দুল কাদেরের অপসারনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে ঐ শিক্ষককে অপসারণের জন্য জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা। শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিক্ষা অফিসের সামনে নওগাঁ পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, সাবেক শিক্ষার্থী ও অবিভাকরা অংশ নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দ্রুত তার অপসারণের দাবি জানান। ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো.…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপকালীন শাক-সবজির বীজ, লেবু ও অন্যান্য ফলদ গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার তাজমী নূর রাত্রি, কৃষি সম্প্রসারণ অফিসার এবিএম খাইরুল আলম, ফায়ার সার্ভিস মধুপুরের স্টেশন অফিসার বোরহান উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার তাইজুদ্দিন,…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে ব্রাজিলের জয়ের আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে থ্রি-পিস পরিহিত অবস্থায় প্রকাশ্যে নেচে তোপের মুখে পড়েছেন এক বিএনপি নেতা।দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খন্দকার আমিনুর ইসলাম মিন্টু নামের ওই নেতাকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।তিনি গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।​রোববার মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।​জানা গেছে,বিশ্বকাপে জাপানকে হারিয়ে ব্রাজিলের জয়ের পর ওই নেতা থ্রি-পিস পরে জনসমক্ষে নাচানাচি করেন।সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।​এ বিষয়ে উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক হারুন অর রশিদ জানান,দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও শিক্ষক সুবীর চন্দ্র রায়ের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার তৈরি করে বিদ্যালয়ের তহবিল থেকে ১০ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিজ্ঞানাগারের যন্ত্রপাতি কেনার জন্য সরকারি বরাদ্দের ১ লাখ টাকাও আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২২-২০২৩ অর্থবছরে একই নম্বরের একাধিক বিল ব্যবহার করে পরীক্ষার কাগজ ও প্রশ্নপত্র কেনার নামে বিদ্যালয়ের তহবিল থেকে বিপুল অর্থ উত্তোলন করা হয়। টাঙ্গাইল উপজেলা শিক্ষক সমিতির ১৮৪ নম্বরের একই বিল চারবার ব্যবহার করে ৮৬ হাজার ৭০০ টাকা এবং উপজেলা শিক্ষক কল্যাণ ট্রাস্টের ৮৮০ নম্বরের একই…

Read More

প্রীতম কান্তি গোপ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডান্স ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তা এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জয় রায়। রবিবার (৫ জুলাই) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব, অধ্যাপক ড. নাহিদা বেগম এবং আহ্বায়ক মো. সামিন বকস সাদি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন রুমা রাণী দেব এবং তন্ময় সরকার। যুগ্ম-সচিব হিসেবে ময়ূরী ত্রিপুরা, সামিয়া নাজ স্বীকৃতি এবং বৈশাখী চাকমা। সাংগঠনিক সম্পাদক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি অভিযোগ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) অভিযোগ দায়েরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা আমাদের কাছে একটি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে অভিযোগটির বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্র…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০৪ জুলাই) কোটবাড়ির স্বপ্নচূড়া রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, সকাল সাতটায় রিপোর্টিং ও হ্যাইকিং এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের যাত্রা। এরপরে আত্মউন্নয়নমূলক সেশন ও দীক্ষা প্রধান অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুরে খাওয়ার পরিবেশন ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার ড. মো. জিয়া উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর গার্ল-ইন রোভার স্কাউট লিডার ড. জান্নাতুল ফেরদৌস এবং কুমিল্লা জেলা রোভার সম্পাদক অধ্যক্ষ…

Read More