- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটা উপজেলার সীমান্তবর্তী দেওয়ানতলা রেলওয়ে ব্রিজে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। সোমবার সকালে স্থানীয়রা ব্রিজের পাশে খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, সৈয়দপুর-ঢাকা রেললাইনের দেওয়ানতলা রেলওয়ে সেতুর পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় ট্রেন পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটতে পারে অথবা ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য…
তুষার দেব জেলাপ্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্দানশীন নারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক হিসেবে পরিচয় যাচাইয়ে মুখ দেখে নয়, আঙুলের ছাপ দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন পর্দানশীন নারীরা, জানিয়েছেন তিনটি দাবিও। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে এক ঘন্টা ব্যাপী জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সামনে মৌলভীবাজার জেলা পর্দানশীন নারী অধিকার পরিষদের আয়োজনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে পর্দানশীন নারীরা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীন নারীরা বৈষম্যের শিকার। গত ১৬ বছর ধরে শুধুমাত্র মুখচ্ছবি না তোলার অজুহাতে অসংখ্য…
নবনির্বাচিত সভাপতি মোঃ ওয়াসিম ও সাধারণ সম্পাদক দেওয়ান বিপ্লব আমিন রাজিব। নিজস্ব প্রতিবেদক মিরপুরে অরাজনৈতিক সংগঠন এফএনএফ গ্রুপের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, গত ০৯/০২/২০২৫ ইং তারিখে এফএনএফ গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোঃ আলীর অনুমোদনে একটি নতুন কমিটি দেওয়া হয়েছে । পল্লবীর নিউ সোসাইটি মার্কেট এর ব্যবসায়ী মোঃ ওয়াসিম সভাপতি ও ক্রিড়া সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব দেওয়ান বিপ্লব আমিন রাজিবকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। উপদেষ্টা মন্ডলী সহ বাকি ১৪ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা উপদেষ্ট মন্ডলীতে স্থান পেয়েছে মোহাম্মদ আবুল হায়াত বাবু, মোহাম্মদ তারেক, মোঃ এইচ এম জাকির ও আবুল কালাম আজাদ। এফএনএফ…
কয়রা(উপজেলা )প্রতিনিধি ঃ-ফরহাদ হোসাইন কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক খুলনা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। জানা গেছে, গত শনিবার খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ২০২৫ সালের জানুয়ারী মাসে জননিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভুমিকা রাখা,সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষায় কার্যকর অভিযান পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে তিনি খুলনা জেলার কয়রা থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এবং শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন এম রাজেত আলী। নির্বাচিত কর্মকর্তাদের সম্মাননা স্মারক,সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করেন খুলনা জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার আলু মালেশিয়ায় রপ্তানি হচ্ছে।সানশাইন,সান্তানা,কুইনঅ্যানি, সেভেন, কুমারিকাসহ কয়েকটি জাতের আলু বিদেশে যাওয়ায় আলুর দাম নিয়ে এই দুঃসময়ে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন চাষি ও ব্যবসায়ীরা।এরেই মধ্যে এ উপজেলা থেকে প্রায় ৮০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।এসব আলু দেশের গন্ডি পেরিয়ে বিদেশি চিপস কোম্পানীগুলো রপ্তানিকৃত আলু কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকে।নিজের দেশের আলু বিদেশে রপ্তানি হওয়ায় খুশি এই উপজেলার সাধারণ কৃষকেরা।টেঙ্গনমারী বটতলার কৃষক দিজেন্দ্রলাল জানান,এবার আলু চাষে মন খারাপ,অনেকের খরচও উঠছে না।বর্তমানে পাইকাররা ১০ থেকে ১২ টাকা কেজি দরে আলু কিনে নিয়ে যাচ্ছে।আলু বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হওয়ায় তারা আশার আলো খুঁজছেন।উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,এবার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাত বছরের সাজার রায়ের বিরুদ্ধে করা আপিলের রায়ে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত সোমবার (১০ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন। এদিন সাংবাদিক মাহমুদুর রহমান আদালতে উপস্থিত হন। তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন। খালাস পাওয়ার পর মাহমুদুর রহমান বলেন, আপিলের রায়ে আমি খুশি। ফ্যাসিস্ট সরকার পতন না হলে আমি হয়তো খালাস পেতাম না। এর আগে, বিদেশ থেকে ফিরে…
আন্তর্জাতিক ডেস্ক ভারতে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে ২৩ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক অতিথির সামনে নাচতে থাকা অবস্থায় ওই তরুণীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সেখানেই লুটিয়ে পড়েন তিনি। খবর এনডিটিভির। প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে বোনের বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়েছিলেন পরিনিতা জৈন (২৩)। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই বিদিশাতে এসেছিলেন তিনি। এরপর বিয়ের আনন্দে মঞ্চে উঠে নাচছিলেন তিনি। তবে হঠাৎ করেই সেই তরুণীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি সকলের সামনেই। অনুষ্ঠানে উপস্থিত এক চিকিৎসক তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করেন। তবে এতে কোনো সাড়া…
বিনোদন ডেস্ক চিত্রনায়িকা পরীমণির জামিনদার গায়ক সাদীর প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে। গান তো আছেই সেই সঙ্গে তার ব্যক্তিগত জীবনেও উঁকি মারছেন অনেকে। অবশ্য গায়ক নিজেই সে সুযোগ করে দিচ্ছেন। এই যেমন গত রাতেই ভালোবাসার মাসে নিজের মনের ইচ্ছা স্যোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন সাদী। জানিয়েছেন, তিনি ‘পরী’ ডিজার্ভ করেন। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে সাদা পোশাকে নিজের তিনটি ছবি ফেসবুকে আপলোড করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজী লাইন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’। এদিকে সাদীর পোস্টে নায়িকা পরীমণি কিন্তু মজা করতে ছাড়েননি। পোস্টে জানান দিয়েছেন তার উপস্থিতি। দরজার আড়াল থেকে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রীক রাজধানীর যাত্রাবাড়ী থানার মো. পারবেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিনসহ চার জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে পলক বলেন, ‘ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন।’ সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ কথা বলেন তিনি। এদিন সকাল ১০টায় আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর রিমান্ড শুনানি শেষে ১০টা ৪৫ এর দিকে তাদের হাজতখানার উদ্দেশে নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে পলক, শমসের মবিনসহ সব আসামির হাতে হতকড়া, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নেওয়া হচ্ছিল। এ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক মেক্সিকোর শ্রমবাজারে দক্ষ জনশক্তি ও রপ্তানি ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ দূতাবাস। মেক্সিকো সিটিতে দূতাবাসের উদ্যোগে রোববার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ‘মিট দ্য এম্বাসেডর’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে এ লক্ষ্যের কথা জানান দেশটিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। দূতাবাসের হেড অফ চ্যান্সারি আব্দুল্লাহ আল ফরহাদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী উল্লেখ করেন যে, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার সময়ে দূতাবাসটি একটি জনবান্ধব মিশন হিসেবে গড়ে উঠবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি পিপল টু পিপল কানেকশন বা জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়নের ওপর…