
মোঃ সেলিম রেজা
উপজেলা প্রতিনিধি গাংনী মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন বিএনপির (খ) ইউনিটের গাঁড়াডোব শাখার উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার গাঁড়াডোব গ্রামের কাছারি বাজারে বিএনপির কার্যালয়ে ১ হাজার অসহায় ও দুস্থ মানুষের হাতে নিজ অর্থায়নে শীতবস্ত্র তুলে দেন গাঁড়াডোব গ্রামের কৃতি সন্তান ও জেলা ছাত্রদলের সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।
শীতবস্ত্র (কম্বল) বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান আখের।
এসময় বিএনপির স্থানীয় নেতৃবর্গসহ এলাকার বিশিষ্টজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আখেরুজ্জামান আখের বলেন, আমাদের গাঁড়াডোব গ্রামের কৃতি সন্তান আনোয়ার হোসেনের এমন মহৎ কাজকে আমি সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, আনোয়ার এলাকার সকল উন্নয়নমূলক কাজে সহায়তা প্রদান করে থাকে। আগামী দিনগুলোতেও তার এমন মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন
এদিকে এলাকার অসহায় ও দুস্থ মানুষজন কম্বল পেয়ে আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।