- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দুটি ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরও কয়েকতলা ফ্লোরের। অনেকে এই আন্ডারগ্রাউন্ডে ‘আয়নাঘর’ আছে বলে সন্দেহ পোষণ করছেন। এবার সেই রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সেচযন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে পানি। রোববার (৯ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে এই পানি তোলার কাজ শুরু হয়। বেলা সাড়ে ১১টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বর সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পানি জমা…
স্টাফ রিপোর্টার নওগাঁ : মামলায় হাজির হওয়ার জন্য আসামীকে ৩য় বার সমন নোটিশ ঢোল সহতরের মাধ্যমে সমন পাঠিয়েছন সিনিয়র সহকারী জজ আদালত, নওগাঁ। জানা গেছে, মামলার বাদী জুমাতুল ইসলাম দায়ের করা মামলায় আজ ০৮/০২/২৫ তারিখে সাড়ে ১১ টার দিকে ওই সমন আসামীর বাড়ির গেটে টাঙ্গিয়ে দিয়ে কার্যকর করা হয়েছে। আদালত থেকে ওই সমন নিয়ে যান সেরেস্তাদার মামুন। অবিলম্বে নিষ্পত্তির আসামী মোঃ সোহেল রানা পিতা-মোঃ আছার আলী সাং চুনিয়া গাড়ী থানা ও জেলাঃ নওগাঁকে হাজির হওয়ার জন্য এসমন পাঠিয়েছেন আদালত। আসামী সোহেল রানা প্রাবাসী হওয়ায় আদালতের নির্দেশনা অনুসারে স্থানীয় গণ্যমাম্য ব্যক্তিদের সাথে নিয়ে একাধিক ব্যক্তির স্বাক্ষর নিয়ে ঢোল সহরত কার্যকর করে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গত শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক…
স্পোর্টস ডেস্ক চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগেই বেশ কয়েক দফা টেবিলের লড়াই সেরেছে ভারত-পাকিস্তান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই এই দুই দলের ম্যাচ ঘিরে এখনি লক্ষ্য করা যাচ্ছে বাড়তি উত্তেজনা। সেই উত্তেজনায় এবার ঘি ঢেলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতের অনড় অবস্থানের মুখে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে পাকিস্তানের মাটিতে পা না রেখে নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে ভারত। গ্রুপপর্বে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। যেই ম্যাচে জবাবটা দিতে চায় পাকিস্তান। যা স্পষ্ট দেশটির প্রধানমন্ত্রীর কথাতেও। শুক্রবার চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে সংস্কার কাজ শেষে লাহোর গাদ্দাফি স্টেডিয়াম উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।…
অন্তর্বর্তীকালীন সময়ে আপনারা সাংবাদিকতাকে উপভোগ করুন : সিনিয়র সহকারী প্রেস সচিব নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রেসক্লাবের আয়োজনে জুলাই বিপ্লব ও ক্যাম্পাস সাংবাদিকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি আজহারুল মিজানের সভাপতিত্বে সেমিনারে মূখ্য আলোচক ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহম্মদ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শুরুতেই স্মরণ করছি জুলাই বিপ্লবে যাঁরা শহিদ হয়েছেন তাঁদেরকে। আল্লাহ তাঁদেরকে বেহেশত নসীব করুন। যাঁরা…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক ছাত্রী হলের নামফলক খুলে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আবাসিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১ টার সময় আবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নামফলক ভেঙে ফেলে। এ সময় শিক্ষার্থীরা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালে কালো কাগজ দিয়ে ঢেকে দেয়। উল্লেখ্য, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বুলডোজার কর্মসূচির মাধ্যমে ধানমণ্ডি ৩২ নাম্বারের শেখ মুজিবের বাড়িসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিস্টের স্মৃতি চিহ্ন মুছে ফেলে বিক্ষুদ্ধ ছাত্র জনতা। এরই পরিপ্রেক্ষিতে পবিপ্রবির ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক হলের ছাত্রীদের দাবির প্রেক্ষিতে প্রশাসন নামফলক মুছে ফেলে। এ ব্যাপারে…
ঠাকুরগাঁও প্রতিনিধি রোজ শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলা ১৯ নং বেগুনবাড়ি কৃতক আয়োজন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১৯ নং বেগুনবাড়ী কৃষক দলে সম্মানিত সভাপতি জনাব মোঃ আনোয়ারুল হক। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মানিত সাধারন সম্পাদক জনাব মির্জা ফয়সাল আমিন সহ জেলা উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দল ও জেলা উপজেলা কৃষক দলের নেতা কর্মী ও বিভিন্ন অংগসংগঠনের নেত্রীবৃন্দ ও ইউনিয়ন বিএনপি সহ সকল স্তরের নেতাকর্মী ও সমর্থক। কৃষক সমাবেশর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারন সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি জনাব শহিদুল ইসলাম বাবুল। প্রধান অতিথি…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জেলার কসবা উপজেলার স্বনামধন্য চন্দ্রপুর আর্দশ কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম বাবু। অনুষ্ঠানে চন্দ্রপুর আর্দশ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ জনাবা জুলেখা আক্তার এর সঞ্চালনায় সভাপতি হিসাবে আসন গ্রহণ করেন আবু সাঈদ রনি। বিশেষ অতিথি ছিলেন জনাব শাহাবুদ্দিন, আফছার উদ্দিন, খাদিজা আক্তার, হৃদয় সওদাগর, মোছাঃ খাদিজা আক্তার, মোঃ রহমতুল্লাহ, জিসান আহমেদ প্রমূখ। পরে অতিথিবৃন্দ ৬৫টি ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। রোববার (০৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার আহসানমারা সেতুর পাশে এই দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, জমির হোসেন (৩০), আলী নূর (২৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস ও শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পাশে গেলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ জন গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে…
দিনাজপুর জেলা প্রতিনিধি প্রসেনজিৎ চন্দ্র শর্মা দিনাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি হাফিজুর রহমানের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১২টায় শহরের চাউলিয়াপট্টি নূরানী মাদরাসা প্রাঙ্গণে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দুস্থ মানুষের মাঝে শীত (কম্বল) বিতরণ করেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ হাফিজুর রহমান সরকার। এ সময় দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল আলম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল দেওয়ানসহ…