- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীর স্বপ্ন নামে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি শনিবার উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ নাজমুছ সালেহ মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। তিনি বলেন-এটি একটি ভালো উদ্যোগ। এতে শিক্ষার্থীরা পড়াশোনার ব্যাপারে আরো মনোযোগী হবে। তিনি বিভিন্ন সংগঠন ও বিত্তবানদের এ ব্যাপারে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান। মোঃ হাছিব ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,…
বিশেষ প্রতিনিধি নওগাঁ বদলগাছীতে বুদ্ধি প্রতিবুন্ধী যুবতীকে দিনের পর দিন ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ, প্রতিবেশী নাঈম এর বিরুদ্ধে। নওগাঁর বদলগাছীতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে চানাচুর সহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠেছে, প্রতিবেশী নাঈমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেলার বদলগাছী উপজেলার সদর ইউপির ভাতশাইল দেওয়ান পাড়া গ্রামে। জানা যায়, জেলার বদলগাছী উপজেলার সদর ইউপির ভাতশাইল দেওয়ান পাড়া গ্রামের আব্দুস সালাম এর বুদ্ধিপ্রতিবন্ধী কন্যা ইয়াসমিন আক্তার (১৭) কে চানাচুর এ-র লোভ দেখিয়ে বহুবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে ঐ গ্রামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক ভাতশাইল দেওয়ান পাড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র নাঈম হোসেন (২২)। ডাক্তারি পরীক্ষা অনুয়ায়ী মেয়েটি…
স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর মান্দায় বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যু তার চাচার লাঠির আঘাতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান। নিহতের নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযোগের মুখে রয়েছেন- জামুর আপন চাচা আবুল কাসেম মন্ডল (৬৫)। চকমানিক গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, “আবুল কাসেম মন্ডলের সঙ্গে জমিজমা নিয়ে তার আপন ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন…
রূপগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে সমাবেশ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী নেতা কর্মীরা। ৮ ফেব্রুয়ারী শনিবার বিকালে উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। জেলা ছাত্রদলের সাবেক ১নং সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল, মিসেস সেলিনা জামান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর…
চিরিরবন্দর প্রতিনিধি পরীক্ষামূলকভাবে মতো রঙিন ফুলকপি চাষ করে সফলতা পেয়েছে দিনাজপুরের বীরগঞ্জে কৃষকরা। ভালো ফলনের পাশাপাশি ফুলকপির ভালো দামও পাচ্ছেন তারা। ফলে রঙিন ফুলকপি চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় সবজি চাষিরা। রঙিন ফুলকপির সাফল্যে খুশি স্থানীয় কৃষি বিভাগও। উপজেলার নিজপাড়া, ভোগনগর ও সাতোর ইউনিয়নের রঙিন ফুলকপি চাষিরা বলছেন, সাদা কপি ৫ টাকায় বিক্রি হলেও এ কপি এখনো ২০ টাকায় বিক্রি হচ্ছে পিস। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে বাংলাদেশে আগেই রঙিন ফুলকপি চাষ শুরু হয়েছে। উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের সবজি চাষি কুশল চন্দ্র রায় ২০ শতাংশ জমিতে চাষ করা হয়। শনিবার দুপুরে ওই গ্রামে খেত ঘুরে দেখা…
নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫’ বৃহস্পতিবার ৬ই ফেব্রুয়ারি শুরু হয়ে শনিবার (৮ই ফেব্রুয়ারি ) প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। আজ ৮ই ফেব্রুয়ারি বিকাল ৩ টায় প্রতিযোগিতার ফাইনাল এবং সমাপনী পর্ব বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত রিন্তি এবং সহ সভাপতি সাবিকুন নাহার তাহার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল। এছাড়াও উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ মুরাদ, ছাত্র পরামর্শক উপদেষ্টা সহযোগী অধ্যাপক নিজাম উদ্দিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমি, শহীদুল ইসলাম মুকুল ( ব্যবস্থাপনা…
স্পোর্টস ডেস্ক সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। বিপিএলের গত আসরেও তামিম ইকবালের নেতৃত্বে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। গত আসরেও বিপিএল চ্যাম্পিয়ন হয়ে লঞ্চে করে বরিশাল যাওয়ার কথা ছিল তামিম-মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমদের। কিন্তু কোনো কারণে সেবার লঞ্চে করে পুরো দল নিয়ে বরিশাল যেতে পারেননি তামিমরা। গত বুধবার ফাইনালের আগেরদিন তামিম জানিয়েছেন, এবার চ্যাম্পিয়ন হলে ইনশাআল্লাহ লঞ্চে করে পুরো দল নিয়ে বরিশাল যাবেন। তামিমের কথা যদি ঠিক থাকে, তাহলে হয়তো দ্রুত সময়ের মধ্যেই বিপিএলের দুইটি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বরিশালের লঞ্চ ধরবেন ক্রিকেটাররা। তার আগে আজ জানা গেল, চ্যাম্পিয়ন দলের সব ক্রিকেটারকে আইফোন-১৬…
শ্রীমঙ্গলে আবৃত্তি উৎসবের পুরস্কার বিতরণী শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শ্রীমঙ্গল আবৃত্তি সংসদ’ এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২য় বারের মতো অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি উৎসব। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত আবৃত্তি উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব এর আহবায়ক দেবাশীষ দাশ। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যেকোন কবিতা থেকে আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেনস শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা…
দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের এক শিক্ষার্থী। ছবি : সংগৃহীত গাজীপুর প্রতিনিধি গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাশ্বের হোসেন নামের এক শিক্ষার্থী। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ গুলি ছুড়েছে। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আহত মোবাশ্বের হোসেন বলেন, পুলিশ কমিশনার আশ্বাসের পর সমাবেশ প্রত্যাহার করে গণমাধ্যমে কথা বলার সময় মোটরসাইকেলযোগে দুই দুর্বৃত্ত আমার ওপরে হত্যার উদ্দেশ্যে গুলি করে। তবে ভাগ্যক্রমে গুলিটি আমার হাতে এসে লাগে। আমি মনে করছি,…
বিনোদন ডেস্ক বলিউডের মডেল ও অভিনেত্রী নোহা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তিনি মিডিয়ায় আসার আগে একসময় সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন। নোরা ফাতেহি বলি ইন্ডাস্ট্রিতে পা দিয়েই নাচ-গানের জন্যই বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন। নাচ দিয়েই তার ক্যারিয়ার শুরু। অভিনেত্রী সিনেমায় অভিনয়ের পাশাপাশি দারুণ সব আইটেম গানে নাচ দিয়ে দশর্কদের মাত করে তোলেন। এ জন্য তিনি বলি সিনেমাপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। গত ১০ বছরের ক্যারিয়ারে ভক্তদের কাছে নাচে পরিচিতি পেলেও কখনোই পেশাদারভাবে নাচ শেখেননি অভিনেত্রী। তিনি নিজেই নাচ রপ্ত করেছেন। এ জন্য তার পারিশ্রমিকও আকাশছোঁয়া। তাহলে কত পারিশ্রমিক পান নোরা ফাতেহি? নোরা ফাতেহি সিনেমায় অভিনয় করলেও আইটেম গান তাকে…