- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
বিচ্ছেদের পর নতুন প্রেমের সন্ধানে মালাইকা! বিনোদন ডেস্ক বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম জীবন নিয়ে ভক্ত-অনুরাগীরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। তবে যখন এ তারকা জুটির বিচ্ছেদ হয়ে যায় এরপর নেটিজেনদের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অভিনেত্রীর জীবনে এর আগেও দুটি সম্পর্ক ভেঙেছে। দীর্ঘদিন প্রেম করার পর বিচ্ছেদ হয়েছে তার। এদিকে বিচ্ছেদের পর প্রেম নিয়ে কী ভাবছেন মালাইকা, সে কথা এবার প্রকাশ্যে বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মালাইকা। যেখানে দেখা যায়, একটি মেয়ে সুন্দর পোশাক পরে আনন্দে নাচছেন। তার সঙ্গীর সঙ্গে ছবি তুলছেন। ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা ধৈর্যের, দয়ার। ভালোবাসা মানে ধীরে…
আন্তর্জাতিক ডেস্ক সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, দেশটিতে নির্বাচন আয়োজন করতে চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের এক সপ্তাহ পর এই মন্তব্য করলেন তিনি। মাত্র দুই মাস আগে আল-শারার নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীর অভিযানে বাশার আল-আসাদ ক্ষমতা থেকে সরে রাশিয়ায় পালিয়ে যান। সিরিয়ার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত পূর্বে রেকর্ড করা এক সাক্ষাৎকারে আল-শারা বলেন, আমার অনুমান নির্বাচন আয়োজনে প্রায় চার থেকে পাঁচ বছর প্রয়োজন। গত ডিসেম্বরের শেষ দিকে আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন, নির্বাচন প্রক্রিয়া শেষ হতে প্রায় চার বছর সময় লাগবে। তিনি বলেন, ভোটের জন্য প্রয়োজনীয় অবকাঠামো পুনর্গঠন করতে হবে, যা দীর্ঘ সময়ের…
আন্তর্জাতিক ডেস্ক অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন। মার্কিন সেনাবাহিনীর একটি সি-১৭ উড়োজাহাজ ভারতীয় অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। খবর রয়টার্স। ১৮ হাজার ভারতীয় ফেরতের তালিকায় মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হবে। এরই মধ্যে প্রথম ব্যাচের অভিবাসীদের বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের একটি অজ্ঞাত অঙ্গরাজ্য থেকে ছেড়ে গেছে। তবে কোন রাজ্য থেকে বিমানটি উড্ডয়ন করেছে, ভারতে…
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ গত ২ ও ৩ ফেব্রুয়ারী রূপগঞ্জের পূর্বাচলে ও ভুলতায় তিনটি মাকের্টে আগুন লাগে। এতে ব্যবসায়িদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। ২ ফেব্রুয়ারি রূপগঞ্জের ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আধা ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গোডাউনে মজুদ থাকার বিপুল সংখ্যক গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে বিপুল পরিমান ক্ষতিসাধন হয়েছে কারখানার ম্যানেজার জহিরুল ইসলাম দাবী করেন। তবে কোন হতা হতে ঘটনা ঘটেনি।সোমবার (৩-ফেব্রুয়ারী) সন্ধায় গাউছিয়া এলাকার তাতঁবাজার মার্কেটের নিচ তলায়…
বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন(৭০)নামে এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিমা খাতুন এই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। এ ঘটনার পরপর হত্যাকারী অপু হোসেন(৩০) ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন।স্থানীয়রা জানান, নিতহ রহিমা খাতুনের ছেলে মিজানুর প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবে। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায় দু পরিবারের মাঝে ঝগড়াঝাটি হতো।এ দিন দুপুরবেলা রহিমা মাঠে রান্নার জন্য কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রাহিমার মধ্যে কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে অপু রহিমাকে মারধোর করতে করতে পাঁকা রাস্তার উপর…
আজও বায়ুদূষণে বিশ্ব চ্যাম্পিয়ন ঢাকা ভোরের বাংলা নিউজ ডেস্ক বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছর শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়। ২৫৬ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। একই সময় ২৪৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের শহর বাগদাদ। এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের একটি শহর দিল্লি। ২৩২ স্কোর নিয়ে…
ভালুকা প্রতিনিধি আওয়ামীলীগের অপপ্রচার, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ভালুকা পৌর বিএনপি ও সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতাকাল সোমবার দুপুরে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে একটি মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক হাতেম খান, যুগ্ম আহবায়ক স্বপন বনিক, জহির রায়হান, আবু তাহের ফকির, সদস্য আমান উল্লাহ তাজুন প্রমুখ। এছাড়াও এসময় পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে তারুণ্যের উৎসব ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তারুণ্য ও পিঠা উৎসব ছাড়াও বই মেলা, হস্তশিল্প, কৃষি উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। বেলুন উঁড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্কুল-কলেজ, উদ্যোক্তসহ বিভিন্ন দফতরের স্টল বসানো হয়। এসময় শিক্ষার্থীসহ তরুণদের…
টেকনাফ (কক্সবাজার) ৮ ফেব্রয়ারী শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ও মানবিক নেতা ডাঃ শফিকুর রহমানের কক্সবাজার সফর কে স্বাগত জানিয়ে ০৩ ফেব্রয়ারী সোমবার টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বর্ণাঢ্য মটর শোভাযাত্রার আয়োজন করাহয়। এউপলক্ষ্যে জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের প্রায় দুই শতাধিক মটর বাইক এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছেন। জুহুরের নামাজের পূর্বে টেকনাফ থেকে জামায়াত নেতা ইসমাঈল কমিশনার ও পৌর জামায়াতের সভাপতি রবিউল আলমের নেতৃত্বে শতাধিক মটর বাইক হ্নীলা বাসস্টেশনে এসে মিলিত হয়। পরে মটর শোভাযাত্রা টি জুহুরের নামাজ আদায় করার পর হ্নীলা বাসস্টেশন থেকে রওয়ানা হয়ে হ্নীলা হোয়াইক্যং ইউনিয়নের শেষ সীমানা পালংখালী পর্যন্ত গিয়ে ফিরে হোয়াইক্যং শাপলা…
স্টাফ রিপোর্টার নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমানকে হুমকি নওগাঁর পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমানকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন কলেজের এক সহকারী অধ্যাপক বাচ্চু। এ ঘটনায় সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কথোপকথনের কল রেকর্ডে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চুকে বলতে শোনা যাচ্ছে, আপনার কপাল ও ভাগ্য ভালো আপনি আমার কলেজে আসছেন আমার খোঁজ করেছেন আবার হুমকি দিয়ে গেছেন। আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাডার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের…