- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মায়ের সাথে অভিমান করে মোসা. এলমা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে। রবিবার বিকেলে উপজেলার গালুয়া দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এলমা পশ্চিম গালুয়া দূর্গাপুর স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী এবং ওই এলাকার মো. নূরুল ইসলামের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। নিহতের বড় ভাই মো. সুমন বলেন, এলমা কিছুদিন ধরে স্কুলে যায় না এটা নিয়ে ওর সাথে আমার ও মায়ের রাগারাগি হয়। এরপর বাড়ির উঠানে বসে স্কুলে না যাওয়ায় ওরে বিয়ে দিয়ে দেওয়ার জন্য খুলনায় আমার এক বোনের সাথে মোবাইল ফোনে কথা বলি। তখন এলমা আমি…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে সাবেক এক নারী ইউপি সদস্যের ভাসমান মরদেহ করা উদ্ধার হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয়রা ওই নিহতের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত আফরোজা খান (৬০) ওই গ্রামের মৃত আবদুল ওয়াহেদ খানের মেয়ে। তিনি ২০১১-১৬ সালে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম। নিহত আফরোজা খানমের ভাইয়ের ছেলে ফয়সাল খান আমান বলেন, আমার ফুফু আফরোজা খানম ফোকরন গত শনিবার…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভূমিদস্যু পতিত স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট ও তার সন্ত্রাসী সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে সাঘাটা উপজেলার স্থানীয় বিক্ষুব্ধ জনগণ। ৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন সাঘাটা উপজেলাবাসীর ব্যানারে বিক্ষুব্ধ জনগণ। এসময় অভিযুক্ত ওই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোশারফ হোসেন সুইট ও তার ছোট ভাই সুজাউদ্দৌলা সুজা এবং সহযোগীদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। সড়ক অবরোধ ও মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সাবেক…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা সেই ৭ ইটভাটা তৃতীয়বারের মত অভিযান পরিচালনা করে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।সোমবার উপজেলার গোড়াই ও বহুরিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ভাটাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।গত ১২ডিসেম্বর প্রথম অভিযান পরিচালনা করে অবৈধ ইটভাটাগুলোকে মোট ২৪ লাখ টাকা অর্থদন্ড ও স্হায়ীভাবে ইট প্রস্তুত বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অমান্য করে পুনরায় ভাটাগুলো ইট প্রস্তুত শুরু করলে ২য় বার অভিযান পরিচালনা করে গত ১২ জানুয়ারি বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বি এন্ড বি ব্রিকস, সান ব্রিকস ও রান ব্রিকস নামের ৭টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “পড় তোমার প্রভূর নামে”—এই মহৎ প্রতিপাদ্যকে ধারণ করে সাপ্তাহিক ইনতিজার পত্রিকার আয়োজনে টাঙ্গাইলের কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৪-এর পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠান ছিল আনন্দঘন ও প্রেরণাদায়ক। ৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। অনুষ্ঠানে প্রধান অতিথি বেনজির আহমেদ টিটো বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষা ও নৈতিকতা বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা শুধু প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের…
মোঃ সোহাগ আলী , কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে দুই শতাধিক কম্বল করা হয়েছে। রোববার রাতে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মীনি, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলী সদস্য ও ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির সাম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি মুর্শিদা জামান পৃথক দুই স্থানে এসব কম্বল বিতরণ করেন। রাত ৮ টার দিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে উপস্থিত শতাধিক নারী পুরুষ ও শিশুদের হাতে কম্বল তুলে দেন তিনি। এরপর কাশিপুর ক্লাব মোড়ে আরো শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, জেলা ত্রাণ ও পুর্নবাসন সস্পাদক এবং সাবেক ভিপি…
৪ ফেব্রুয়ারি: ঢাকা জাদুঘর ও ওয়েল্ফশন নগরীর রহস্যময় ভ্রমণ! সকালবেলা স্কুলের মাঠে হৈচৈ পড়ে গেছে! কারণ আজ ৪ ফেব্রুয়ারি—লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন! বাচ্চারা ঠিক করল, এ বছর তারা স্যারকে ঢাকা জাদুঘর ও ওয়েল্ফশন নগরীতে ভ্রমণের চমক দেবে! হাসান, রফিক, সুমি, তানিয়া, সবাই স্যারের সামনে এসে বলল, “স্যার, চলুন আজকে এক দারুণ অ্যাডভেঞ্চারে যাই!” স্যার একটু অবাক হয়ে বললেন, “আমি তো ইতিহাসের ভক্ত, তাহলে মন্দ কী?” সবাই উঠে পড়ল বাসে! আর যাত্রা শুরু হলো এক হাসি, মজা, আর রহস্যময় অভিযানে! ঢাকা জাদুঘরে মজার কান্ড! ঢাকা জাদুঘরে ঢোকার সাথে সাথেই শুরু হলো মহা কান্ড! হাসান দৌড়ে গেল ‘ইসলামিক গ্যালারি’-তে,…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৩ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উজিরপুর উপজেলা অফিসার্স ক্লাব ও কমিউনিটি সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান, সহকারী পরিচালক মোঃ জাকির আহমেদ, উজিরপুর মডেল থানার প্রতিনিধি এসআই জ্যোতিনময়, উজিরপুর পৌর ও উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল কাশেম সেন্টু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম, এ সময় বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক সংসারের অভাব-অনটন ঘোচাতে স্বামীকে কিডনি বিক্রি করার পরামর্শ দিয়েছিলেন স্ত্রী। স্ত্রীর পরামর্শে সেই কাজই করেন যুবক। পরে সেই টাকাই হাতিয়ে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন ওই যুবকের স্ত্রী।খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার সাঁকরাইলের ধুলাগড়ির হাটতলা এলাকায়। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পিন্টু বেজ নামে ৩৯ বছরের যুবক। তার অভিযোগ, ভবিষ্যতে নিজেদের নাবালিকা মেয়ের পড়াশুনা ও বিয়ের জন্য বারবার বলে স্বামীকে একটা কিডনি বেচতে অনুরোধ করেন স্ত্রী সুপর্ণা বেজ। স্ত্রীর এমন অনুরোধের পর স্বামী কিডনি বিক্রি করতে রাজি হয়। এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ‘ক্রেতা’ খুঁজে পান…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর দুই থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ জনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (০৩ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াক এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে উভয় থানার মামলায় পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আসামিদের মধ্যে বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল…