Author: admin

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি গাংনী মেহেরপুর  মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন বিএনপির (খ) ইউনিটের গাঁড়াডোব শাখার উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার গাঁড়াডোব গ্রামের কাছারি বাজারে বিএনপির কার্যালয়ে ১ হাজার অসহায় ও দুস্থ মানুষের হাতে নিজ অর্থায়নে শীতবস্ত্র তুলে দেন গাঁড়াডোব গ্রামের কৃতি সন্তান ও জেলা ছাত্রদলের সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। শীতবস্ত্র (কম্বল) বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান আখের। এসময় বিএনপির স্থানীয় নেতৃবর্গসহ এলাকার বিশিষ্টজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আখেরুজ্জামান আখের…

Read More

বিশেষ প্রতিনিধি: নেছারাবাদ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেছেন, বাংলাদেশ এখন স্বাধীন ও স্বৈরাচার মুক্ত। বাংলাদেশ এখন নতুনভাবে স্বাধীন হয়েছে। আমরা চাই না- এই স্বাধীন নতুন বাংলাদেশে আমাদের বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম- তারা যাতে কোনো ভুল ইতিহাস না শিখে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে নেছারাবাদের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যেখানে যেখানে সংস্কার করার প্রয়োজন রয়েছে, তা আমরা করব। যেখানে নতুন ভবনের প্রয়োজন রয়েছে, যেসব স্কুলে মাঠ সংস্কার…

Read More

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরে জেলা ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব মিলনায়তনে জেলার ব্যবসায়ী সমিতির সকল অঙ্গসংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে জেলা ব্যবসায়ী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে প্রধান উপদেষ্ঠা করে মো: হারুন শেখ কে সভাপতি ও আহসানুল কবির কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দেয়া হয় মাহাতাব উদ্দিন শেখ রিপনকে। আগামী এক সাত দিনে মধ্যে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবে এই কমিটি। জেলা ব্যবসায়ী সমিতির কমিটি ঘোষণার পরে নব নির্বাচিত প্রধান উপদেষ্টা সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ২নং কাটাবাড়ী ইউনিয়নের বিএনপি নেতা ফিরোজ কবিরের বিরুদ্ধে প্রতিপক্ষের এসিড নিক্ষেপের মিথ্যা মামলার কারনে দেয়া কেন্দ্রীয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে বিএনপি নেতাকর্মীরা। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে দলের এ সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা দিনাজপুর আঞ্চলিক সড়কে বাগদা বাজারে মানববন্ধন করেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী মানববন্ধন করেন। এ সময় তারা বলেন, ফিরোজ কবিরের কারণে আমরা কাটাবাড়ি ইউনিয়নে নিরাপদে আছি। অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাটাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারী)সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, করিমুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হালিম হাওলাদার, টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মৃধা, বাপুস পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ আঃ রাজ্জাক শেখ, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা…

Read More

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কর্মসূচির ২০২৫ উপলক্ষে রেজিস্ট্রেশন কেন্দ্রের শুভ উদ্ধোধর করা হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর পৌরসভা হল রুমে এ কার্যক্রম শুভ উদ্বোধন করেণ জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মান্নান, পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান, উপজেলা নিবার্চন অফিসার মনিরুজ্জামান সোহাগ তালুকদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সারা দেশের মতো পিরোজপুরের ৭ টি উপজেলার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে ১১ এপ্রিল। সদর উপজেলা নির্বাাচন অফিসার ও রেজিষ্ট্রশন অফিসারের কার্যালয় পিরোজপুর সদরে তত্বাবধনে ছবি, স্বাক্ষর,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। সেখানে বিচার বিভাগকে স্বাধীন ও কার্যকর করার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বিচার বিভাগ সংস্কার প্রতিবেদন নিয়ে কথা বলেন। তিনি বলেন, আগের সরকারগুলো বারবার বলেছে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। কিন্তু কার্যত বিচার বিভাগ কখনোই স্বাধীন ছিল না। এজন্য কমিশন বলেছে, বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন ও কার্যকরভাবে স্বাধীন করতে হবে। এটি ৩৫২ পৃষ্ঠার একটি বড় রিপোর্ট। শফিকুল আলম বলেন, লিগ্যাল…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুর উপজেলার  দক্ষিণ সাউথপুর গ্রামের রাজমিন্ত্রী আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হাসানের ফাঁসির দাবিতে রাজাপুর থানা ঘেরাও দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০ টায় থানার মূল ফটকে নিহতের স্বজনসহ এলাকার কয়েক হাজার মানুষ ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন নিহত আবুল হাসানের বৃদ্ধ মা দেলোয়ারা বেগম, স্ত্রী আসমা বেগম, বোন কুরছিয়া বেগমা, ছেলে স্কুল ছাত্র আমিনুল ইসলাম শুভ ও মেয়ে মরিয়ম আক্তার প্রমুখসহ এলাকার অনেকে। আসামী নাজমুলের ফাসি দাবি করে বক্তারা বলেন, আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হাসান কয়েকদিন ধরে ১ লাখ টাকা চাদা…

Read More

মোঃ সোহাগ আলী ,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক জাহিদুল ইসলামের ১ বিঘা জমির পটল ও রসুনের গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার চাঁদপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের কৃষক জাহিদুল ইসলামের ১ বিঘা জমির পটল ও রসুন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাতে কে বা কারা ঘাস মারা ঔষধ ফসলি জমিতে স্প্রে করে এ ক্ষতিসাধন করে। এতে জমিতে থাকা সমস্ত ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে।বর্তমানে এমন ক্ষতি করায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষেত মালিক। এছাড়াও সাথী ফসল রসুনও পুড়ে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ’ কৃষক জাহিদুল ইসলাম বলেন, আমার একবিঘা জমির ধরন্ত পটল গাছ ও রসুন গাছ ঘাস…

Read More

কয়রা উপজেলা প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রায় সরকার বিরোধী লিফলেট বিতরণকালে চারজন আওয়ামীলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর আজ বুধবার সকাল ১০টায় তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যাক্তিরা হলেন, দক্ষিন বেদকাশি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল ও আওয়ামীগ কর্মী মহিদুল ইসলাম। পুলিশ জানায়, মঙ্গলবার আটক ব্যাক্তিরা স্থানীয় বাজারে সরকার বিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এ সময় এলাকাবাসির সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে স্থানীয় মানুষ পুলিশকে…

Read More