Author: admin

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান ও বিশ্বখ্যাত টেক জায়ান্ট মেটা এবং মাইক্রোসফটে চাকরি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থী গাজী মোহাইমিন ইকবাল। তিনি চট্টগ্রাম নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের চৌধুরীহাট এলাকার সন্তান। চবির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চবির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন গাজী মোহাইমিন ইকবাল। স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বর্তমানে দেশটির সান জোসে স্টেট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর করছেন। এরই মধ্যে বিশ্বখ্যাত দুই টেক জায়ান্ট মেটা ও মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ডাক পেয়েছেন তিনি। মোহাইমিন ইকবালের বড়ভাই ইয়ামিন ইকবাল চট্টগ্রাম বিজ্ঞান…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের ইউএসএইড স্থগিতের ফলে বাংলাদেশের অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের সংস্কার ও পুনর্গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্রের সহায়তা অপরিহার্য। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জেকবসন। এ সময় তিনি এসব বিষয়ে কথা বলেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও ইউএসএইডের বৈশ্বিক কার্যক্রম স্থগিতের প্রভাব এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা, রোহিঙ্গা সংকট, অভিবাসন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। অধ্যাপক ইউনূস তার সাম্প্রতিক প্রচেষ্টা তুলে ধরে জানান, তিনি একটি সম্মত কমিশন গঠনের উদ্যোগ…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গনসংযোগ, পথ সভা ও লিফলেট বিতরন করেছেন নিউইয়র্ক দক্ষিন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা। আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও গ্রামে এ গনসংযোগ, লিফলেট বিকরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার ও মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবীর লিফলেট তুলে দেন সাধারন মানুষের হাতে। উপজেলার ১নং চেচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজার থেকে শুরু করে পাটিখালঘাটা, বানাই, মরিচবুনিয়া, আমুয়া, তালতলা, কাঠালিয়া সদর, কচুয়া বাজার, সেন্টারের হাট, শৌলজালিয়া, মুন্সিরাবাদ,সাতানি বাজার, আকনের হাট,…

Read More

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে ক্রীড়া সপ্তাহ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে হলের টিভি রুমে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট জিয়া উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউজ টিউটর মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মোহাম্মদ আল-আমিন, নবাব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট…

Read More

কয়রা খুলনা প্রতিনিধি :ফরহাদ হোসাইন খুলনার উপকূলীয় অঞ্চল কয়রায় তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা। কেউ বীজতলা প্রস্তুত করছেন, কেউ কেউ রোপণ করছেন, আবার কেউ কেউ পানি সেচ দিতে ব্যস্ত সময় পার করছেন। দম ফেলার সময় নেই তাদের। সার, কীটনাশক, শ্রমিকের দাম বৃদ্ধি নিয়ে চিন্তিত তারা। গত বছর তরমুজের বাম্পার ফলন হাওয়ায় এবছর তরমুজ চাষে বেশি আগ্রহ নিয়ে মাঠে নেমে পড়েছেন তারা। তরমুজ মৌসুমে ক্ষেতগুলোতে এলাকার শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ মেলে এতে খুশি স্থানীয় শ্রমিকরা। কয়রা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমাদী, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর ও কয়রা সদর ইউনিয়নে চলতি তরমুজ মৌসুমে ৪২০০ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাএা…

Read More

(দিনাজপুর জেলা প্রতিনিধি) প্রায় ২০ বছর ধরে চলছে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্মীয় উপাসনা। সনাতন ধর্মাবলম্বীদের উৎসবকে কেন্দ্র করে উভয় ধর্মের ধর্মাবলম্বীরা বলছেন এর মাধ্যমে তৈরি হয়েছে বন্ধুত্বের বন্ধন। আর এতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য নজির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। সম্প্রীতির এমন বন্ধনের দেখা মিলেছে দিনাজপুরের বীরগঞ্জে ইটের দেওয়ালের এক দিকে সনাতনী মন্দির অপর দিকে মসজিদ দুই ধর্মের মতবিরোধ ছাড়াই সম্প্রীতির বিরল মেলবন্ধন হিসাবে দৃষ্টান্ত স্থাপন করেছে। হিন্দু ধর্মের পুরোহিত ও মসজিদের প্রধানের সমন্বয়ে চলে পূজা-অর্চনা এবং নামাজ ও কুরআন তেলাওয়াত। সরেজমিনে দেখা গেছে, বীরগঞ্জের ৬নং নিজপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মন্ডলপাড়ায় প্রায় ৩শত…

Read More

কলাপাড়া প্রতিনিধি জুলাই আন্দোলনের পক্ষে ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান বলেন, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। অগ্নিকাণ্ডের পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরুজ্জামান কাফি একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘মধ্য রাতে আমার বাড়ির ঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলার বিভিন্ন উপজেলার হাফেজি ও কওমি মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন। বাছাই পর্ব শেষে জেলার বিভিন্ন হাফেজি ও কওমি মাদ্রাসার পঞ্চাশের অধিক শিক্ষার্থী মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে আলাদা তিন গ্রুপের সর্বমোট ৯ জন বিজয়ীকে পুরস্কার ও সনদ প্রদান করা…

Read More

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ সত্য ও ন্যায়ের পথে চলার প্রত্যয় নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ১০ম প্রতিষ্ঠাবাৰ্ষিকী উদযাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসানের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয় এবং র‍্যালি শেষে কেক কাটা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও বৃক্ষরোপণ এর আয়োজন করা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে…

Read More

জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে অভিজিৎ কুমার (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুুলিশ। নিহত অভিজিৎ কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যুবকের মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার প্যান্টের পকেটে জন্ম সনদ দেখে পরিচয় শনাক্ত করা হয়। তবে লোকটিকে গত দুইদিন ধরে ওই এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

Read More