Author: admin

ডিআইজিসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও তিন পুলিশ সুপারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ডিএমপির ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে পুলিশের একটি বিশ্বস্ত সূত্র। সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে এবং রাজশাহী জেলা পুলিশ অ্যাকাডেমির সহায়তায় রাজশাহী সারদা অ্যাকাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়। এছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে…

Read More

২৭ বছর পর দিল্লির মসনদে বসছে বিজেপি আন্তর্জাতিক ডেস্ক দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণের পরপরই একাধিক সংস্থা তাদের বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দিল্লি বিধানসভায় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ২৭ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে। বর্তমান শাসক দল আম আদমি পার্টি (এএপি) দ্বিতীয় স্থানে থাকতে পারে এবং কংগ্রেসের ভরাডুবির ইঙ্গিত পাওয়া গেছে জরিপ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ও এর মিত্ররা পুনরায় ক্ষমতায় ফিরতে পারে। বর্তমান শাসক দল আম আদমি পার্টি (এএপি) দ্বিতীয় ও কংগ্রেস তৃতীয় অবস্থানে থাকবে। চাণক্য স্ট্র্যাটেজিসের জরিপ বলছে, বিজেপি জোট ৭০ আসনের…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা এবং এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে অবস্থিত ইবি থানা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করেন। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্থানীয় বিএনপি-জামায়াত ও এর অঙ্গসংগঠ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। আন্দোলন চলাকালীন সময়ে গড়াই পরিবহনের একটি বাস ভাঙচুর করেন আন্দোলনকারীরা। পরে দুপুর দুইটায় জেলা প্রশাসনের প্রতিনিধি এতে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা আন্দোলন থেকে সরে আসেন। এসময় তারা আগামী…

Read More

নিজস্ব প্রতিবেদক শেরপুরে বনভোজনের বাসে থাকা এক মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদে যুবককে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, রাস্তা অবরোধ, আগুন ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ৫ জনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ। এ সময় প্রায় দেড় ঘণ্টা শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ পুলিশের…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে জাতীয় উদ্যানের বনবীথিতে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ‘র ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের এক্স ক্যাডেটগণ এ মিলন মেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে এক্স-ক্যাডেটদের টি শার্ট প্রদান ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সকালের নাস্তা শেষে বনের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ঘুরে উপভোগ করেন এক্স ক্যাডেটগণ। দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ও ১৯৭৬ সালের ক্যাডেট সার্জেন্ট আহসান হাবীব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন (বেকা) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি (এক্স সিইউও) মোহাম্মদ সালাউদ্দিন লিটন। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্স ক্যাডেট…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেনারেল হাসপাতালের উন্নয়নে ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন দ্বিতীয় দিনের মতো গাইবান্ধা জেনারেল হাসপাতালের উন্নয়নে ৭ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।গাইবান্ধার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে হাসপাতালের মূল ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি চলে বিকেল ৫টা পর্যন্ত। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ফিহাদুর রহমান দিবস, অতনু সাহাসহ আরও অনেকে বলেন ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা ধীরে ধীরে সর্বসাধারণকে সংগঠিত করছি। এর মধ্যে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখলে আগামীতে আরও কঠোর আন্দোলনে যাবো আমরা।ছাত্র-জনতার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে, গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর চলাকালে বিক্ষুব্ধ জনতার ওপর হামলা চালায় স্থানীয় কয়েকজন যুবক। এতে ১৬ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ থেকে দেখা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এক সভায় সারা দেশে শনিবার ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এ অভিযান শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। ফেসবুকে তিনি লিখেছেন-‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হোক। উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরে পতিত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি শুধু একটা পতাকা পেয়েছে, নাগরিক স্বাধীনতা পায়নি। তিনি বলেন, এই স্বাধীনতা আর কাউকে নষ্ট করতে দেয়া হবে না। কারো বাবার সম্পত্তি হবে না বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতা অর্জনকারী এদেশের ছাত্র-জনতাসহ সকল ফ্যাসিবাদের বিরোধী শক্তিকে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়তে চায়। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলনে তিনি এ কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগের বিগত ১৭ বছরের জঞ্জাল, সম্পূর্ণ মুক্ত না করে জাতি কোনো…

Read More

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে যাত্রী ছাউনি থাকলেও নেই কোনো শৌচাগার (পাবলিক টয়লেট)। গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষজন। বিশেষ করে নারীরা। স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় বাইপাস এলাকায় দূর পাল্লার গণপরিবহনের কাউন্টার থাকার কারণে যাত্রীরা পাবলিক টয়লেটের অভাবে ভুগছে প্রতিনিয়ত। চট্রগ্রাম, সিলেট ও ঢাকাগামী গণপরিবহনের কাউন্টার গুলো বাইপাস মোড়ে থাকায় পরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদের টয়লেটের সমস্যা থেকেই যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন যানবাহনও স্টপেজ হিসাবে এই মোড় ব্যবহার করছে। প্রতিদিন বিভিন্ন এলাকার লোকজন স্টপেজ হয়েই দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে ও আসছে। বাইপাস‌ এলাকার স্থায়ী বাসিন্দা রহমান জানান, ঝালকাঠি , বরিশাল ও ঢাকার পরিবহনের বাইপাস…

Read More