Author: admin

স্টাফ রিপোর্টার নওগাঁ : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে নওগাঁয় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ শহরের কাঁঠালতলি এলাকায় জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য ও জাসাস সাধারন সম্পাদক এস.কে.এম ইকবাল, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মুমিনুল হক ছানা,জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এনামুল হক, সাবেক পৌর কাউন্সিলর সোহেল রানা, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক টিপু সুলতান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিএনপি নেতা মাসুদ হাসান…

Read More

বাকৃবি প্রতিনিধি আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে কৃষির টেকসই উন্নয়ন এবং লাভজনক কৃষি নিশ্চিতকরণের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ ও জীবাশ্মসম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে চতুর্থ কৃষি বিপ্লব বাস্তবায়ন করা। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বাংলাশে কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে ওই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সোসাইটি অব এগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং (বিএসএএমবিই) এবং বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। দেশি-বিদেশি বিজ্ঞানী, কৃষি প্রকৌশলী, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও কৃষকসহ মোট তিন শতাধিক…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুর জেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাধীন ২৫ জন শিক্ষা সুপারভাইজারকে নিয়ে বার্ষিক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ‘ডাক দিয়ে যাই’-এর কনফারেন্স রুমে সোমবার ( ১০ ফেব্রুয়ারি ) সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে সামিউল হক আশা শিক্ষা কর্মসূচির গুণগতমান বৃদ্ধি এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। আশা-পিরোজপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. হাফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং জেলার এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস-এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি…

Read More

তাজকীর আহসান তামিমনোবিপ্রবি প্রতিনিধি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাশ ক্যাডেট কোর ( বিএনসিসি) এর ৭ম ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদন্নোতি পেয়েছে ক্যাডেট সার্জেন্ট মিরাজ মাহমুদ। গত ১০ ফেব্রুয়ারি বিএনসিসির ময়নামতি রেজিমেন্টে দুপুর ১২ টা নাগাদ তাকে সিইউও র‍্যাংক পরিয়ে দেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটান্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স এবং ৬ বিএনসিসি ব্যাটালিয়ানের ব্যাটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুল্লাহ রাকিব, বিএনসিসিও। ২’রা ফেব্রুয়ারি ২০২৫ রেজিমেন্ট কমান্ডারের পক্ষে মেজর মুনতাসির আরাফাত সাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে ক্যাডেট সার্জেট হতে ক্যাডেট আন্ডার অফিসার পদে পদন্নোতি দেয়া হয়। সিইউও মিরাজ মাহমুদ নোবিপ্রবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তিনি গত ১৪ জানুয়ারি হতে ২৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত ময়নামতি রেজিমেন্ট ক্যাম্পিং ২০২৪-২৫ এ ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও পদে পদন্নোতি পরিক্ষা দেন। উক্ত পরিক্ষাতে সামরিক বিজ্ঞান, ড্রিল, অস্ত্রের পরিক্ষা, লিখিত এবং ভাইবাতে অংশগ্রহণ করে চুড়ান্তভাবে উত্তীর্ণ হন। সিইউও র‍্যাংক পরিধান করে নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে সিইউও মিরাজ মাহমুদ বলেন, আজ আমি আমার প্রতীক্ষিত স্বপ্ন আয়ত্ত করতে পেরেছি। ধন্যবাদ জানাতে চাই ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার এবং এডজুটেন্ট স্যারকে। যারা আমাকে যোগ্য মনে করে এ দায়িত্ব অর্পন করেছেন। এখন এ দায়িত্ব যথাযথ ভাবে পালন…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস কাউখালী উপজেলার ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৫ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, স্কাউটের সাধারণ সম্পাদক শামসুর রহমান মিজান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিশনার সুব্রত রায়, উপজেলা কাব লিডার নুরুজ্জামান শিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির প্রমুখ।…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ফোর ডি আলট্রাসনোগ্রাফি মেশিনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এর উদ্বােধন করেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভি ফেরদৌস, আবাসিক মেডিক্যাল অফিসার অরুপ রতন নাহা, স্যানেটারী ইন্সপেক্টর মাকসুদুল হাসানসহ অনেকে। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, বিগত সময়ে হাসপাতালে টু ডি আলট্রাসনোগ্রাফী মেশিনের মাধ্যমে সেবা প্রদান করা হতো ৷ তাতে অনেক কিছু অসপষ্ট দেখা যেতো। দেশে চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে। সেজন্য সেবার সাথে অত্যাধুনিক আলট্রাসনোগ্রাফী মেশিনারিজ হাসপাতালে বসানো হয়েছে।

Read More

ঝালকাঠির খাগড়াখানা মডেল হাইস্কুলে এডহক পকেট কমিটির তদন্তের বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাগড়াখানা মডেল হাইস্কুলে এডহক (আহবায়ক) কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্তে পক্ষপাতমূলক ভুমিকা নেয়া ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠি জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেয়া হয়েছে। গ্রামবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর দুই দফায় অভিযোগ করেছেন স্কুলের জমিদাতার ছেলে মো:আলম হোসেন হাওলাদার। অভিযোগ সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকার খাগড়াখানা মডেল হাইস্কুলে একটি ব্যবস্থাপনা/ম্যানেজিং এডহক (আহবায়ক) কমিটি গঠনের কার্যক্রম চলছে। কমিটি গঠনে মো: আব্দুল আজিজ খলিফা, ও তারই আপন ভাগিনা মো:মনিরুজ্জামান এবং ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকুরী করেন তাহার ফুপাতো ভাই…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই গণঅভ্যুত্থানে শহিদের পরিবারকে এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও পরিবারের কর্মক্ষম কোনো একজনকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। এটা চাকরিতে কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। ওই পোস্টে তিনি জানান, জুলাই শহীদ পরিবারদের এককালীন টাকার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির কথা বলা হয়েছে। চাকরিতে এটা কোনো নতুন কোটা হিসেবে যুক্ত হবে না। পরিবারের কর্মক্ষম কোনো একজন ব্যক্তিকে একবারের জন্যই যোগ্যতার বিচারে সরকারি-আধা সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। কোনো…

Read More

ইবি সংবাদদাতা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজ্ঞান উৎসব-২০২৫’। ক্যাম্পাসের বটতলায় আগামী ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এ আয়োজন করবে সংগঠনটি। এতে বিজয়ীদের জন্য থাকবে লক্ষাধিক টাকার পুরস্কার। এতে অংশ নিতে প্রতিযোগিদের ১৮ ফেব্রুয়ারির মধ্যে রেজিষ্ট্রেশন করতে হবে। জানা যায়, মোট চারটি ক্যাটাগরিতে এ উৎসব আয়োজিত হবে। এতে প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। এরমধ্যে প্রজেক্ট প্রদর্শনী ও প্রোগ্রামিং কনটেস্টে সর্বোচ্চ তিন জন করে দলীয়ভাবে এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে এককভাবে অংশ নিতে হবে। রেজিষ্ট্রেশন ফি হিসেবে পোগ্রামিং কনটেস্টে ৩০০…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পলিথিন ও প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারী) রাত ১০টায় উপজেলার দপদপিয়া এলাকার তাইয়্যেবা প্লাস্টিক সেন্টার নামের পলিথিন, প্লাস্টিক ক্রাশিং ও রিসাইক্লিং কারখানায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মো:নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নলছিটি থানা পুলিশের একটি টিম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, অভিযান চলার সময় কারখানাটির উৎপাদন বন্ধ ছিলো। কারখানার ট্রেড লাইসেন্স হালনাগাদ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ পঞ্চম তফসিলের ০১ নং…

Read More