- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রশিবিরের শাখা কার্যক্রম। শাখা সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন মুহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক টাইমলাইনে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে শুরু হয় শিবিরের দুইদিনব্যাপী প্রকাশনা উৎসব, যা চলবে ৪ ও ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক ডাঃ মোঃ রেজওয়ানুল হক। শিবির সভাপতির ঘোষণা ববি শাখা শিবির সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের ফেসবুক স্ট্যাটাসে বলা হয়— “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ,…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আগামী ৭ ফেব্রুয়ারী জাতীয়তাবাদী কৃষকদল ৫ নং বিরুনীয়া ইউনিয়ন শাখার আয়োজনে সর্বদলীয় কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ভালুকা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহবায়ক এনামুল হক আকন্দ লিটনের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব মো. নাজিম উদ্দিন খান নাজিমের সঞ্চালনায় অন্নান্যদের মাঝে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সাখাওয়াত হোসেন পাঠান, ভালুকা উপজেলা কৃষকদের আহবায়ক তারিকুল ইসলাম তারু, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমাউন কবির বুলবুল, যুগ্ম আহবায়ক আমিনুল…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার দুইটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বনপাড়া পৌরস্থ ৩নং ওয়ার্ড ডিপিএইচই অফিস নাটোর -পাবনা মহাসড়ক হতে নূরপুর কটেজ অভিমুখে ২’শ মিটার এবং ইসমাইল মহুরীর বাড়ি হতে রাবেয়া বাসার দারুল হিকমা মাদ্রাসা পর্যন্ত ৫৫ মিটার এ কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। বনপাড়া পৌরসভার অর্থায়নে মোট দুইশত পঞ্চান্ন মিটার আরসিসি এই রাস্তায় অনুমোদিত ব্যয় ধরা হয়েছে পনের লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, বনপাড়া পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ আতাউর রহমান,…
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম থানাপাড়া শিবির এলাকার আল-হুদা মহিলা মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন ৪ই বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক (পিএসসি)। শীতবস্ত্র বিতরণকালে জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক বলেন, পাহাড়ি এলাকায় তুলনামূলক বেশি সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে। সীমাবদ্ধতার মধ্যে থেকে দীঘিনালা সেনা জোনের নিয়ন্ত্রিত এলাকার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শীত কষ্ট নিবারণের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জোন অধিনায়ক আরো বলেন, সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে।ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মাঝে…
রাজবাড়ী প্রতিনিধি মঙ্গলবার (৪ ঠা ফেব্রুয়ারি বেলা ১২ টায় রাজবাড়ী সরকারি কলেজের ১৪২ নাম্বার হল রুমে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইসলামী ছাত্রশিবিরের রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি মো:গোলাম মোস্তফা’র সভাপতিত্বে ও কলেজ সেক্রেটারি খন্দকার গোলাম রাব্বির সঞ্চালনায় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য এবং শীতবস্ত্র উপহার প্রদান করেন জেলা শাখার সম্মানিত সভাপতি মু. আবু তাহের। এ সময় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো: শামিম মোল্লা, সাবেক কলেজ সভাপতি মো: তানভীর মাহমুদ শাওন, শরিফুল ইসলাম, রিয়াজ উদ্দিন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
চিরিরবন্দর প্রতিনিধি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লায়লা বানুকে ভাংচুরের মামলায় ঢাকা থেকে আটক করেছে পুলিশ। ৩ ফেব্রুয়ারি সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ। গত ১ ফেব্রুয়ারি শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে তাঁকে আটক করে পুলিশ।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, গত ১ ফেব্রুয়ারি শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে বিমানবন্দর থানা ও চিরিরবন্দর থানা পুলিশ তাঁকে আটক করে। তাঁর নামে একটি ভাংচুরের মামলা রয়েছে। এ মামলায় তাঁকে গতকাল ৩ ফেব্রুয়ারি সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতা জেরে রাজমিস্ত্রী আবুল বাশারকে (৪৫) চাকু ও এন্টি কাটার দিয়ে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. নাজমুল হাসান হাওলাদারকে (২৭) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার গাজীপুর থেকে র্যাব-৮ ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে সোমবার ৩ ফেব্রুয়ারি রাজাপুর থানায় নিহত আবুল বাশারের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২/৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত নাজমুল বিএনপির সমর্থক ও উপজেলার ইন্দ্রপাশা গ্রামের নাসির উদ্দিন পান্নু হাওলাদারের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর মেজর সোহেল রানা ও রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
স্টাফ রিপোর্টার নওগাঁ। নওগাঁর মান্দায় বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপিসহ দুজনকে আটক করেছে থানা-পুলিশ। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর বাজারের একটি চায়ের দোকানে লেনদেনের সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার গোপালপুর বাজার এলাকার মজিবর মোল্লার ছেলে সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) ও নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)। তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে মান্দা থানা-পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম। এ সময় মান্দা থানার…
জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রশাসনের শহিদুল্লাহ মনসুর, জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীর দাবির মুখে পোষ্য কোটা বাতিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভা শেষে এ ঘোষণা দেন। এসময় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল। আজকে প্রায় সাত ঘণ্টা যাবৎ তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করেছে। তাদের দাবির প্রেক্ষিতে আমরা আজ কর্মকর্তা, কর্মচারীদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করি। আলোচনায় তারা শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকা নিয়ে পোষ্য কোটা বাতিলের মত দেয়। এরপর আমরা কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভায় …
তুষার দেব মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আনন্দ শোভাযাত্রা শেষে বিসর্জনের মধ্যে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর বিসর্জন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শ্রীমঙ্গল সার্বজনীন দুর্গা বাড়ির সামনে বিভিন্ন পাড়া মহল্লার সরস্বতী মূর্তি মিলিত হয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভা যাত্রাটি শেষ হয়। পরে যার যার সুবিধা মতো জায়গায় গিয়ে প্রতিমা বিসর্জন দেয়া হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুনিল বৈদ্য শচী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন,সাংগঠনিক সম্পাদক নৃপেষ ঘোষ,…