
নিজস্ব প্রতিবেদক
মিরপুরে অরাজনৈতিক সংগঠন এফএনএফ গ্রুপের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, গত ০৯/০২/২০২৫ ইং তারিখে এফএনএফ গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোঃ আলীর অনুমোদনে একটি নতুন কমিটি দেওয়া হয়েছে ।
পল্লবীর নিউ সোসাইটি মার্কেট এর ব্যবসায়ী মোঃ ওয়াসিম সভাপতি ও ক্রিড়া সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব দেওয়ান বিপ্লব আমিন রাজিবকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে।

উপদেষ্ট মন্ডলীতে স্থান পেয়েছে মোহাম্মদ আবুল হায়াত বাবু, মোহাম্মদ তারেক, মোঃ এইচ এম জাকির ও আবুল কালাম আজাদ।
এফএনএফ গ্রুপ মুলত একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন যা বিভিন্ন মানবিক ও মানবতার কাজে অংশগ্রহণ করাটাই এই সংগঠনের মূল লক্ষ্য।
নবনির্বাচিত সভাপতি ওয়াসিম গণমাধ্যমকে বলেন আমরা অতিতেও যেমন বিভিন্ন মানবিক কর্মকান্ডে ভূমিকা রেখেছি আগামীতেও আমাদের এই ধরনের মানবিকমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং এফএনএফ গ্রুপের প্রতিটি সদস্যের সুখে-দুখে একে অপরের পাশে থাকবো।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেওয়ান আমিন বিপ্লব রাজিব বলেন এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং এই সংগঠনের সদস্য ছাড়াও আমরা বিভিন্ন দুর্যোগে এবং মানুষের বিভিন্ন কল্যাণে কাজ করেছি এবং আগামীতে আরও বেশি বেশি মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবো ও আমাদের এই ভালো কাজের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে এবং সংগঠনের সকল সদস্যের প্রতি দোয়া ও ভালবাসা থাকবে।