- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
বিনোদন ডেস্ক বড় পর্দায় কাজ করার ক্ষেত্রে আমার ভাগ্য ভালো না। যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কাজটা আর শেষমেশ হয়ে ওঠেনি। এই করতে করতে আমার পুরো অভিনয় জীবন পার হয়ে গেছে। সেজন্য এখন আর এ বিষয়ে কিছু বলি না। যদি ভাগ্যে থাকে তাহলে কাজ হবে। ছোটপর্দার বড় তারকা সাদিয়া জাহান প্রভা বড়পর্দায় অভিনয় প্রসঙ্গে এমন বক্তব্য দিয়ে আবার আলোচনায় এসেছেন। দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি দেশে এসেছেন প্রভা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে নিজের অভিনয়, ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলেন এই জনপ্রিয় মডেল – অভিনেত্রী। সাদিয়া জাহান প্রভা বলেন,…
( দীঘিনালা প্রতিনিধি) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি)সন্ধ্যা ৭টার দিকে দীঘিনালা থানা মধ্য বোয়াল খালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মধ্য বোয়ালখালী এলাকার মোমিন উদ্দিনের ছেলে মো. আফজাল হোসেন (৪৬) ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মৃত আছমত আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ(৪৩)। পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি দায়ের করা এক মামলায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, আজকে আওয়ামী লীগের দু’জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গত বছরের…
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। তাদের মধ্যে সাড়ে ৮ হাজারের বেশি প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ। এতে বলা হয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২১ হাজার ৪৭৭ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায়…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মঠবাড়ি ইউনিয়নবাসীর আয়োজনে রাজাপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি আন্দোলনের ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক ইব্রাহিম আল হাদি, মো. বেলায়েত হোসেন, হারুন অর রশীদসহ অনেকেই। মানববন্ধনে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা অবক্ষয়ের কারণে দিনেরাতে প্রকাশ্যে মাদকসহ বিভিন্ন নেশাদ্রব্য সমাজে ছড়িয়ে পড়েছে। যার কারণে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা এই মাদকসেবী সন্ত্রাস চাঁদাবাজদের হাত থেকে মুক্ত পেতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানাই তারা দ্রুত সমাজ থেকে এসকল মানুষদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি…
স্পোর্টস ডেস্ক হিসেবটা সোজা ছিল। বাজে ফর্মে থাকা সেভিয়াকে হারাও, আর নিজেদের লা লিগার নিয়তিটা নিজেদের হাতে নিয়ে এসো। বার্সেলোনা সে হিসেবটাই মেলাল ‘স্বভাবসুলভ’ ৪ গোল করে। একটু কষ্ট হয়েছে, দ্বিতীয়ার্ধে ফেরমিন লোপেজের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয়েছিল। তবে শেষমেশ বার্সা রামন সানচেজ-পিজুয়ান ছেড়েছে ৪-১ গোলের দারুণ এক জয় নিয়ে। তাতেই দুই মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে কোচ হানসি ফ্লিকের দল। বার্সেলোনা আধিপত্য দেখিয়েছে শুরু থেকে। তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল দারুণ এক বাঁকানো শটে সেভিয়ার গোলরক্ষক ওরিয়ান নিয়ালান্ডকে পরীক্ষায় ফেলেন। সেই কর্নার থেকেই আসে বার্সার প্রথম গোল। ছোট করে নেওয়া কর্নার থেকে রাফিনহার ক্রসটি ইনিগো মার্তিনেজ মাথা…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় ইট ভাটায় জ্বালানী কাঠের ব্যবহার, পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স হালনাগাদ না থাকার অপরাধে মির্জাপুর ইউনিয়নস্থ মেসার্স কাদেরিয়া ব্রিকস(৫৫৫)-কে ২০০,০০০, মেসার্স কর্ণফুলি ব্রিকস(NBM) কে ২০০,০০০,মেসার্স গোল্ডেন ব্রিকস(GBH) কে ৫০,০০০, মেসার্স সাঈদ আহম্মদ ব্রিকস(SAB) কে ১০০,০০০ এবং,মেসার্স ন্যাশনাল ব্রিকস(S&B) কে ৫০,০০০ টাকাসহ মোট ৬০০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি ইট ভাটা থেকে আনুমানিক ১০০০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করে বন বিভাগকে হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), চট্টগ্রাম শারমিন জাহান, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের…
বিনোদন ডেস্ক একতা কাপুরের হিন্দি টিভি সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কে’ এর ঊর্বশী ঢোলাকিয়া অভিনীত খলচরিত্র কমলিকা বসুকে দর্শকদের মনে আছে নিশ্চয়ই। পর্দায় কমলিকা সব সময়ই পরিকল্পনা করতেন অন্যের জীবনের শান্তি ছিনিয়ে নেওয়ার। কিন্তু বাস্তবের কমলিকা’র জীবন পুরো উল্টো। তিনি নিজেই অনেক যন্ত্রণার শিকার। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই ঊর্বশী ঢোলাকিয়া। ওই সাক্ষাৎকারে ঊর্বশী জানিয়েছেন, বাড়ির অমতে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেন তিনি। তখনও স্কুলের গণ্ডি শেষ হয়নি তার। এক বছর পর মাত্র ১৭ বছর বয়সে ঊর্বশী যমজ সন্তানের জন্ম দেন। কিন্তু তার বিবাহিত জীবন সুখের হয়নি। বিয়ের পর থেকেই চলত মানসিক নির্যাতন। এই কারণে এক বছরের…
(দিনাজপুর জেলা প্রতিনিধি) দিনাজপুরের বীরগঞ্জে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। ৮ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুরের নেতৃত্বে সাঁড়াশি অভিযানে পৌরসভার ৯নং ওয়ার্ড জগদল ডাঙ্গাপাড়ায় মুদি দোকান হতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মৃত শামসুল হকের ছেলে সাবেদ আলী (৫৬) কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, সে মাদক ব্যবসা ছাড়াও আন্তজেলা অপরাধ চক্রের সক্রিয় সদস্য। নিজ জেলা বাদে সাবেদ এর নামে অন্যান্য জেলায় ছিনতাই, চুরি ও ডাকাতি মামলা রয়েছে। এ ঘটনায় থানায় ১২(২)২৫ নং মামলা হয়েছে। অফিসার ইনচার্জ আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে বলেন…
গাজীপুর প্রতিনিধি গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ৬ তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হওয়া চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার কিছু সময় পর ওই বহুতল বাড়ি ঘেরাও করে পুলিশ। পরে বাড়িটির চার ভবনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক…
রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাদক কারবারিরা এলাকাবাসীর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় মাদক কারবারিরা নগরপাড়া বাজারের বেশ কয়েকটি দোকানে হামলা চালায়। একপর্যায়ে তাদের হামলায় ১৪ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় শাকিল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ থেকে জানা গেছে, খামারপাড়া এলাকার মাদকসম্রাট সোহেলের নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছে। এ নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার তাদের বাধা দেয়। শনিবার সন্ধ্যায় নগরপাড়া এলাকার শাকিল…