Author: admin

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্ল্যপাড়া গ্রামীণ সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেলে রেজাউল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তিনি উপজেলার রাখালগাছি ইউনিয়নের কুল্ল্যপাড়া গ্রামের মোহাম্মদ সিরাজ হোসেনের ছেলে। পেশায় নিহত রেজাউল ইসলাম ছিলেন একজন কাভার্ড ভ্যান চালক। শুক্রবার রাত ১১ টার দিকে কুল্ল্যপাড়া বাজার মোড়ে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার। স্থানীয়রা জানায়, নিহত রেজাউল কর্মস্থল শ্রীমঙ্গল থেকে কয়েক দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। রাতে পরিবারের জন্য ওষুধ নিয়ে বাড়িতে ফেরার পথে কুল্ল্যপাড়া বাজারের কাছাকাছি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি ) সকাল ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় আল রাজি স্পিনিং মিলে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ৯ জানুয়ারি এ প্রতিষ্ঠানে কাজ চলাকালীন রানিং মেশিনের মেটালিক ধর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায়, কারখানাটিতে ডে শিফটে সেটে দুই শত শ্রমিক কাজ করছিল। ফিনিশিং সেকশনে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে…

Read More

টেকনাফ (কক্সবাজার) কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে গহীন পাহাড়ের নুনাছড়া এলাকায় ৮/১০ বছর বয়সের এক বন্যহাতির আকস্মিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় বন জায়গিরদার সোনা মিয়া বলেন, গহীন পাহাড় একটি বন্যহাতির মৃত্যুর সংবাদ পেয়ে আমরা স্থানীয় বনবিট কর্মকর্তা মোঃ হোসেন সহ খোঁজতে খোঁজতে হ্নীলা লেচুয়াপ্রাং সংলগ্ন গহীন পাহাড়ের নুনাছড়ার সোনালী ব্যাংক নামক স্থানে যায়। সেখানে গিয়ে একটি ৮/১০ বছর বয়সের একটি হাতি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শনিবার (১৮ জানুয়ারি) সকালে টেকনাফ হ্নীলা বিটের আওতাধীন পাহাড়ি ছড়া নুনা ছড়ার গহীন জঙ্গলে হাতিটি মৃত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি টেকনাফ সহকারী বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম কে অবহিত করি। তিনি…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর সীমান্তে গাছের ডাল ও জমির গম কাটাকে কেন্দ্র করে বাংলাদেশের নাগরিকদের ওপর হামলা চালায় ভারতীয় নাগরিকরা। এ ঘটনায় বিএসএফের বিরুদ্ধে ভারতীয় নাগরিকদের উস্কানি দিয়ে তান্ডব চালানোর অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ-ভারত সীমান্তের বিনোদপুরে সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষের সূত্রপাত। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম কিবরিয়া, বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশ কিছু দিন ধরেই সীমান্তে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাছকাটা নিয়ে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয়দের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। স্থানীয়দের দাবি, ভারতীয়…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও শিক্ষার্থীরা। তবে সেই ছাত্রলীগ নেতাকে ছাড়াতে তদবির করায় জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক নেতাকেও পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে থেকে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটক ঐ ছাত্রলীগ নেতার নাম মিরাজুল ইসলাম খান ওরফে খান শিমুল। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটির উপ-দপ্তর সম্পাদক ছিলেন। এছাড়া তদবির করা ছাত্রদল নেতা আহমদ উল্লাহ জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা…

