Author: admin

তজুমদ্দিন ভোলা প্রতিনিধি। ৬ই ফেব্রুয়ারি ২০২৫ ,বৃহস্পতিবার সকাল ১১টায় তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগদের শাস্তির দাবিতে প্রধান শিক্ষক বরাবর March for Justice” উপলক্ষে, পদপ্রত‍্যাশী ছাত্রনেতা মাহদী হাসান ও মেহেরাব হোসেনের নেতৃত্বে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। তারা জানান,আমরা তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে এ স্মারকলিপি প্রদান করি। আর আমরা এই স্বৈরাচারের দোসর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল সন্ত্রাসীদের বিচার দাবি জানিয়েছি। তাদের প্রদানকৃত স্বারকলিপিতে উল্লেখ ছিল, আমরা অত্যন্ত উদ্বোগের সঙ্গে লক্ষ্য করেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াকুব (৩২) নামে এক ইলেকট্রিক মিস্তিরির ইলেকট্রনিক শর্টসার্কিটে মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপ পরিদর্শক আলতাব হোসেন জানান, খাদুন এলাকার জালাল উদ্দীনের ছেলে ইয়াকুব (৩২) বিদ্যুতের খুটি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে গিয়ে শর্টসার্কিট মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ইয়াকুবের বড় ভাই ইয়াছিন জানান, খাদুন এলাকার শাকিল সহ বেশ কয়েজন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখি বিদুতের খুঁটির নিচে লাশ পড়ে আছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এ ঘটনা জেনেছি ময়না তদন্তের…

Read More

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ (৩৭)কে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর একটার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমের মতবিনিময় সভা থেকে ফেরার পথে ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা (৪৮) ও সাবেক উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ (৩৭) কে দীঘিনালা বাজার থেকে গ্রেফতার করে দীঘিনালা থানা পুলিশ। গ্রেফতারকৃত’রা হলেন, উপজেলার মেরুং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হরিপদের ছেলে ঘনশ্যাম ত্রিপুরা। পুলিশ সূত্রে জানা যায়, ঘনশ্যাম ত্রিপুরা’রা বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্যজন হলেন,…

Read More

টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গঙ্গাচরন তপশিলি উচ্চ বিদ্যালয়ের ৮০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হায়দার আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মোছা. আকলিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: মতিউর রহমান খান,একাডেমিক সুপার ভাইজার জনাব আল-আমীন,বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল,বাসাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো: লুৎফর রহমান। উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন অএ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রোকসানা…

Read More

বিশেষ প্রতিনিধি : গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১টার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করে। এরপর রাত ১ টার দিকে একদল ছাত্র জনতা পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের পাড়েরহাট সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার ভাই…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় শেখ মুজিবুর রহমানের ১২৩ ফুট উচ্চতার “বঙ্গ বন্ধু টাওয়ার” ভাংচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা । বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধার পর ক্ষুব্ধ জনতা টাওয়ারটি ভাংচুর করে আগুন দেয় । ৬ তলার এ বৃহৎ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে শেখ মুজিব পরিবারের ২০ টি ভাষ্কর্য এবং সর্বোচ্চ উচ্চতায় শেখ মুজিবের ভাষ্কর্য ছিল । বৃহস্পতিবার সন্ধা ৬ টার পর বারবাজার এলাকার শমশের নগরে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে মিছিল নিয়ে টাওয়ারের দিকে যাত্রা শুরু করে । পরে টাওয়ারে থাকা সব ভাষ্কর্য ভাংচুর ও টাওয়ারে আগুন দেয় ক্ষুব্ধ জনতা ।এ সময় উপস্থিত জনতাকে শেখ…

Read More

বিশেষ প্রতিনিধি: সারাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসরদের সন্ত্রাসী কর্মকান্ডসহ নৈরাজ্য সৃষ্টি অপচেষ্টার বিরুদ্ধে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। এসময় তারা আওয়ামীলীগ ও ছাত্রলীগকে কঠোর হুশিয়ারি দিয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাভলু গাজীর নির্দেশে ও জেলা যুবদলের সাবেক সম্পাদক পলাশ মাহমুদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, যুবনেতা সাইয়েদুজ্জামান মুন্না, মেহেদি হাসান, আরিফুল ইসলাম, আছাদুল শেখ, শামীম গাজী, মোঃ মিরাজ সরদার, ওয়াহিদুজ্জামান সোহান, জাসাস…

Read More

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার আয়োজন ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে জেলা শহরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে র‍্যালিটি শুরু করে সি অফিস হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে এসে পথ সভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: মেহেদী হাসান, সেক্রেটারি মো: আল ইমরান খান, সাবেক জেলা সভাপতি আল আমিন শেখ, জেলা বায়তুলমাল সম্পাদক মো: মিজানুর রহমান প্রমুখ। র‍্যালিতে জেলা ও উপজেলার প্রায় ৪ হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়।

Read More

অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করার পর তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে হুমায়ুন আহমেদের স্ত্রী ও টিভি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় ছাত্রজনতা। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জামালপুর সদর উপজেলার…

Read More

দিনাজপুর জেলা প্রতিনিধি ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দিনাজপুরের চিরিরবন্দরে কাঁকড়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘ ৭ বছরেও শেষ না হওয়ায় চলাচলে লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, উপজেলার ভিয়াইল ইউনিয়নের মধ্যদিয়ে বয়ে গেছে কাঁকড়া নদী। এ নদীর পশ্চিম পাশে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, ইউপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নদীর পূর্ব-উত্তর দিকে চিরিরবন্দর উপজেলা। নদীর পূর্ব পাশে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সেবাগ্রহণ করতে হলে নদীর অপরদিকের মানুষকে প্রায় ৮-১০ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। বর্ষা মৌসুমে নৌকা আর শুষ্ক মৌসুমে ভরসা বাঁশের সাঁকোই অন্তত ১০টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা। বর্ষা মৌসুমে পারাপারের জন্য…

Read More