- মধুপুরে ফ্যামিলি কার্ড এর খানা তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
Author: admin
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে বাসচাপায় রাজাপুরে পিংড়ি এলাকায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব সহকারী শুকদেব মন্ডল (২৫) নিহত হয়েছেন। আজ সোমবার বিকাল ৪টার দিকে বরিশাল- ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।নিহত শুকদেব ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি গ্রামের মৃত দেবেন্দ্র মন্ডলের ছেলে।পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, বিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে ঝালকাঠি শহর থেকে রাজাপুরের বাঘড়ি এলাকায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে যায়। অনুষ্ঠান শেষ করে অটোরিকশা যোগে নিজ বাড়ি দেউলকাঠিতে ফিরছিলেন। হঠাৎ অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। একটি বিআরটিসি বাসচাপায় গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত…
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুট ফাইবার সংলগ্ন খেলার মাঠ স্থায়ী ও রক্ষার দাবিতে ১১টি স্কুল ১৬টি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এলাকাবাসী এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। সোমবার (১০) ফেব্রুয়ারি দুপুরে উপজেলার তারাব পৌরসভার শীতলক্ষা নদীর তীর সংলগ্ন তারাব ও বাজার এলাকায় এ বিক্ষাভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, তারাব পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক ভূইয়া, সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী শামীম মাহবুব, আসিফ ইকবাল, ফারুক আহমদ জনি, আতিক চৌধুরী, শাহাবুদ্দিন চৌধুরী, বাদল মাস্টার, আবু তাহের, মোজাম্মেল হক ফারহানসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, তারাব পৌর সভার ৭ ও ৮ নং…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি-এর এমপিএইচ পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের সাথে ফিল্ড ভিজিটে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সাবেক চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। উল্লেখ্য, এতদঞ্চলের জনপ্রিয় এই চিকিৎসক পূর্বে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের বাসাইলে অভিজিৎ কুমার (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুুলিশ। নিহত অভিজিৎ কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যুবকের মরদেহটি দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার প্যান্টের পকেটে জন্ম সনদ দেখে পরিচয় শনাক্ত করা হয়। তবে লোকটিকে গত দুইদিন ধরে ওই এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত…
আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর জয় বাংলা স্লোগান নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। এদিকে, যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় বাংলায় লেখা জয় বাংলা স্লোগান মুছে ফেলা হচ্ছে বলে খবর ছড়িয়েছে পড়েছে চারদিকে। ‘জয় বাংলা’ লেখা থাকলেই ধরে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি আওয়ামী লীগের সমর্থক। এসব খবরের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। কারণ এই স্লোগান কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলা ও বাঙালির গর্ব প্রকাশ করার জন্য ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। বাংলাদেশে যাই হোক, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। ২০২০…
নিজস্ব প্রতিবেদক পিলখানা হত্যাকাণ্ডে নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তিসহ ৬ দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দিদের মুক্তিসহ ৬ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। সংগঠনটির সভাপতি ফয়জুল আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেলবন্দিদের মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সব ধরনের ক্ষতিপূরণসহ ৬ দফা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সেজন্য ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা লাগাতার…
বেরোবি প্রতিনিধি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এপোস্টিল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন সনদ অনলাইনে সত্যায়ন কার্যক্রমের বিভিন্ন ধাপ ও প্রক্রিয়া নিয়ে এই কর্মশালায় আলোচনা করা হয়। এতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোঃ মাহমুদুল হোসাইন খান। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, এপোস্টিল হলো একটি সনদ, যা এপোস্টিল কনভেনশন ১৯৬১-এর নিয়ম মেনে কোনো পাবলিক ডকুমেন্টের সত্যায়নের সনদ হিসেবে প্রদান করা হয় এবং এটি সেই ডকুমেন্টের উৎপত্তির সঠিকতা প্রত্যয়ন করে। তিনি বলেন, এপোস্টিল সনদ ও এর ব্যবস্থাপনা ও…
সখিপুর প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শহরের কচুয়া রোডের খেলাঘর ও ইউসুফ মিয়ার খোলা পেট্রোলের দোকানসহ অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনার শুরু হয়। পরে সখীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে দোকানগুলোর কিছুই আর অবশিষ্ট নেই। ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন,আগুনে পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শী টাইগার নজরুল সহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। সবচেয়ে শঙ্কার বিষয় ছিল- অগ্নিকাণ্ডের পশ্চিম পাশে ডাচ বাংলা ব্যাংক ও…
মোঃ সোহাগ আলী , কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯নং বারবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বারোবাজারে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক দেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৩১ দফা দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে চার চার বার নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জাামান বেন্টুর সহধর্মিনী মুর্শিদা জামান বেল্টু। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক তবিবুর রহমান মিনি, ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ ইসরাইল হোসেন জীবন, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু ও আশরাফ হোসেন স্বপন, কালীগঞ্জ…
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ডাঙ্গাপাড়া কওমী মাদরাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আহমাদুল্লাহ আনসারী। সোমবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করে নিজের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেওয়া শিশু শিক্ষার্থীর বলাৎকারের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবী করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আমার মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে দেখা গেছে। প্রকৃতপক্ষে ওই শিক্ষার্থী সহ আমার সকল শিক্ষার্থীকে আমি সন্তানের মতো লালন পালন করি। কিন্তু ভিডিওতে বক্তব্য দেওয়া ওই শিশুটি পড়াশোনায় খুবই অমনোযোগী ছিলো। মাদরাসায় পড়াশোনা করতে…