Author: admin

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমুর বাড়ি ও ফিরোজা আমু হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ব্যাপক ভাঙচুর করে। গতকাল রাতে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল মাধ্যমে এক বক্তব্য দেন। তার এই বক্তব্যের প্রতিবাদে রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতা ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দেয়। এর ধারাবাহিকতায় বুধবার রাত ২টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোডের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করে। রাত ৩টার দিকে ভাঙচুর শেষে বাড়িতে আগুন ধরিয়ে দেয় জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঝালকাঠি…

Read More

কয়রা উপজেলা প্রতিনিধি : ফরহাদ হোসাইন (৬ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১টার সময় কয়রা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা এ আনন্দ মিছিলের আয়োজন করেন। উক্ত আনন্দ মিছিলটি কয়রা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কয়রা থানার বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে মিছিলটি শেষ হয়। উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কয়রা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এ হাসান, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বেল্টু, বিএনপি নেতা কহিনুর ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু আবু সাঈদ বিশ্বাস,মনজুর মোরশেদ, কয়রা থানা যুবদলের ইসহানুর রহমান, ইউনুস আলী, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম , আনারুল ইসলাম ডাবলু, স্বেচ্ছাসেবক দলের…

Read More

ইবি সংবাদদাতা: বিভিন্ন ধর্মাবলম্বীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেছেন, আপনাদের ধর্মীয় ছুটির দিনে যেন কোনো বিভাগ কোনো প্রোগ্রাম না রাখে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাবো। ছাত্রশিবিরের সভাপতির কক্ষ শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্য নয়, মুসলিম-অমুসলিম সকল শিক্ষার্থীর জন্যই উন্মুক্ত। যে কেউ যেকোনো প্রয়োজনে আসতে পারবেন। আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করবো। তিনি আরও বলেন, আমাদের সংবিধানের প্রতিটি অনুচ্ছেদ শিক্ষার্থীদের কল্যাণে গড়া। আপনারা আপনাদের আদর্শ এবং আমরা আমাদের আদর্শ প্রচার করি। আমাদের আদর্শ যদি আপনাদের ভালো লাগে তাহলে ওয়েলকাম। ইসলাম কখনো কোন ধর্মাবলম্বীদের উপর জোর করে না। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এরমধ্যে বাংলাদেশ সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ একাধিক অভিযোগ এনেছে। একইসঙ্গে তাকে ফেরত দেওয়ার জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছে। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধে ভারত এখনো সাড়া দেয়নি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করেন এক সংসদ সদস্য। সেখানেও এই একই ধরনের বক্তব্য উঠে এসেছে। রাজ্যসভার সদস্য ডা. জন বৃত্তাস সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কি না, এর কারণ কী এবং ভারত সরকারের…

Read More

রাজশাহী প্রতিনিধি ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে হাট ইজারার টেন্ডার বাক্সের দরপত্র লুট করার ঘটনায় ‘মিথ্যা অপপ্রচারের’ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো: শাকিলুর রহমান শাকিল। রাজশাহী নগরের বিসিক এলাকায় নিজ প্রতিষ্ঠানের কার্যালয়ে বুধবার দুপুর ১.৩০ ঘটিকার সময় সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল বলেন, রাষ্ট্রের সব আইন মেনেই ব্যবসা-বাণিজ্য করছি। বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু দোষররা রাজশাহীর শান্তি প্রিয় পরিবেশকে অস্থিতিশীল করতে চাইছে। গত সোমবার পবার ইউএনও কার্যালয়ে সব নিয়মনীতি মেনেই আমরা হাট ইজারার টেন্ডার ড্রপ করতে যাই। সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি…

Read More

পানছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির পানছড়িতে বিএনপি’র সারাদেশের কর্মসূচির আওতায় পানছড়িতে উপজেলা বিএনপি আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ০৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে চারটায় পানছড়ি উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া স্কয়ার এসে প্রতিবাদ সমাবেশ করে। এসময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছ। দেশকে পরিস্থিতিশীল করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের প্রতিহত করতে দল মত নির্বিশেষে সকল জনসাধারণকে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন, উপজেলা সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী এসএম সানবিম সিফাত ও সানিলা জামিল জয়ি নামে দুই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রাসূল (সা) এর নামে কটুক্তি করে যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এর ধর্মপ্রাণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারিত) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ২নং গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হল চত্বর, নিউমার্কেট, গোলচত্তর, প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে বক্তৃতা প্রদানের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা “বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান”, “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”, “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” প্রভৃতি স্লোগান…

Read More

রাণীশংকৈল প্রতিনিধি.. ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে পৌর শহরের চৌরাস্তা মোড়ে জুলাই গনহত্যা বিচারের দাবিতে ও স্বৈরাচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। এসময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, যুবদলের সদস্য সচিব আকতার হোসেন, জেলা তথ্য ও প্রচার সম্পাদক উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি সাব্বির হোসেন, উপজেলা ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ ও আল হাবিব প্রমুখ। বক্তারা বলেন, ৫ আগস্টের রক্তের দাগ এখনো শুকায়নি, স্বৈরাচার আওয়ামী লীগের দালালেরা আবারো খুন জখম শুরু করেছে।এদেরকে রুখে দাঁড়ানোর জন্য প্রয়োজনে মাঠে নামতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দল নিষিদ্ধ করতে হবে।

Read More

বরিশাল প্রতিনিধি সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি,মো: মোক্তাদির হোসেন তরু এর বাবা। বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক ও বরিশাল জেলা বিএনপি সদস্য।মো:কবির হোসেন তালুকদার,এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীর ভাবে আস্থাশীল মরহুম কবির হোসেন তালুকদার সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়ে কাজ করেছেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়…

Read More

গোবিন্দগঞ্জ প্রতিনিধি উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে তিন শতাধিক গ্রাহক আমানত হিসেবে ব্যাংকে জমা রেখেছিলেন প্রায় তিন কোটি টাকা। শুরুতে মুনাফা পেলেও হঠাৎ করে গ্রাহকদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ব্যাংক কর্মকর্তারা। একপর্যায়ে ব্যাংকের মূল ফটকে তালা ঝুলিয়ে উধাও হয়েছেন ব্যাংকটির ব্যবস্থাাপকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গায় আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স (এসিসিএফ) ব্যাংক এ ঘটনা ঘটিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী তিন শতাধিক গ্রাহক। জেলা সমবায় কার্যালয় সূত্র জানায়, আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেড সমবায় প্রতিষ্ঠান হলেও তারা ব্যাংকের মতো কার্যক্রম চালাচ্ছে। এ কার্যক্রম বন্ধে সমবায় অফিস কাজ চালিয়ে যাচ্ছে। আমানতকারীদের অভিযোগ, বেশি মুনাফার লোভ দেখিয়ে আমানতকারীদের…

Read More