- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স নবায়ণসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার নাইকানীবাড়ী-মিরিকপুর এলাকার মেসার্স এবিএল ব্রিক ফিল্ড, মেসার্স এইচ এমবি ব্রিক ফিল্ড ও বাংড়া এলাকায় মেসার্স কিং ব্রিক ফিল্ডের মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ‘লাইসেন্স নবায়ণসহ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে সদর উপজেলায় পাকুল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ৭শতাধিক শিক্ষার্থীরা পেল তাদের নিজ নিজ রক্তের গ্রুপ। এসো মিশে যাই অন্যের হ্দ স্পন্দনে এই স্লোগানকে সামনে রেখে ‘স্বেচ্ছায় রক্ত দান সংগঠন আমরা’ টাঙ্গাইল এর আয়োজনে রক্তদান ও বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু করে। এতে ৭শতাধিক শিক্ষার্থীরা তাদের নিজ নিজ রক্তের গ্রুপ নির্নয়ের সুযোগ পায়। মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) সদর উপজেলার পাকুল্লা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে রক্তদানে আমরা টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন পাকল্যা উচ্চ বিদ্যালয়ের…
মধুপুর জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকি অভিযোগ টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে জমি বিক্রি করে প্রভাব খাটিয়ে পুনরায় জোরপূর্বক দখলের চেষ্টায় প্রতিপক্ষের দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী আ. মজিদের ছেলে মো. সোহেল মিয়া বাদী হয়ে প্রতিপক্ষ মৃত হাসান আলীর ছেলে আনোয়ার হোসেনকে প্রধান করে ৩ জনের নামে থানায় ইতোমধ্যে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের গোপদ মৌজার গোপদ এতিমখানা বাজারে ঘটেছে এমন ঘটনা। অভিযোগ ও সরেজমিনে গিয়ে ভুক্তভোগী, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর ২০২৪ শনিবার রাতের আধারে প্রতিপক্ষ মৃত হাসান…
ইবি সংবাদদাতা: ২০১২ সালের ৪ঠা ফেব্রুয়ারি রাতে সাভারের নবীনগর এলাকা থেকে নিখোঁজ হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল-মুকাদ্দাস এবং দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ। নিখোঁজের এক যুগ পরেও তারা এখনো মায়ের কোলে ফেরেনি। নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা। এসময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘২০১২ সালের ৪ঠা ফেব্রুয়ারি ঢাকার সাভার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকধারী কিছু মানুষ আমাদের ওয়ালিউল্লাহ ও আল-মুকাদ্দাস ভাইকে ধরে নিয়ে গিয়েছিলো। আমাদের ধারণা তারা ছিল আওয়ামী…
জাবি প্রতিনিধি আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘Hijab: My Right, My Identity’ শীর্ষক র্যালি ও বিশেষ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে৷ কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের ফিমেল সেকশনের উদ্যোগে এ র্যালী ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। বুধবার (৫ই ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে৷ পরবর্তীতে দুপুর ৩টায় পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে বিশেষ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে৷ সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধ্যাপক ড. কামরুল হাসান। অন্যান্য আলোচক হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনিম,…
অমর একুশে বইমেলায় শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘বিসর্জন’ নিজস্ব প্রতিবেদক জনপ্রিয় কথাসাহিত্যিক শফিক রিয়ানের নতুন উপন্যাস ‘বিসর্জন’ প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫-এ। এটি তার চতুর্থ উপন্যাস এবং ষষ্ঠ বই। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ এবং প্রকাশ করেছে উপকথা প্রকাশন। পাঠকরা উপন্যাসটি রকমারি ডটকম এবং উপকথা প্রকাশন-এর ৬৬৫-৬৬৬ নম্বর স্টলে কিনতে পারবেন। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। নতুন বই প্রসঙ্গে শফিক রিয়ান বলেন— “সাহিত্যের এই জগতে এসে আমি প্রচুর ভালোবাসা, স্নেহ ও প্রশংসা পেয়েছি। সাড়া পেয়েছি আকাঙ্ক্ষার তুলনায় ঢের বেশি। লেখালেখি কখনো কোনো উদ্দেশ্য নিয়ে শুরু করিনি। মনের খোরাক মেটাতেই লিখতাম। কিন্তু পাঠকদের ভালোবাসা আমাকে বদলে দিয়েছে। এখন আমি শুধু…
পঞ্চগড় প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই। সবাইকে একদিন বিদায় নিতে হবে। একটা সময় কয়েক গজ সাদা কাপড়ে মাটির নিচেই যেতে হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার রাখলদেবীহাট উচ্চ বিদ্যালয় মাঠে দাদার জানাজায় গিয়ে এ কথা বলেন তিনি। সারজিস বলেন, আমাদের সমাজে মানুষ মারা যাওয়ার পর কিছু রীতিনীতি পালন হয়ে থাকে। আমি সে বিষয়ে পরিবারের সবার সঙ্গে কথা বলে দেশের বড় বড় আলেমদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছেন, নবীর আমল থেকে ৩ দিন, ১০ দিন বা ৪০ দিন পর…
স্টাফ রিপোর্টার নওগাঁ : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করে করে পুলিশ ও র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। ওসি বলেন, ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিলো। সুবা নওগাঁ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় তার কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালানো হয়। মুমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। এরপর প্রতিবেশির বাড়ি থেকে সুবা ও মুমিনকে উদ্ধার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন (পরিচিতি ও তথ্য যাচাই প্রতিবেদন) থাকছে না। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয়। এ দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসে। এরপরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, এ বিষয়টি সভায়…
সখিপুর প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বংকী এলাকায় ভোক্তা অধিদপ্তর একটি অবৈধ টমেটো সস্ কারখানায় অভিযান পরিচালনা করে মালিককে দুই লক্ষ টাকা অর্থ দন্ড দিয়েছে। সোমবার(৩ফেব্রুয়ারি)সকাল ১১টার দিকে জহির হট টমেটো সস্ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার ভিতরে শিশুদের লোভনীয় খাবার- চিপসসহ মাত্রাতিরিক্ত কেমিক্যাল মেশানো বিভিন্ন ধরণের সরঞ্জামাদি পাওয়া যায়। এবং তাদের কারখানার কোন লাইসেন্স বা বৈধ কাগজপত্রও নেই। এছাড়া দীর্ঘদিন যাবৎ এ কারখানায় অনুমোদনবিহীন রং মিশিয়ে সস্ তৈরি করাসহ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক উপাদান ব্যবহার করার দায়ে কারখানার মালিক জহিরুল ইসলামকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে টাঙ্গাইল জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান। এসময়…