- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ৭ দিনের কারাদণ্ড
- উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভায় এমপি সান্টু
- ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- টাঙ্গাইলে সাংবাদিক অলকের বাবা অজিত কুমারের মৃত্যু
- টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- ঘাটাইল ও মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
Author: admin
মো:আমিনুল ইসলাম, দৌলতপুর(প্রতিনিধি) মানিকগঞ্জ। মানিকগঞ্জের দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় পতাকা, স্কাউট ও প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করেন এবং পরে শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম। এছাড়া উপস্থিত, জেলা শিক্ষা অফিসার মো: আমির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার, দৌলতপুর…
ঝালকাঠি প্রতিনিধি :বলিউডের জনপ্রিয় নায়ক সাইফ আলী খানের ওপর গত বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে তার নিজ বাসায় হামলা করা হয়।এই ঘটনায় সাইফ আলী খানের ওপর হামলায় অভিযুক্ত ও আটককৃত মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশের ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। এক সময় এলাকায় তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালাতেন। বাংলাদেশের তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিষয়টি এখন বাংলাদেশ সহ ঝালকাঠি জেলায় টক অফ দা টাউনে পরিণত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী জানানো হয় সাইফ আলী খানের ওপর হামলাকারীকে অবশেষে আটক করেছে মহারাষ্ট্র পুলিশ।মুম্বাই পুলিশ সুত্র অনুযায়ী , রবিবার সকালে মহারাষ্ট্রের ঠাণে এলাকার এক জঙ্গল থেকে তাকে…
বিস্তারিত কমেন্টে আগের দিন আতলেতিকো মাদ্রিদ হেরেছিল। তার সুযোগটা বার্সেলোনা কাজে লাগাতে পারেনি। তবে রিয়াল মাদ্রিদ এখানে শতভাগ সফল। সুযোগটা নিয়েছে পুরোপুরি। রোববার শুরুতে পিছিয়ে পড়েও লাস পালমাসকে ৪-১ গোলে উড়িয়ে আতলেতিকোকে টপকে লা লিগার শীর্ষে উঠে এসেছে রিয়াল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন দিয়াজ ও রদ্রিগো। স্বাগতিক লাস পালমাসকে শুরুতেই এগিয়ে দিয়েছিলেন ফাবিও সিলভা। তবে কিলিয়ান এমবাপ্পে দলকে সমতায় ফেরান কিছুক্ষণ পরেই। সান্দ্রো রামিরেজ নিজেদের বক্সে রদ্রিগোকে ফাউল করলে রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিছুক্ষণ পরই ব্রাহিম দিয়াজ দলকে সমতায় ফেরান। এরপর বিরতির আগেই ম্যাচের লাগাম দলের হাতে এনে দেন এমবাপ্পে। ৫৭ মিনিটে দলের…
জাবিতে হিম উৎসব দেখতে এসে বান্ধবীর কক্ষ থেকে যুবক আটক জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হল থেকে মধ্যরাতে এক যুবককে আটক করেছে ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের ৫২ ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্পা খন্দকার চাঁদনীর কক্ষ থেকে তাকে আটক করা হয়। শনিবার (১৮ জানুয়ারি) রাত একটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে হল প্রশাসন ও প্রক্টোরিয়াল বডি। আটককৃত যুবকের নাম আশরাফুল আলম পারভেজ। চট্টগ্রামের আগ্রাবাদে তার বাড়ি। বর্তমানে গাজিপুরে থাকেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে চলমান হিম উৎসব দেখা শেষে অর্পার সহায়তায় হলে প্রবেশ করেন আশরাফুল। অর্পা আশরাফুলকে হলের তৃতীয় তলায় তার কক্ষে…
ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল ১৯শে জানুয়ারী। যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কিনা তা আমরা জানি না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলা বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা দেখেছি ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের পূর্বকালীন বাংলাদেশের রাজনৈতিক নেতারা যখন পাকিস্তানের কাছে নিজেদের পরিবারকে সুসংগঠিত রেখে আর্তসমপর্ন করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিলো। যদি বাংলাদেশের তখন নেতারা ১৯৭১ সনের ৭ই মার্চ দেশ যুদ্ধের বক্তব্য দিতো তাহলে বাংলাদেশের স্বাধীন হতে এতো রক্তপাত হতো…
আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫রূপচর্চার দোকানে সুন্দরীদের ভীড়নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ রূপের নগরী রূপগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার রূপচর্চার সামগ্রি বিক্রির দোকানগুলোতে সুন্দরীদের ভীড় লক্ষ্য করা গেছে। মিঠা কথায় ভুলে না নারী, সাজ সজ্জায় মজে নারী। রূপচর্চা করে না এমন নারী খুঁজে পাওয়া ভার। নারীদের সাজাতে রূপের প্রসরা সাজিয়ে বসেছেন বাণিজ্য মেলায় রূপের প্রসাধনী বিক্রেতারা। প্রসাধনীর স্টলগুলো ক্রেতাদের সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক নারী সেলসম্যান কর্মরত রয়েছেন।নারী বিক্রয় প্রতিনিধি পেয়ে ক্রেতারা দ্বিধাদ্বন্ধ ভুলে গিয়ে পছন্দের পণ্য ক্রয়ে ক্রেতা বিক্রেতারা একাকার হয়ে যাচ্ছেন। প্রসাধনীর স্টল ও প্যাভিলিয়নগুলো এখন জমজমাট হয়ে উঠেছে। প্রসাধনী সামগ্রীর মধ্যে আইশ্যাডো, হেয়ার জেল, সানস্ক্রিম, আইলাইনার, মাস্কারা, কাজল,…
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রনি এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আমান উল্লাহ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী সভাপতি রাফি উল্লাহ। এ ছাড়া সাবেক সভাপতি মো. হাতেম আলী ও মো. শাহীদুজ্জামান সাগর সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুসাদ্দিকুল ইসলাম তানভীর (দৈনিক মানবজমিন), যুগ্ম-সম্পাদক ইসরাত জাহান (দৈনিক প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ চক্রবর্তী (দৈনিক…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া থানায় হত্যা চেষ্টা মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী মো. মামুন মীরকে বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মামুন মীর (৩৫) বলতলা গ্রামের আবদুল মন্নাফ মীরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা। পুলিশ জানায়, গত বছরের (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের (অন্তাই রাস্তা এলাকায়) শাহাদুর হাওলাদার নামের এক কৃষককে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে দেয় মামুন। এ ঘটনার মামলায় আত্নগোপনে ছিলেন তিনি। বরিশাল শহরে বাসা ভাড়া করে বসবাস করে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশ বরিশাল রুপাতলী বাসস্টান্ড এলাকায়…
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নোবিপ্রবি বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তৃতীয় নোবিপ্রবি জাতীয় সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারী ২০২৫) নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়াম ভবনের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোবিপ্রবি সায়েন্স ক্লাব নোয়াখালীর বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে নোবিপ্রবির একটা সংযোগ করে দিতে পেরেছে তার জন্য আমি নোবিপ্রবি সায়েন্স ক্লাব কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। গতানুগতিক পড়াশোনার বাইরেও আমরা ছাত্র-ছাত্রীদের এক্সট্রা কারিকুলার একটিভিটিজে যুক্ত করতে চাই। আমরা চাই আমাদের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভারতকে দেওয়া চিঠির জবাব না এলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, আমাদের সঙ্গে তাদের সম্পাদিত বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। দেখা যাক, দেশটি জবাব দেয় কি না। না দিলেও আইন ও বিচার প্রক্রিয়া নিজস্ব গতিতেই চলবে। তিনি বলেন, গ্রেপ্তারের প্রক্রিয়ার সঙ্গে পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত। যেহেতু এখানে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কোনো হাত নেই, সুতরাং তারা গ্রেপ্তার হওয়ার পর…