Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তার প্রতিক্রিয়ায় ভারত সরকার তীব্র নিন্দা জানিয়ে যে বিবৃতি দিয়েছে তা ভালো চোখে নেয়নি সরকার। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন প্রক্রিয়ায় ঢাকা বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বক্তব্য প্রদান ‘অপ্রত্যাশিত’ ও ‘অনাকাঙ্ক্ষিত’। রোববার (০৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বিষয়টি সাংবাদিকদের জানান। রফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে…

Read More

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধনবাড়ীতে মহাসমাবেশ টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলে ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধনবাড়ীতে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ (ফেব্রুয়ারি) শনিবার বিকেল ৩:০০ ঘটিকায় ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি) এর সঞ্চালনায় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি ও সাবেক, সভাপতি টাংগাইল জেলা বিএনপির এড. আহমেদ আযম খান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফকির…

Read More

সংশোধনী: পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষনা হওয়ায় তারেক রহমান কে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি প্রকাশিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রবিবার ( ৯ ফেব্রুয়ারী)দুপুর ১২ টায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় এসে শেষ হয়। আনন্দ র‌্যালী শেষে দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নবগঠিত জেলা…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের দুটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হচ্ছেন দলটির সাবেক নায়েবে আমির ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। পিরোজপুর-১ আসন (ইন্দুরকানী-পিরোজপুর সদর-নাজিরপুর) থেকে প্রার্থী হচ্ছেন আল্লামা সাঈদীর সেজো ছেলে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ আসন (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) থেকে প্রার্থী হচ্ছেন আল্লামা সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী।গত বৃহস্পতিবার ভান্ডারিয়া ইসলামিক ফাউন্ডেশন অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিমিয় সভায় পিরোজপুর জেলার তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর-২ আসনে (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) থেকে…

