Author: admin

মোঃআল ইমরান রুবেল স্টাফ রিপোটার। পটুয়াখালী প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও প্রবীণ সাংবাদিক মো. জাকির মাহমুদ সেলিম আর নেই। তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম ইউনুস মিয়ার জ্যেষ্ঠ পুত্র। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে তিনি সহকর্মীদের কাছে একজন সজ্জন ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি…

Read More

মোঃ আল ইমরান রুবেল স্টাফ রিপোর্টার। সাংবাদিকদের পেশাগত ঐক্য, সংগঠনের কার্যক্রমে গতি আনা এবং একটি শক্তিশালী ও কার্যকর প্রেসক্লাব গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত এ কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন) এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন হাসান মাহবুব (সংবাদ)। বৃহস্পতিবার রাত ৮টায় গলাচিপা গার্লস স্কুল রোডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মাসুদুর রহমান (ডেসটিনি), রাকিবুল হাসান রুসেল…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের ছয় দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে।  শনিবার (৪ ‍জুলাই) সকালে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।  শেষ বিদায়ের শোভাযাত্রা ইরাকেও অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে। খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে পৌঁছানোর আগেই সেখানে হাজার হাজার শোকাহত মানুষ জড়ো হন। তাদের হাতে ছিল লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। এ সময় তারা ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে হাজার হাজার মানুষ প্রবেশ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  শনিবার (৪ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দেশে অনেক দিন স্বাধীনভাবে কথা বলার পরিবেশ ছিল না, বর্তমানে সবাই সবার মত মুক্ত পরিবেশে নির্বিঘ্নে কথা বলতে পারছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, এ দেশে সব ধর্ম অ সম্প্রদায়ের মানুষ একসঙ্গে লড়াই করে অভ্যস্ত। তাই এ জাতিকে কখনও বিভাজন করা সম্ভব নয়। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এ দেশের সব মানুষ একসঙ্গে লড়াই করেছে। জুলাইয়ের গণ-আন্দোলনে শুধু মুসলিমরাই গুলি খায়নি; হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান–সব সম্প্রদায়ের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  লিওনেল মেসি আবারও গোল করলেন, কিন্তু সেটিই জয়ের জন্য যথেষ্ট ছিল না। বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে অবিশ্বাস্য লড়াইয়ে দুইবার সমতায় ফিরে এসে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। এর মাধ্যমে বড় অঘটন থেকেও রক্ষা পায় আলবিসেলেস্তেরা। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া আফ্রিকার দেশ কেপ ভার্দে শুক্রবার মায়ামি স্টেডিয়ামে ৬৪ হাজার ৪৭৮ দর্শকের সামনে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে এসে চমকে দিয়েছিল অধিকাংশ সমর্থককে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শুরুর ছয় মিনিট পর লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরো হেড করেন। বলটি…

Read More

সিলেট ব্যুরো বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বাজার পরিস্থিতি নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ৩০টি অতি সংবেদনশীল নিত্যপণ্যের উৎপাদন, সরবরাহ, আবহাওয়ার সম্ভাব্য প্রভাব, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং আমদানির প্রয়োজনীয়তা এআই প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার সমস্যার আগাম পূর্বাভাস দিয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এছাড়া দেশে অধিকাংশ পণ্যের মূল্য বাজারব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হয়। তবে সংবেদনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার একটি কার্যকর মূল্য নির্ধারণ কাঠামো প্রণয়নের কাজ করছে। বিষয়টি…

Read More

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছায়া জাতিসংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষ ও বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান আবীর। শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ডঃ মঈনুল হাসান এবং সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ড মেম্বার হাসিন মাহাতাব মাহিন। এছাড়া সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন শাহরিয়ার আহমেদ রাহিম, যুগ্ম সচিব হিসেবে রাবেয়া সুলতানা সাথী,…

Read More

নেত্রকোনা প্রতিনিধি বিশ্বকাপ ফুটবল উন্মাদনা বাংলাদেশের মানুষের কাছে শুধুই একটি ক্রীড়া আসর নয়, বরং এটি দর্শকদের আবেগ, উৎকন্ঠা আর উৎসবের অংশ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নেত্রকোনায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের তর্কবিতর্ক। পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই চলছে প্রিয় দল নিয়ে তুমল তর্কবিতর্ক, তবে সময়ের পরিবর্তনের সঙ্গে গ্রুপ পর্বের গন্ডি পার হয়ে নকআউট পর্বে এসে সেই দৃশ্যমান উন্মাদনা কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তারপরও নিজেদের প্রিয় দলের সাফল্যের সম্ভাবনা নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিশ্বকাপে সামনের নকআউট পর্বের ম্যাচগুলোতে আবারও প্রাণ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে দেশের ফুটবল ভক্তরা। সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিশ্বকাপ…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আমেরিকান প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. কবির হাসান মৃধার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল ২টা ৩০ মিনিটে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ​এর আগে মরহুমের মরদেহ ঢাকা থেকে উজিরপুরের গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। কবির হাসান মৃধাকে শেষবারের মতো একনজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে দুপুরের আগে থেকেই তার বাড়িতে ভিড় জমান হাজারো মানুষ। স্বজনদের আহাজারি আর উপস্থিত মানুষের অশ্রুসিক্ত পরিবেশে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ​মরহুমের জানাজায় বিভিন্ন…

Read More