
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি
নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় ইট ভাটায় জ্বালানী কাঠের ব্যবহার, পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স হালনাগাদ না থাকার অপরাধে মির্জাপুর ইউনিয়নস্থ মেসার্স কাদেরিয়া ব্রিকস(৫৫৫)-কে ২০০,০০০, মেসার্স কর্ণফুলি ব্রিকস(NBM) কে ২০০,০০০,মেসার্স গোল্ডেন ব্রিকস(GBH) কে ৫০,০০০, মেসার্স সাঈদ আহম্মদ ব্রিকস(SAB) কে ১০০,০০০ এবং,মেসার্স ন্যাশনাল ব্রিকস(S&B) কে ৫০,০০০ টাকাসহ মোট ৬০০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি ইট ভাটা থেকে আনুমানিক ১০০০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করে বন বিভাগকে হস্তান্তর করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), চট্টগ্রাম শারমিন জাহান, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌস, হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম। মোবাইল কোর্টের সার্বিক সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানা পুলিশ এবং আনসার সদস্য ও সরকারহাট ইউনিয়ন ভূমি অফিস।