Read More

জাল সনদে স্ত্রীকে চাকরি দিলেন আ’লীগ নেতা আত্মসাতের টাকা জমা হয়নি রাষ্ট্রীয় কোষাগারে দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে আওয়ামী লীগ নেতা ও আজিজ আহম্মেদ কলেজের হিসাবরক্ষণ বিষয়ের প্রভাষক ফরিদ আহমেদ এর স্ত্রী নাহিদ আক্তার লিটি জাল সনদে চাকরি নিয়ে সরকারি অর্থ আত্মসাতের টাকা আজও জমা হয়নি রাষ্ট্রীয় কোষাগারে। জানাগেছে তিনি ২০০৯ সালের ১৮ অক্টোবর উপজেলার মুরাদিয়া বশির উদ্দিন আলিম মাদ্রাসায় সহকারি শিক্ষক ( সমাজবিজ্ঞান) পদে আবেদন করেন। সে লক্ষে ২০০৯ সালের ১৮ ডিসেম্বরে বাছাই কমিটি ও ২৩ ডিসেম্বরে কার্যনির্বাহী কমিটি নিয়োগ পত্র ইস্যু করলে ওই দিনই (২৩ ডিসেম্বর) যোগদান করেন। ২০১০ সালের ১ নভেম্বর এমপিওভুক্ত হয়ে বেতন ভাতা পেতে থাকেন। ২০১৪ সালের ২৯ এপ্রিল পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তরের উপ পরিচালক দেব দুলাল ভট্টাচার্য এবং শিক্ষা পরিদর্শক মো. আবদুস সালাম সরেজমিন মাদ্রাসা পরিদর্শন ও নিরীক্ষা করলে এনটিআরসি’র সনদটি যাচাই বাছাইয়ের জন্য এনটিআরসিএতে পাঠানো হলে ২০ ডিসেম্বর ২০১৬ ও ৩১ জানুয়ারি ২০১৭ তারিখে সনদটি সঠিক নয় ( উত্তীর্ণ রোলধারী অন্য ব্যক্তি) মর্মে পত্র ইস্যু করেন। এবং উক্ত সনদধারীর বিরুদ্ধে আইনতগত ব্যবস্থা নিতে মাদ্রাসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ মর্মে পরিদর্শন ও নিরীক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবহিত করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ নাহিদ আক্তার লিটিকে বিভিন্ন সময়ে রেজিষ্ট্রি ডাকযোগে পত্র পাঠালেও তা গ্রহণ না করায় কর্তৃপক্ষের নিকট ফেরত এসেছে মর্মে জানাগেছে । বিষয়টি অবগত হলে ২০১৭ সালের ১৭ জানুয়ারি নাহিদ আক্তার লিটি মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানসহ চার জনকে বিবাদী করে একটি রীট পিটিশন দাখিল করেন। ওই রীট পিটিশন নম্বর ১৫১৫৬/২০১৬ তারিখ- ১৭/০১/২০১৭। দীর্ঘ সময় পরে পারিবারিক ও ব্যক্তিগত কারন দেখিয়ে ২০২০ সালের ৮ অক্টোবর চাকরি থেকে পদত্যাগ করেন। যদিও উল্লেখিত ওই পত্রটিতে তারিখ ছিলো- ২০ আগষ্ট ২০২০ খ্রি.।মাদ্রাসা কর্তৃপক্ষ পদত্যাগ পত্রটি গ্রহণ করেনি মর্মে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান। অভিযুক্ত নাহিদ আক্তার লিটি অবৈধ ও জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ নিয়ে সরকারি অর্থ আত্মসাতের পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার চারশত তেরো টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে কর্তৃপক্ষকে অবহিত করার পত্র দাখিল করার নির্দেশ দেন সাবেক অধ্যক্ষ মো. আব্দুল কাদের। এ বিষয়ে বর্তমান অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রব গত ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পূনরায় রেজিস্ট্রি ডাকযোগ পত্র প্রেরণ করলেও তিনি ( নাহিদ আক্তার লিটি গ্রহণ না করায় তা ফেরত এসেছে। জানা গেছে, নাহিদ আক্তার লিটি’র স্বামী উপজেলার আজিজ আহম্মেদ কলেজের এইচ এস সি (বিএমটি) শাখার হিসাবরক্ষণ বিষয়ের প্রভাষক ও মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটিয়ে ভুয়া জাল সনদে চাকরি দেন তার স্ত্রী নাহিদ আক্তার লিটিকে। এছাড়া তিনি দলের প্রভাব খাটিয়ে নিজ প্রতিষ্ঠানের সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও কলেজে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকতেন। ক্লাস না করে কলেজে এসে স্বাক্ষর করে চলে যেতেন। কলেজের অধ্যক্ষ এ বিষয়ে কথা বললে হুমকি ধমকিসহ অসৌজন্যমূলক আচরণ করতেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান আহসানুল হক। ক্ষমতার দাপটে কেউ মুখ খুলতে সাহস পায়নি তখন। জুলাই বিপ্লবকালে( ছাত্রজনতার আন্দোলন) ছাত্রজনতাকে বাঁধা সহ মারমুখি অবস্থানে দেখা গেছে যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। আওয়ামী লীগ সরকার পতনের পরও তার দাপট না কমায় এবং কলেজের শিক্ষক কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অতিষ্ঠ হয়ে কলেজ গভর্ণিং বডির সভাপতি ও অধ্যক্ষ বরাবর চাকুরিচ্যুত করার ব্যবস্থা নিতে অভিযোগ দাখিল করেন শিক্ষক কর্মচারীরা। উক্ত আবেদনের প্রেক্ষিতে গভর্ণিং বডি সাময়িক বরখাস্ত করেন ওই শিক্ষককে। এ বিষয়ে কলেজ গভর্ণিংবডি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।বর্তমানে তিনি( ফরিদ আহমেদ)সাময়িক বরখাস্ত হলেও বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে বলে কলেজ সূত্রে জানাগেছে। অভিযুক্ত নাহিদ আক্তার লিটির ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হননি। আজিজ আহম্মেদ কলেজের সাময়িক বরখাস্তকৃত প্রভাষক ফরিদ আহমেদের ভাষ্য, কি কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে তা তিনি জানেন না। তাঁর দাবি তাঁকে বিধিবহির্ভূতভাবে বরখাস্ত করা হয়েছে। উত্তর মুরাদিয়া বশিরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রব জানান, গভর্ণিংবডির সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন করে আত্মসাতের টাকা সরকারি কোষাগারে জমা দিতে রেজিস্ট্রি ডাকযোগ নাহিদ আক্তার লিটিকে পত্র পাঠানো হলেও তিনি ফেরত পাঠিয়েছেন। তাঁর স্বামী ফরিদ আহমেদের সাথে সালামপুর আমিনিনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ যোগাযোগ করেছেন। তাঁর স্বামী কিছু দিন সময় চেয়েছেন। টাকা জমা না দিলে প্রাতিষ্ঠানিক মামলা দায়ের করা হবে। আজিজ আহম্মেদ কলেজের গভর্ণিং বডির সভাপতি ( এডহক) নাসরিন জাহান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ফরিদ আহমেদ প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে থাকা মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়েছেন। কলেজের শিক্ষক- কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষক – কর্মচারীরা অভিযোগ দাখিল করছেন। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জড়িত হয় না বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়করা সংবাদ সম্মেলন করে এ দাবি করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক আল আমিন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাংচুর, লুটপাটের ঘটনায় আমরা জড়িত নই। কিছু নামদ্বারী সমন্বয়ক এ কাজ করতে পারে। যারা এ সব কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভিডিও ফুটেজ দেখে প্রশাসনের সাথে কথা বলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। স্বদেশের প্রয়োজনে, বাঁচি তারুণ্যউত্থানে- স্লোগানে রোববার গাইবান্ধা প্রেসক্লাবের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মিলনে সাংবাদিকরা যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঘোষণা করেন। শহরের কাচারি বাজারে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে সকালে জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এবং সম্মানীয় অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে. এম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সভাপতির পক্ষে সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা জামায়াতে ইসলামীর…

