Author: admin

গোবিন্দগঞ্জ প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউপির উত্তর ধর্মপুর গ্রামে পূর্ব শত্রুতায় ৫টি টিনসেড বসতঘর আগুনে পোড়ানোর ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাত ৮টার দিকে মৃত ছলেমান মণ্ডলের ছেলে দুলাল মিয়ার ৫টি ঘরের টিনের বেড়ায় বিশেষ কৌশলে আগুন দিলে তা পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিবেশি মৃত রবিয়াল হোসেনের ছেলে নুর আমিন প্রধান, নুরন্নবী প্রধান, নুর মোহাম্মদ প্রধান ও নুরুল ইসলাম প্রধানকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে দীর্ঘ বিবাদে জমি নিয়ে দ্বন্দ্বে গাইবান্ধায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলা (১০৭/১১৭) চলমান। এরপর থেকে ভুক্তভোগীদের বসতবাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের…

Read More

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ রূপগঞ্জে সজিনা গাছে ধবধবে সাদা ফুলে ভরে গেছে। ডালের গোড়া থেকে মাথা পর্যন্ত ফুল আর ফুল। এ সময় সজিনা গাছের পাতা ঝরে পড়ে। তাই পাতা শূন্য ডালে থোকা থোকা সাদা ফুলের শোভা দেখে সকলেই মহিত হয়। সজিনা বিশ্বের অন্যতম প্রয়োজনীয় একটি বৃক্ষ। অলৌকিক গাছ হিসাবে সজিনা পরিচিত। ইংরেজিতে সজিনার নাম ‘ড্রামস্ট্রিক’ যার অর্থ ঢোলের লাঠি। নামটি অদ্ভুত হলেও এটি এমনটি অতিপ্রয়োজনীয় জীবন রক্ষাকারী উদ্ভিদ। এ গাছের পাতা, ফুল, ফল, ব্যাকল ও শিকড় সবই মানুষের উপকারে আসে। সজিনার পুষ্টি গুণ অনেক বেশি। এ গাছের অনেক গুণ থাকায়, এ গাছকে যাদুর গাছ বলা হয়। কেউ কেউ একে ওষুধি…

Read More

খুলনা প্রতিনিধি খুলনা জেলা ও মহানগর যুবদলের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। (০৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই আংশিক দু’টি আহবায়ক কমিটি অনুমোদন দেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খুলনা মহানগর যুবদলের আবদুল আজিজ সুমনকে আহবায়ক ও রবিউল ইসলাম রুবেলকে সদস্য সচিব করা হয়েছে। অপরদিকে, খুলনা জেলা যুবদলের ইবাদুল হক রুবায়েদকে আহবায়ক ও নাহিদুজ্জামান জনিকে সদস্য সচিব করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য, গত বছরের…

Read More

গোবিন্দগঞ্জ প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক একজনকে সহ দুই ডাকাত সদস্যকে আটক করে হেফাজতে নিয়েছে থানা পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ টু দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটা-বাগদা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জনতা ধাওয়া করে এক ডাকাত সদস্যকে আটক করে এবং অন্য ৩জন পালিয়ে যায়। সে গাইবান্ধার ফুলছড়ি থানার কৃষ্ঠমনি কাবিলের চর এলাকার হারানের ছেলে আয়নাল (৪৫)। এর আগে বিকালে কামারদহ ইউপির পশ্চিম মাস্তা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রায়হান নামক অপর এক ডাকাত সদস্যকে কামারদহ ইউপির ফাঁসিতলা এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ। স্থানীয়রা জানান, আজ মাঝরাতে আয়নাল তিনজনকে সাথে নিয়ে স্থানীয় (গোবিন্দগঞ্জ) কয়েকজনের…

Read More

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়া যুব মহিলা লীগের সভানেত্রী মৌসুমী রহমানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। বুধবার দিবাগত রাতে পুঠিয়ার শিলমাড়িয়া এলাকায় আত্মগোপনে থাকা একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বর্তমান সরকার বিরোধী তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার মৌসুমি রহমান বিভিন্ন এলাকায় সরকারবিরোধী প্রচার পত্র বিতরণ করে। এছাড়া তার ফেসবুক পেজ থেকে সরকার বিরোধী পোস্ট করে গুজব ছড়ায়। আইন শৃঙ্খলা বাহিনী তাকে কয়েকদিন ধরে খুঁজছিল। পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, ওই যুবলীগ নেত্রী বেশ কিছুদিন ধরে সরকার বিরোধী তৎপরতা চালাচ্ছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

Read More

নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মধ্যরাতে সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল হলের নামফলক ভেঙে “বিজয় ২৪” নামকরন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারী) রাত ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হলের আবাসিক শিক্ষার্থীরা আওয়ামী বিরোধী স্লোগানে হলে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে হলের সকল সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়। বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।তন্মধ্যে , “স্বৈরাচারের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না”, “মুজিববাদের ঠিকানা এ বাংলায় হবে না”,” স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান”,ইত্যাদি। বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা মালেক উকিল হলের নামফলক এবং আব্দুল মালেক উকিলের টাইলসে খোদাইকৃত ছবি ভেঙে ফেলে। এরপর মালেক উকিল হলের সামনে আগুন জ্বালিয়ে…

Read More

কাঠালিয়া (ঝালকাঠী) প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়া মডেল উচ্চ বিদ্যালয়ে তারুণ্য উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আওরাবুনিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। চারদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী সংগীত, নৃত্য, একক ও দলীয় অভিনয়ে অংশগ্রহণ করেন। প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রীর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোঃ গফুর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান মুন্সী । অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে বুধবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩৬ জন তরুণ-তরুণীকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিম এর সঞ্চালনায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মো. ইমান হোসেন খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুর রহমান, ছাত্র প্রতিনিধি মো.মাহাবুব আলী সরকার প্রমুখ। সভায় উপজেলা…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সদস্য আব্দুল জোব্বারকে হত্যার প্রতিবাদ, দ্রুত আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বোয়ালী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, ইউপি সদস্য কাবিল উদ্দিন, নুর আলম, মিলন মিয়া, জোনাকী বেগমসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, কুখ্যাত সন্ত্রাসী ওয়ারেছ আলী, তার স্ত্রী জাবেদা বেগম এবং মঞ্জু বেগম বর্বোরোচিত হামলায় ইউনিয়নের সদস্য আব্দুল…

Read More

সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভোরের বাংলা নিউজ ডেস্ক বিরতি দিয়ে সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষ সেখানে উপস্থিত রয়েছেন। ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য। রাত ১১টার দিকে বাড়িটির সামনে নেওয়া হয়…

Read More