Author: admin

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় বিকল্প কর্মংস্থান সৃষ্টিতে মৎস্যজীবীদে রবকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা চত্বরে ৩৫ জন মৎস্যজীবীদের মাঝে এ বাছুর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: শাহিদা শারমিন আফরোজ, রাজাপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনসহ আরো অনেকে।

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বুধবার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। নব নির্বাচিতরা হলেন-সভাপতি-জামাল উদ্দিন আলী, সহ-সভাপতি হাসানুজ্জামান সুমন, সদস্য-ইসমাইল হোসেন ফকির, আব্দুল হান্নান, আব্দুল আওয়াল মন্ডল ও আকতার হোসেন। পরে নবনির্বাচিত কমিটির নেতারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষ্যে বিআরডিবি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলীম, সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম,…

Read More

জিয়ারত জুয়েল: বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুুধবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুুপারভাইজার আল-আমিন। এসময় মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলার শাখার সভাপতি আবুল কাশেম মিঞা, সাধারণ সম্পাদক ওসমান আলী মিঞা প্রমুুখ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ: সীমান্তে যখন থমথমে অবস্থা ঠিক সেই সময়ে নওগাঁ সীমান্তে আবারও উত্তেজনা। যেন কাঁটা ঘাঁয়ে নুনের ছিঁটা। নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সিরাজুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ৪৪/১ এস পিলার ও ভারতের অভ্যন্তরে নাইরকুড়ি এলাকা থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। আটক সিরাজুল ইসলাম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে আটক সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন জানান, মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজনের সাথে তার স্বামী সিরাজুল ভারতে গিয়েছিল। এরপর সকালে সবাই ফিরে এলেও সিরাজুল আর ফিরে আসেনি। যারা ফিরে এসেছে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনামলে বিএনপির দুঃসময়ে ঝালকাঠি জেলা যুবদলের হাল ধরে রেখেছিলেন সাবেক আহবায়ক শামীম তালুকদার। দায়িত্বপালন করেছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদেও। সেই ত্যাগী নেতাই সরকার পরিবর্তনের পর এখন অবহেলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে শনি ও রবিবার ঝালকাঠি শহর, শহরতলী ও প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ করেছেন। এসময় তার সাথে কয়েকহাজার যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা যুবদলের নেতাকর্মীরা বলেছেন, কঠিন সময়ে শামিম তালুকদার  নেতাকর্মীদের পাশে ছিলেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। এখন তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করেছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে দল থেকে দূরে…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মালিয়াট ইউনিয়নের বেথুলীর খোড়ার বাজারের ত্রিমোহনি থেকে ত্বত্তিপুর বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার দুপাশের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ার কারণে সম্পূর্ণ রাস্তাটি এখন হুমকির মুখে। রাস্তাটির দুই পাশে কিছুদুর পরপর অনেকগুলো বড় বড় খাদ তৈরী হয়েছে। এবার বর্ষায় এই খাদগুলো আরো বড় আকার ধারণ করবে। কোথাও কোথাও পুরো রাস্তাটাই ভেঙ্গে যাওয়ার শঙ্কা তৈরী হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এই রাস্তায় দুইপাশে ছোট বড় ৩০টির অধিক জায়গায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে গ্রামীণ সড়কে চলাচলকারী যানগুলো চলছে । ষাটবাড়িয়া গ্রামের নান্নু মিয়া জানান, বছর তিনেক আগে রাস্তাটি হয়েছে। এতো সুন্দর একটি রাস্তা…

Read More

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি জাতীয় পার্টির (জেপি) কাঠালিয়া উপজেলা আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু আর নেই। তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত সন্ধা ৭টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। তিনি ৩৫ ববছর ধরে কাঠালিয়া উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারন সম্পাদক ও আহবায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক সফল মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জর দলকেই পছন্দ করতেন। সে ছিল একজন বিশিষ্ট সমাজ সেবক ও জনদরদী লোক। তার মৃত্যুতে পুরো…

Read More

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনার ঘৃণাসূচক প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শেখ হাসিনার ঘৃণাসূচক প্রতিকৃতি টাঙিয়ে দেয়। পরে সবাই মিলে প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন। এতে হাসিনার গাল বরাবর জুতা নিক্ষেপকারীর জন্য আকর্ষণীয় পুরষ্কারের ব্যবস্থা করা হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে দেশে একের পর এক গণহত্যা, নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্র-জনতার উপর দমন-পীড়ন চালিয়ে মুক্তচিন্তার কণ্ঠ রোধ করা হয়েছিল।…

Read More

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি গাংনী মেহেরপুর। মেহেরপুরের গাংনীতে মরা গরু জবাইয়ের প্রস্তুতি কালে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক মাংস বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দিবাগত মধ্য রাতে গাংনী উপজেলা শহরের কসাইখানায় এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাংনী কসাইখানায় একটি মরা গরু জবাই করা হচ্ছে, এমন খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্ত মাংস বিক্রেতা জাহাঙ্গীর আলম (৪৫) কে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র-জনতা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর পরিত্যক্ত বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আগুন দেওয়া হয়েছে ধানমন্ডির ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। এ ছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনায় এর পাল্টা জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয়। এরপর রাত ৮টার দিকে গেট ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে শত শত জনতা ঢুকে পড়ে। সেখানে তারা হাসিনাবিরোধী স্লোগান দিয়ে লাঠিসোটা, রড ও শাবল হাতে ভাঙচুরে যোগ…

Read More