- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ৭ দিনের কারাদণ্ড
- উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভায় এমপি সান্টু
- ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- টাঙ্গাইলে সাংবাদিক অলকের বাবা অজিত কুমারের মৃত্যু
- টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- ঘাটাইল ও মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
Author: admin
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের বাসাইলে একইস্থানে বিএনপির দুই গ্রুপের কর্মীসম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় দুপক্ষের আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। বিকেল ৩টায় একইস্থানে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের কর্মীসম্মেলন হওয়ার কথা ছিল। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৩টায় কাশিল ইউনিয়ন বিএনপির দুই গ্রুপ একইস্থানে কর্মী সম্মেলন ডাকে। দুই গ্রুপের সম্মেলনেই বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা ছিল। একইস্থানে দুই গ্রুপের কর্মী সম্মেলন থাকায় সকাল থেকেই কালিশ ইউনিয়ন পরিষদ এলাকায় থমথমে অবস্থা বিরাজ…
পিরেজপুর প্রতিনিধি: “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্ষিক পরিকল্পনার জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮ টা ৩০ মিনিটে উপজেলার মডেল মসজিদের সভা কক্ষে এ প্রোগ্রাম শুরু হয়ে দুপুর ১ টার দিকে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাও. মো: আলী হোসেন ও সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মো: তৌহিদুর রহমান রাতুল। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জেল হোসাইন ফরিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো: জহিরুল হক ও টগড়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাও.…
মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি দৈনিক ভোরের বাংলা নিউজ গাংনী মেহেরপুর। মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে বামুন্দী ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১-টার সময় গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী দলের রাহুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। গাংনী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা-সহ মোট ১০টি দল অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গাংনী উপজেলা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ধনবাড়ী ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র উদ্যােগে এ দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী। ধনবাড়ী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মধুপুর বিএনপি’র সদস্য আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি আব্দুল মালেক, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার প্রমুৃখ। এসময় বিএনপির মধুপুর ও ধনবাড়ী উপজেলার অনন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী বলেন, ছাত্র- জনতার আন্দলনে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে৷ এখনো তাদের…
ছবি আছে- ১৮/০১/২৫ বাকৃবিতে তিন উপাচার্য ও এক ডিজিকে সংবর্ধনা প্রদান বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের পক্ষ থেকে তিনটি কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালককে (ডিজি) সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং স্বাগত বক্তব্য রাখেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন। এসময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের ভাটপাড়া মাদ্রাসা ও এতিমখানা’র মসজিদ উন্নয়নের জন্য আর্থিক চেক প্রদান করেছে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন।শুক্রবার জুমার নামাজ শেষে এ চেক বিতরন করেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান। সে সময় মসজিদ কমিটির সভাপতি আব্দুল কাদের ও ভাটপাড়া মাদ্রাসার পরিচালক তরিকুল ইসলাম জুমার নামাজে উপস্থিত মুসল্লিদের সামনে চেক গ্রহন করেন। চেক গ্রহন করে ভাটপাড়া মসজিদ কমিটির সভাপতি আব্দুল কাদের জানান, মসজিদ উন্নয়নে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেক গ্রহন করে আমরা আনন্দিত। এ মসজিদের সামনে ২৩ তারিখ মাহফিল হবে সে মাহফিলে আমরা ফাউন্ডেশনটির চেয়ারম্যান শিপলু জামান ভাইকে অনুরোধ করেছি আসার জন্য। তিনি আমাদের আশ্বস্ত করেছেন…
কয়রা উপজেলা প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেছেন, সুন্দরবনে বনদস্যু নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দোষীরা যত শক্তিশালী চক্রের সঙ্গে জড়িত থাকুক, সবাইকে আইনের আওতায় আনা হবে। মাদক, ইভটিজিং ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, সাধারণ জনগণ যেন পুলিশের মাধ্যমে হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে। কেউ হয়রানির অভিযোগ জানালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সেবায় পুলিশ সবসময় নিয়োজিত। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কয়রা থানার আয়োজনে থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা থানার অফিসার…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-“শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না, তারা দলমতের উর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। ছাত্র-ছাত্রীরা ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য যখন রাজপথে নেমে এসেছিলেন, তখন শিক্ষকরা তাদের সন্তানদে পাশে দাড়িয়ে ছিলেন। দেশে একটি মাত্র পেশা, যে পেশায় অন্যের সন্তানের সাফল্য থেকে শিক্ষক গর্বিত হয়”।মতবিনিময় সভায় অনুষ্ঠানে বক্তব্য…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি: সেচ্ছাসেবী যুব সংগঠন কালীগঞ্জ ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০২৫-২৬ সালের জন্য ঐতিহ্যবাহী এই যুব সংগঠনের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ফাওজুর রহমান সাবিত। সাধারন সম্পাদক হিসেবে তানভীর হোসেন মুন্না ও সাংগঠনিক সম্পাদক হিসেবে স্বাদিকুন নাহার নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টায় উপজেলার আগমুন্দিয়া হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড অফিসে সভাপতি ফাওজুর রহমান সাবিত এর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন শেষে কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি শেখ সাদি বিন হাফিজ, সহসাধারন সম্পাদক দ্বীপ কুমার সাহা, অর্থ সম্পাদক তুলি বিশ্বাস, তথ্য ও যোগাযোগ সম্পাদক এলিনা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিক সাহা,…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম ওটরা গ্রামের বিএম কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি শনিবার সকাল দশটায় সরকারি ব্রজ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রী মারিয়া ইসলাম বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। সে ঐ গ্রামের মোঃ ফারুক হোসেনের কন্যা। তার পিতা ফারুক হোসেন জানান,সকাল অনুমান ১০.০০ ঘটিকায় তার মেয়ে মারিয়া ইসলামকে বাসত ঘরের দরজা লাগিয়ে ফোনে কথা বলতে দেখে। পরবর্তীতে তিনি বাসার নিকটে দোকানে গিয়ে পুনরায় সকাল ১০.৩০ ঘটিকায় ঘরে এসে দেখে তার মেয়ে রুমের দরজা বন্ধ করে…