Read More

রাজশাহী প্রতিনিধি: মাদককে না বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে ক্রিড়ামূখী ও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির লক্ষে কাজ করছেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক চন্দ্রীমা থানা যুবদল, সদস্য রাজশাহী মহানগর যুবদলের আব্দুল কাদের উৎসব। নিজ অর্থায়নে শিরোইল কলোনী ১৯ নং ওয়ার্ড যুব সমাজকে ক্রিড়ামূখী করতে খেলাধুলার সামগ্রীসহ জার্সি বিতরণ করেছেন তিনি। মাদকাসক্ত যুবকদের পূর্ণবাসনের লক্ষ্যে নিজ অর্থে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। এরই ধারাবাহিকতায় রোববার (৯ ফেব্রুয়ারী) রাজশাহী জেলা স্টেডিয়ামে আয়োজিত আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ করা হয়। রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্ত: জেলা ফুটবল টুনামেন্টে শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের জার্সি বিতরণকালে প্রধান অতিথি…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর রাণীনগরে বেড়েছে চুরির ঘটনা। বিশেষ করে কীটনাশকের দোকানে চুরির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে উপজেলার কীটনাশকের দোকানসহ বিভিন্ন দোকানীরা রয়েছেন চুরির আতঙ্কে। কোন কোন স্থানে চোরেরা তাদের আলামত রেখে গেলেও কঠোর পদক্ষেপ গ্রহণে পুলিশের তৎপড়তা নেই। এতে করে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভেঙ্গে পড়েছে বলে মনে করছেন উপজেলার সচেতন মহল। বিভিন্ন সূত্রে জানা গেছে দিন দিন উপজেলায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। মাঝে মধ্যেই উপজেলার কোন না কোন স্থানে চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি উপজেলার গহেলাপুর বাজারে একজন কীটনাশক ব্যবসায়ীর দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত সপ্তাহে উপজেলার হরিশপুর মৎস্যজীবী পাড়ার লোকমানের বাড়িতে রাতে কেউ না থাকায় চুরির…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। ইলেকশন কমিশনকে কেউ কিছু বললে আমার গায়ে তীরের মতো লাগে। রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সব জায়গায় মতদ্বৈধতা থাকবে। ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবেই। এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকে মানতে পারে না। তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নেব কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেব। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের…

Read More