- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আগে থেকেই বলছি এটা অন্তর্বর্তী সরকার। দ্রুত নির্বাচনের জন্য আমরা আবারও তাদের তাগাদা দিয়েছি। সোমবার (১০ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারে না। সরকারি বিভিন্ন বাহিনীগুলোর সামনেই এই ঘটনা একটার পর একটা ঘটেছে। আমরা মনে করি এই কারণে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন হয়েছে। ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে এসব বিষয়ে কথা বলার। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা বারবার বলে আসছি এটা অন্তর্বর্তী সরকার। দ্রুত নির্বাচনের জন্য আমরা…
(দিনাজপুর জেলা প্রতিনিধি) ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলগাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুর বিরলের চাষীরা। এ জেলায় ফুলের চাহিদা মেটাতে যশোর কুষ্টিয়াসহ অন্যন্য জেলা থেকে ফুল আমদানী করা হয়। কিন্তু স্থানীয় কৃষক ফুলের দাম ভালো পাওয়ায় তারা বেশ উৎসাহী হচ্ছেন এই চাষে। এই চাষ বাড়লে আমদানী নির্ভরতা কমবে। কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি অফিস। দিনাজপুর জেলায় ফুল চাষী সংখ্যা হাতে গোনা কয়েকটি রয়েছে। তার মধ্যে বেশ সারা পেয়েছে বিরল উপজেলার কাজিপাড়া গ্রামের তিন কৃষক। তারা এক থেকে দেড় বছর আগে বানিজ্যিক ভাবে ফুলের চাষ শুরু করে। এ বছর সেই চাষিদের বাগানে ফুলের ফলন আশানরূপ হওয়ায়…
মোঃ সোহাগ আলী , কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। রোববার দলটির পক্ষ থেকে এ ঘোষণা আসে।ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর এ তথ্য নিশ্চিত করেছেন। ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন ঝিনাইদহ ১ (শৈলকূপা) আসনে উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিয়ার রহমান, ঝিনাইদহ ২ (সদর-হরিনাকুন্ডু) আসনে জেলা আমির অধ্যাপক আলী আজম মাঃ আবুবকর, ঝিনাইদহ ৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক মতিউর রহমান ও ঝিনাইদহ-৪ আসনে কালীগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু তালেব। ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াতকে(৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌর শহরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত, হায়াত পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের আকুর-টাকুর পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে বলে জানা গেছে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে শহরের বটতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবালকে গত বছরের ১৩ নভেম্বর দায়ের করা (মামলা নং ১৮) দ্রুত বিচার আইনে একটি মামলায় গ্রেপ্তার দেখানো…
পিরোজপুরে মাকে গাছের সাথে বেধে ঘরে আগুন দেয়া চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে মাকে সুপারি গাছের সাথে বেঁধে বসতঘরে আগুন দিয়েছে মোঃ আল-আমীন নামের এক চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে ইন্দুরকারী থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে আল-আমিনকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন। অভিযুক্ত আল আমীন(২৬) ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নের জয়নাল কাজীর পুত্র। অভিযুক্ত আল আমীনের পিতা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করলে রোববার রাতই পত্তাশী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার…
কুবিতে ১৩ শিক্ষককে দেওয়া হয়েছে গবেষণা প্রণোদনা কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ‘গবেষণা প্রণোদনা অনুষ্ঠান-২০২৫’ এর আয়োজন করা হয়েছে। এতে বিজ্ঞান অনুষদের ৫ জন, কলা ও মানবিক অনুষদের ১জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ২ জন, ব্যবসায় শিক্ষা অনুষদের ৩ জন এবং প্রকৌশল অনুষদের ২ জনসহ সর্বমোট ১৩ জন শিক্ষককে সম্মাননা স্মারক ও প্রণোদনা দেওয়া হয়। রবিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হকের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক…
বিশেষ প্রতিনিধি: পিরোজপুর জেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাধীন ২৫ জন শিক্ষা সুপারভাইজারকে নিয়ে বার্ষিক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ‘ডাক দিয়ে যাই’-এর কনফারেন্স রুমে সোমবার ( ১০ ফেব্রুয়ারি ) সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে সামিউল হক আশা শিক্ষা কর্মসূচির গুণগতমান বৃদ্ধি এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। আশা-পিরোজপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. হাফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং জেলার এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস-এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান বাবুকে(২৭) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার(৯ ফেব্রুয়ারী) রাতে পটুয়াখালীর দুমকি উপজেলায় অপারেশন ডেভিল হান্ট চলাকালীন সময়ে গ্রেফতার করা হয় সাবেক এই ছাত্রলীগ নেতাকে। পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ১৫-১৬ সেশনের এই সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন,মারামারি ও বিজয় দিবসের অর্থ আত্মসাতের মতো অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পবিপ্রবির মাৎসবিজ্ঞান অনুষদের ভুক্তভোগী এক সাবেক শিক্ষার্থী ইমরুল কায়েসের সাথে কথা বলে জানা যায়,’ মশিউর রহমান বাবুর নেতৃত্বে তাকে ২০১৮ সালে শিবির ট্যাগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের টর্চার সেলে নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় পুলিশের কাছে মিথ্যা…
গাইবান্ধা শহরের সার্কুলার রোড, ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য। রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা শহরের সার্কুলার রোড, ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য হয়ে উঠেছে। এখানে দিনে রাতে মাদক দ্রব্য বিক্রি ও সেবন করা হয়ে থাকে। কলোনির বাসিন্দা- পুরুষ মহিলারা এতটাই বেপরোয়া যে, পথচারী সাধারণ মানুষ কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এমনকি আশপাশের ব্যবসায়ীরাও তাদের ভয়ে তটস্থ থাকে। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। ওই কলোনির একদল সুইপার গত রোববার বিকেলে এলাকার উদয়ন প্রেসে গিয়ে চাঁদা দাবি করে। প্রেসের মালিক আব্দুর রউফ মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রেসে লুটপাট চালিয়ে ছেলে লিমন মিয়াকে…
বিশেষ প্রতিনিধি: ‘সুস্থ দেহে সুস্থ মন, ক্রীড়ায় করে আনয়ন’ এই শ্লোগানকে প্রাধান্য দিয়ে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ব্যতিক্রমধর্মী কিছু কার্যক্রমসহ এক বনভোজনের আয়োজন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপি এপি ওয়ার্ল্ডভিশন L.R.UL.LSBE.RC শিশু ও অভিভাবকদের নিয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন ৫নং ওয়ার্ড নগর উন্নয়ন কমিটি পিরোজপুর এর আয়োজনে স্থানীয় চাঁদমারি,পারিবারিক শিশু পার্ক ও বালুর মাঠ খেলার প্রাঙ্গন ব্যবহার করা হয়। পরে জেলা শহরের সিআইপাড়া শেখ বাড়ির পারিবারিক শিশু পার্কটির প্রাঙ্গনে বিজয়ীদের মাঝে পুরস্কার বির্তরন করা হয়। ৫নং ওয়ার্ড নগর উন্নয়ন কমিটির সভাপতি মোঃ মুর্শিদ সেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান পারভেজের সঞ্চালনায় অতিথি…