Read More

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম উঠতেই কারও মনে হবে এখানে আন্তর্জাতিক মানের পণ্য বিক্রি হয়। দেশি-বিদেশি গুণগত মানসম্পন্ন পণ্য পাওয়া যাবে। যা সচরাচর বাজারে পাওয়া যায় না। মেলাকে ঘিরে বিদেশি পণ্যের সঙ্গে দেশীয় ক্রেতাদের পরিচিতি এবং দেশীয় পণ্যের সঙ্গে বিদেশিরা পরিচিত হবেন। তবে বাস্তবিক অর্থে উলটো চিত্র দেখা গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়। মেলার ভেতরে নিুমানের পণ্য ফুটপাতের মতো করে সাজিয়ে বিক্রি হচ্ছে অবাধে। চকবাজারের বিভিন্ন মানহীন পণ্যে সয়লাব মেলার বেশির ভাগ স্টল। পণ্য নিম্নমানের হলেও দাম কয়েকগুণ বেশি। সারা বিশ্বে আন্তর্জাতিক বাণিজ্যমেলার মূল উদ্দেশ্য থাকে বিদেশি ক্রেতা-বিক্রেতা অংশ নেবেন এবং পণ্যের গুণগত মান যাচাই করবেন। পছন্দ…

Read More

বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) বর্ষসেরা ফিচার লেখক হিসেবে মনোনীত হয়েছেন ইসরাত জাহান। বাকৃবিসাসের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক তাকে সম্মাননা প্রদান করেন। বাকৃবিসাসের দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবিসাস। সাংবাদিক সমিতি সূত্রে জানা যায়, বছরব্যাপী জাতীয় দৈনিকে প্রকাশিত ফিচারের গুণগত মান, জাতীয় প্রেক্ষাপটে প্রভাব, লেখার ধরন এবং সংখ্যা বিবেচনা করে প্রতিবছর বর্ষসেরা ফিচার লেখক পুরস্কার দেওয়া হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণার পাশাপাশি বর্ষসেরা ফিচার লেখকের নাম ঘোষণা করা হয়। সাংবাদিক…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা ওয়াপদা বায়তুল নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ  মাহমুদ জুয়েল বলেন, ধর্মীয় বিধান মানলেই সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা যাবে, তিনি আরো বলেন, সমাজকে সুষ্ঠু ও সুন্দর ভাবে গড়ে তুলতে হলে কুরআন ও হাদিস মেনে চলতে হবে। তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। ১৭ জানুয়ার শুক্রবার রাতে মাওলানা মোঃ আল আমিন বিন হাসেমের সভাপতিত্বে,  প্রধান বক্তা হিসেবে তাফসির করেন বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনের ধর্মীয় আলোচক আলহাজ্ব হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম…

Read More

পানছড়ি (খাগড়াছড়ি) : জেলার পানছড়ি- খাগড়াছড়ি সড়কের লতিবান প্রিন্সিপাল পাড়া সংলগ্ন এলাকায় উপজাতি সন্ত্রাসী কর্তৃক তিন বাঙ্গালীকে মারধোর করে টাকা – মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। ১৭ জানুয়ারী ২০২৫,শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে বলে ভুক্ত ভোগীরা জানায়। আহত ব্যক্তিরা পানছড়ি উপজেলার দমদম গ্রামের মোহাম্মদ আজাদ হোসেন বাবু (২২),কলোনি পাড়ার মোঃ সোহাগ (২৩) ও মধ্যনগরের আব্দুর রহিম (২৪)। এদের মধ্যে মোহাম্মদ আজাদ হোসেন বাবু-র অবস্থা আশংকাজনক। ভুক্তভোগী আহত আব্দুর রহিম জানায় , খাগড়াছড়ি থেকে পানছড়ি মোটর সাইকেলে তিনজন একসাথে বাড়ী ফিরার পথে লতিবান প্রিন্সিপাল পাড়া সংলগ্ন এলাকায় উপজাতি সন্ত্রাসীরা তাদের সিগন্যাল দিয়ে থামায় । প্রথমে …

Read More

জাবি প্রতিনিধি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আরও তিন জনকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক যোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান কৌশিক, সদস্য আবদুল গাফফার ও আল ইমরান, রফিক জব্বার হলের সাবেক যুগ্ম-আহবায়ক আবদুল কাদের মারজুক এবং মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন। অপরদিকে অব্যাহতি প্রাপ্তরা হলেন- শাখা ছাত্রদলের সদস্য নিশাত আব্দুল্লাহ, শামসুজ্জামান…

Read More