- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ৪২ শতাংশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) বাকৃবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ এবং পশুপালন অনুষদের আওতাধীন তিনটি অঞ্চলের মোট ২২টি কক্ষে ১,২৯৬ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়। পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে উপস্থিত ছিলেন ১,১৪৬ জন শিক্ষার্থী। এতে উপস্থিতির হার ছিল শতকরা ৮৮ দশমিক ৪২ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। পুলিশ জানায়, ফার্মগেট থেকে উদ্ধার হওয়া ৩টি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এ ককটেলগুলো নিষ্ক্রিয় করে। সিটিটিসি সূত্রে জানা যায়, বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরেবাংলা নগর থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর পুরাতন বাণিজ্য…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে যৌথবাহিনীর সমন্বয়ে এ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হোসেন জানান, শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এ অভিযান শুরু হবে। শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ব্যাপারে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এর আগে বৃহস্পতিবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পুলিশের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। শনিবার (০৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। এসময় দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান শফিকুল আলম বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। যার প্রতিবাদে এবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (০৮ ফেব্রয়ারি) দুপুর দেড়টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার ভোর ৪টার দিকে তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেছে। ওই পোস্টে সংগঠনটি জানিয়েছে, ‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র–জনতা ও…
বিনোদন ডেস্ক ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু। তিনি ২০১৫ সালে দক্ষিণী ছবির তারকা নায়ক নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক শুরু করেছিলেন। এর দুই বছর ২০১৭ সালে তারা বিয়ে করেন। দীর্ঘ চার বছর এক সঙ্গে থাকার পরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। গেলো বছরই নাগা বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। সাবেক প্রেমিক – স্বামী নাগা চৈতন্য’র সঙ্গে বিচ্ছেদের পর নিজের মনের দরজা বন্ধ রেখেছেন সামান্থা – এমনটাই ইতিপূর্বে জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি সামান্থা। কিন্তু বারবার নিজের মন খারাপ ফুটে ওঠে তার নানা সাক্ষাৎকারে। কখনও সহ অভিনেতার পরিবারের কথা শুনে চোখে জল…
বিএনপি ক্ষমতায় আসলে বারোমাস সব কৃষকের মুখে হাসি থাকবে- কৃষিবিদ তুহিন বিস্তারিত কমেন্টে ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বিএনপি ক্ষমতায় আসলে বারোমাস সব কৃষকের মুখে হাসি থাকবে বলে মন্তব্য করেছেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, কৃষকদের দিয়েই উন্নয়ন শুরু করবে বিএনপি। কৃষকের কোনো সমস্যাই থাকবে না। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহের ভালুকার উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী ভাওয়ালিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সর্বদলীয় কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষার ব্যবস্থা, বিনা সুদে কৃষি ঋণ, শস্য বীমা চালুসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে কৃষকদল সভাপতি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি বাড়িকে বাগানে ও খামারে…
রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে হাট ইজারার ঘটনায় নাসির উদ্দীন অস্থিরের বিরুদ্ধে সামাজিক মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা প্রোপাগাণ্ডা, বানোয়াট সংবাদ পরিবেশনের প্রতিবাদে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল করেছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বেলা ৪ টায় রাজশাহী কলেজ প্রাঙ্গন থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রেলগেট চত্ত্বরে এসে শেষ হয়। প্রতিবাদ মিছিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য স্বপন। প্রতিবাদ মিছিলে প্রধান বক্তার বক্তব্যে শরফুজ্জামান শামীম বলেন, একজন নিবেদিত ত্যাগী বিএনপির কর্মীকে ফাঁসাতে আ’লীগের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছেন। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। কঠোর…
গোবিন্দগঞ্জ প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ ট্রাকসহ মহিষ ছিনতাই মামলায় (৪০/২০২৫) অভিযুক্ত ৩ আসামীকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি, ২০২৫) ভোর রাত চারটার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পিছন থেকে শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় গোবিন্দগঞ্জ থানার এসআই মানিক রানার নেতৃত্বে একটি অভিযানিক টিম বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি-ছিনতাই মামলায় অভিযুক্ত ৩জনকে আটক করে । আটক ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে সাজু মিয়া (৩৭), আ. রশিদের ছেলে আব্দুল আলীম (২৮) ও ভাগকোলা গ্রামের আনারুল ইসলামের ছেলে রাসেল মিয়া (১৯)। গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জানুয়ারি) কুড়িগ্রাম জেলার যাত্রাপুর হাট থেকে বাদী ও…
মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলায় আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ভানোর ইউনিয়নে দায়িত্বশীল সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইউনিয়ন সভাপতি মো:আলিমউদ্দীন ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য পেশ করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও দুই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত, কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও সাবেক আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, বিশেষ অতিথি অধ্যাপক মো: রফিকুল ইসলাম,উপজেলা সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মো:আব্দুর রসিদ,যুব বিভাগের উপজেলা সভাপতি সাবেক ছাত্র নেতা মু.সাইফুল ইসলাম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো:খলিলুর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা শেখ আইয়ুব আলী,অএ ইউনিয়নের সহ সভাপতি মো:ইলিয়াস…