Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক বিবিসি বাংলার সমালোচনা করার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্য সংশোধন করতে চাই।’ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করে নেন। পোস্টে শফিকুল আলম লেখেন, ‘আমি সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনের বিষয়ে যা লিখেছিলাম, তার কিছু অংশের সংশোধন ও ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত, আমি এখন বুঝতে পেরেছি যে আমার দাবির বিপরীতে বিবিসি বাংলা বারবার হাসিনা ভারতে ‘পালিয়ে গেছেন’ লিখেছে। দ্বিতীয়ত, আমি এটাও বুঝতে পেরেছি যে, হাসিনা সরকার…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, একটি ফ্যাসিবাদী শক্তি। তাদের ভিত্তি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। শুক্রবার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এক লাইভে এসে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই। এখনো হুমকি-ধমকি অব্যাহত আছে। এ সময় হাসনাত আবদুল্লাহ কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বলেন, ৩২ নম্বরের বাড়ি পাঁচ আগস্টই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরবর্তীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। তিনি বলেন, পাঁচ আগস্টের পরে সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে আওয়ামী লীগ। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে…

Read More

কালাইয়ে আলুর ন্যায্য মূল্য ও কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালাই প্রতিনিধি চলতি মৌসুমে আলুর ন্যায্যমূল্য আদায়ের দাবিতে ও অযৌক্তিকভাবে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কালাই উপজেলার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র, কৃষক ও সকল শ্রেণির পেশার জনগণ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালাই উপজেলার বাসস্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে কৃষকরা অযৌক্তিকভাবে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির কারণে ক্ষোভ ও নিন্দা…

Read More

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল উৎসব পালন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে এই উৎসবটি আয়োজিত হয়েছে। ধামাইল বৃহত্তর সিলেট অঞ্চলের লোকসংগীত ও লোকনৃত্য। রাধারমণ দত্তের সৃষ্টি হিসেবে ধরে নেয়া এই ঐতিহ্য সিলেট অঞ্চলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এই ঐতিহ্যবাহী গান ও নাচের আয়োজন হয়। উৎসবটিতে অতিথি ছিলে জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম ম্যাম। এছাড়া এসোসিয়েশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহসিন জামিল বলেন, ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বৃহত্তর সিলেটের নিজস্ব সংস্কৃতি চর্চার অংশ হিসেবে ধামাইল উৎসবের আয়োজন করেছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা ও…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে থানা ছাত্র শিবিরের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী বের করে। ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য বিষয় হলো “মেধা ও সততা গড়ব সবার বাংলাদেশ”। র‌্যালীটি কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেইন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। ঝিনাইদহ জেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফ হোসেনের নেতৃত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান খান,কালীগঞ্জ থানা শাখার সভাপতি এ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মৃত ফজলুর রহমান খান ফারুক ও তার ছেলে সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভর বাসায় অগ্নিসংযোগ করে ভাংচুর চালানো হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মারইয়াম মোকাদ্দাস মিষ্টি বলেন,আমরা টাঙ্গাইলের মাটিতে আওয়ামীলীগের কোন চিন্হ রাখবো না। আমরা এই টাঙ্গাইলকে আওয়ামীলীগ মুক্ত করে ছাড়বো। এসময় জনতা এসে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায় উৎসুক জনতা।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ছয় মাস পর ফের সক্রিয় রাজনীতিতে ফেরার মরিয়া চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ সরকার। সেই লক্ষ্যে বুধবার ছাত্র সমাজের উদ্দেশে ভাষণ দেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর পরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনসহ দেশের বিভিন্ন স্থানে পতিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বাড়ি, শেখ মুজিবের ম্যুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নামসম্বলিত ফলক ভাঙচুর শুরু করে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলও প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা প্রায় সবাই এ ধরনের ঘটনা উসকে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে…

Read More

মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই র‌্যালী আয়োজন করা হয়। মেধা ও সততায় গড়বো দেশ এই স্লোগানে কালিগঞ্জ সরকারী কলেজ মাঠ থেকে বিকাল সাড়ে ৩ টায় শোভাযাত্রাটি শুরু হয়। ব্যানার ফেস্টুনে বর্ণাঢ্য সাজে সজ্জিত শোভাযাত্রা টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত সমাবেশে সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি মো: ইমামুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি সাঈদী হাসান বুলবুল, জেলা শাখার সেক্রেটারি মো: জুবায়ের হোসেন, কালিগঞ্জ পূর্ব শাখার সভাপতি আজহারুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি রবিউল ইসলাম, উত্তর শাখার সভাপতি হাফেজ বিল্লাল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা প্রতিটি নাগরিককে সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্র শিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন । শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছাত্র সংসদ নির্বাচন, জুলাই গণহত্যা, ২৮ অক্টোবর, পিলখানা ও শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করা, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আহতের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানান।

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আবুল বাশার হত্যা মামলায় মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মঠবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাউথপুর গ্রামের মো. তরিকুল ইসলাম তারেক (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তর সাউথপুর নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তরিকুল ইসলাম তারেক উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউথপুর এলাকার মৃত অঅব্দুল আজিজ হাওলাদারের বড় ছেলে। ছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইসমাইল হোসেন। পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি মঠবাড়ি ইউনিয়নের দক্ষিন সাউথপুর এলাকায় প্রকাশে ছুরি দিয়ে কুপিয়ে নৃসংশ ভাবে হত্যা করে আবুল বাশার নামে এক রাজমিস্ত্রীকে। ঐ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদি হয়ে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বৃহস্পতিবার ৪ টার দিকে শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেয়া হয়৷ এর শহীদ মিনারে ছাত্র জনতা জড়ো হতে থাকে। পরে সেখান থেকে বের হয়ে ভেকু নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যায়৷ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মারইয়াম মোকাদ্দাস মিষ্টি বলেন,টাঙ্গাইলে কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে। এছাড়াও এরপর আমরা জেলা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভেঙে দিবো। এসময় দেখা যায় কিছু ছাত্র জনতা ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গান বাজিয়ে উল্লাস করে। এসময়…

Read More