Author: admin

ইন্দ্রজিৎ, এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’তে (এনইউবিটিকে) সোমবার সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী সরস্বতী পূজা জাকজঁমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। এনইউবিটিকে অডিটরিয়াম প্রাঙ্গণে অস্থায়ী পূজা মণ্ডপে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন কমিটির সার্বিক আয়োজনে সনাতন ধর্মাবলম্বী সকল শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীসহ অনেকেই শ্রী পঞ্চমী তিথিতে শ্বেতবসনা ও সরস্বতী দেবীর শুভ আরাধনার অনুষ্ঠানে অংশ নেন। পূজা শুরু হয় সকাল ৮ টায়, সকাল ৮টা ৩০মিনিটে পুষ্পাঞ্জলি, সকাল ১০ টায় প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭ টা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Read More

চিরিরবন্দর প্রতিনিধি চিরিরবন্দর উপজেলার ২নং সাতনালা ইউনিয়নে জোত সাতনালা নাপিত পাড়ায় তিন দিন ব্যাপী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জোত সাতনালা নাপিত পাড়া সেবা সংঘ কমিটি।সভাপতি শ্রী মিন্টু চন্দ্র শর্মা সেক্রেটারি উওর চন্দ্র শর্মা। , জয়দেব কুমার, পঙ্কজ , বিদ্ধ প্রসেনজিৎ কুমার, কৃষ্ণ, শ্যামল, তিতাস, দিপক,কনক উজ্জ্বল আজ সকাল 8 টায় দিকে পুঁজা সম্পুর্ন হয় । আগামী কাল এবং পরশু দিন থাকবে । ৪-০২-২০২৫~৫-০২-২০২৫ । এবং ৬-০২-২০২৫ রোজ বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন করা হবে । জোত সাতনালা নাপিত পাড়া সেবা সংঘ কমিটি সরস্বতী পূজা উপলক্ষে তিন দিন ব্যাপী উৎসব এর আনন্দ সকলের মাঝে সরিয়ে দিয়ে থাকছেন হিটিম…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের পদ স্থগিত করায় সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজাপুর প্রেসক্লাবে দলটির উপজেলা সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ এ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন তিনি বলেন, রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের কেন্দ্র থেকে সদস্য পদ সহ সকল পদ স্থগিত করেছে। আমরা এর বিপক্ষে নই। কারন কেন্দ্রের নির্দেশনায় আমরা দল পরিচালনা করি। আমাদের দল থেকে শাহজাহান ওমর আওয়ামীলীগে গেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নাসিমকে কল দিয়ে দলকে সুসংগঠিত রাখতে অনুপ্রেরণা দিয়েছে। যার কারনে আমরা একতাবদ্ধ ছিলাম। ৫ তারিখের পরে আইনশৃঙ্খলার প্রশ্নে রাজাপুর উপজেলা…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের ধরে নিয়ে যায়। বাংলাদেশীরা হলেন, রাধানগর ইউনিয়নের রোকনপুর মহবুল ইসলামের ছেলে মো. মুকুল,মোশারফের ছেলে আলিম,একই ইউনিয়নের সাগরইল গ্রামের ইসাহাকের ছেলে দুরুল হুদা ও মো. মতির ছেলে বাবু। পারিবারের সদস্য,স্থানীয় বাসিন্দা ও রাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামনুর রশীদ জানান, সীমান্তঘেঁষা গ্রাম রোকনপুর ও সাগরইলের কয়েকজন যুবক ভারতে গরু আনতে গেলে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জনকে ধরে নিয়ে যায় বিএসএফ।

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। আলোচিত বিষ্ণুপুর প্রান্তিক সংঘ ও বন্ধু মহল ক্লাবের বর্ণাঢ্য আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও ৭ দিনব্যাপী পঞ্চমী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার( ৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পূজা মন্ডপে সরস্বতী পূজার অঞ্জলি প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার নারী, পুরুষ সনাতন ধর্মালম্বীরা। ৭ দিনব্যাপী পঞ্চমী মেলা উদ্বোধন ও মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ।এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) অমিত কুমার বিশ্বাস, তার মাতা গৌরী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বামী ডাঃ অতিশ কুমার বাছাড়, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লা কায়সার সুমন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আজিজুর রহমান, তাঁতি দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, বন্ধু মহলের উপদেষ্টা বিশ্বজিৎ সরদার, বিষ্ণুপুর প্রান্তিক সংঘের শ্যামল কুমার, ব্র্যাক ব্যাংকের ফার্ম সিইও মোহন অধিকারী, নয়ন দাস প্রমূখ। বিশেষ করে বিষ্ণুপুর প্রান্তিক যুব সংঘের আয়োজনে বিষ্ণুপুর পি কে এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ধর্ম যার যার অংশগ্রহণ সবার এই মূল মন্ত্র নিয়ে নাটক গান সংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে সম্মিলিত উৎসব পালিত হয়। এছাড়াও বিদ্যাদেবী জ্ঞানের দেবী শ্রীশ্রী সরস্বতী পূজাকে ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অঞ্জলি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুযা মণ্ডল। এরপর তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ সরকারি কলেজ রকেয়া মনসুর মহিলা কলেজ, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ,শিমু রেজা এমপি কলেজ ,কুশুলিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, মৌতলা মাধ্যমিক বিদ্যালয় ,নলতা মাধ্যমিক বিদ্যালয়, তারালি মাধ্যমিক বিদ্যালয় ,আলাউদ্দিন ডিগ্রি কলেজ, মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, রতনপুর তারকনাথ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

Read More

জাবি প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে নবনির্বাচিত কমিটির সভাপতি ওয়াজহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক নোমান বিন হারুন। অনুষ্ঠানে প্রধান আলোচক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, আমি তরুণদের প্রতি কৃতজ্ঞ। তারা বিপ্লব করেছে, তাই আমরা কথা বলতে পারছি, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দৈনিক আমার দেশ আবারও প্রকাশিত হয়েছে। তিনি আরও বলেন, পত্রিকা প্রকাশের ক্ষেত্রে কর্পোরেট মালিকানা, ব্যবসা, বিজ্ঞাপন এবং রাজনীতি গুরুত্বপূর্ণ বাঁধা। এই চার…

Read More

ময়মনসিংহ জেলা প্রতিনিধি র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ তাঁর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার ময়মনসিংহ র‍্যাব-১৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ২৫ নং ওয়ার্ড এর দীঘারকান্দা সাকিনস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের “আকিজ গ্যাস স্টেশন” এর সামনে পাকা রাস্তার…

Read More

জাবি প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে নবনির্বাচিত কমিটির সভাপতি ওয়াজহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক নোমান বিন হারুন। অনুষ্ঠানে প্রধান আলোচক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, আমি তরুণদের প্রতি কৃতজ্ঞ। তারা বিপ্লব করেছে, তাই আমরা কথা বলতে পারছি, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দৈনিক আমার দেশ আবারও প্রকাশিত হয়েছে। তিনি আরও বলেন, পত্রিকা প্রকাশের ক্ষেত্রে কর্পোরেট মালিকানা, ব্যবসা, বিজ্ঞাপন এবং রাজনীতি গুরুত্বপূর্ণ বাঁধা। এই চার…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: আগামী ৮ ফেব্রুয়ারি নাটোর জেলা যুবদল নেতা আওয়ামী সন্ত্রাসীর হাতে নিহত সাব্বির আহমেদ তালুকদার (গামা) এর ২১ তম স্মরণসভা উপলক্ষ্যে বড়াইগ্রামে প্রস্তুতি সভা করেছে বনপাড়া শহর যুবদল। গত ২০০৪ সালে আওয়ামী সন্ত্রাসীর হাতে নিজ এলাকায় নৃশংস ভাবে খুন হয় যুবনেতা গামা। সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে বনপাড়া পৌর মিলনায়তনে বনপাড়া শহর যুবদলের আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বনপাড়া শহর যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান (মিজান)। এসময় শহর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বনপাড়া পৌর শ্রমিকদলের আহ্বায়ক জালাল ভূঁইয়া, পৌর যুবদলের ১নং যুগ্মসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শুভ, অন্যতম যুবনেতা জাহিদুল ইসলাম আপেন…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ নিজ গ্রামে সংবর্ধিত হলেন মেলবন অস্ট্রেলিয়া ক্যাথলিক ইউনিভার্সিটি লেকচারার ডক্টর কানিজ ফাতেমা জুই ও বিজ্ঞ সহকারী সিনিয়র জজ(যুগ্নু জেলা ও দায়রা জজ পদোন্নতি প্যানেল ভুক্ত) কে সংবর্ধনা দেওয়া হয় উজিরপুর পৌর সদরের পরমানন্দ সাহা গ্রামে। ১ ফেব্রুয়ারি সকাল দশটায় এ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব এর সভাপতি ও নরসিংদী বিজ্ঞ সিনিয়র সহকারী জজ রওশন জাহান লোপার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি নুরুল আমিন, বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নওশাদ খান, উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান উর্বি, এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম মির্জাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Read More