Author: admin

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীদের পিঠা উৎসবের একটি আয়োজন ছিলো ‘সেরা খাদক’ নির্ধারণ প্রতিযোগিতা! এই প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে ৭ম শ্রেণির শিক্ষার্থী মাহাদী হাসান মাহি। ‘সেরা স্টল’ নির্বাচিত হয়েছে ৬ষ্ঠ শ্রেণির হুমাইরার স্টল ‘মজার পিঠা’। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দীন পিঠা উৎসব উদ্বোধন করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ এবং বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এসময় উপস্থিত ছিলেন। পিঠা উৎসবের আহবায়ক মুহাম্মদ রিদওয়ানুল বারী পিঠা উৎসবকে সফল করার জন্য আয়োজনের স্টল পরিচালনাকারী, ক্রেতা-বিক্রেতাসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

Read More

নিজস্ব প্রতিনিধি:  রাজধানীর মোহাম্মদপুর থানা যুবদল এর সদ্য সাবেক সভাপতি  জনাব জাহিদ হোসেন মোড়ল এর সভাপতিত্বে শ্যামলীতে  শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য  জনাব আতাউর রহমান ঢালী ,  প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি কর্মীদের স্থান হয়েছে রাজপথ আর জেলখানায়, রাজপথে থেকে সিংহের মতো জেলখানায় গিয়েছে। দেশের প্রয়োজনে আবার যাওয়ার জন্য প্রস্তুত আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ওয়ান ইলেভেনের সময় তৎকালীন সরকার তার কলিজার দুই টুকরা সন্তানদের ধরে এনে জিম্মি করে তাদেরকে হত্যার ভয় দেখিয়ে বলা হয়েছিল আপনি…

Read More

বিশেষ প্রতিনিধি (নওগাঁ) নওগাঁ জেলার বদলগাছীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১২ জানুয়ারী,রবিবার দুপুরে বদলগাছী উপজেলার বদলগাছী-জয়পুরহাট সড়কে মথুরাপুর ইউনিয়নের তালতলি মোড় এলাকায় এবং এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিনুর ইসলাম মন্টু (৬৫) ঐতিহাসিক পাহাড়পুর ইউপির খোজাগাড়ী (সন্ন্যাসতলা) গ্রামের মুজাফফর হোসেনের ছেলে।এবং পেশায় সে ঐতিহাসিক পাহাড়পুর বাজারের একজন হোটেল ব্যবসায়ী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত ভ্যান যাত্রী নিয়ে গোবরচাঁপা মোড় থেকে সন্যাসতলা বাজারের দিকে যাচ্ছিল।পথে তালতলি মোড় এলাকায় পৌছলে হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সবাই সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় সামনের দিক থেকে বেপরোয়া গতিতে আশা একটি সিনএনজি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মন্টুর মৃত্যু হয় এবং…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পৌর এলাকার ১১/০১/২০২৫ শনিবার জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয় ।ঘটনাস্থল থেকে পাওয়া শীতের পোশাক দেখে পুলিশের প্রাথমিক ধারণা তিনি সেনাসদস্য হতে পারেন৷ তার পরিচয় সনাক্তে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের সদস্যরা তদন্ত করছেন বলে জানা গেছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বেলা ১১” ৪৫ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারের মাধ্যমে স্থানীয়রা জানতে সক্ষম হন। জান্নাতুল মাওলা কবরস্থানের বাগানের মধ্যে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন৷ পরেঘটনা…

Read More

বরিশাল প্রতিনিধি বরিশালের বাকেরগন্জ উপজেলার বাকেরকাটী গ্রামে জাকির মাঝি ও শহিদুল ইসলাম যৌথ মালিকানাধীন ইট ভাটায় মাটি কাটার কাজ করার সময় ওই ইট ভাটায় স্তূপাকারে রাখা মাটি ধসে তার নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালবেলা ৫ টার দিকে এস এম বি ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরা গ্রামের মোহাম্মদ আবু ইসলাম সরদারের একমাত্র ছেলে। ঘটনা ধামা চাপা দেয়ার উদ্দেশ্যে ভাটা মালিক প্রশাষনের চোখে আঙুল দিয়ে লাশ সাতক্ষীরা পাঠিয়ে দেয়। বিষয়টি আশাশুনি থানার ইনচার্জ মোহাম্মদ নোমান কে এলাকাবাসী অবহিত করলে তিনি স্ব শরীরে ভিক টিমের বাড়ি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করার অভিযোগে চাপের মুখে থাকা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেন, সেগুলোরও তদন্তেরও দাবি জানান। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান ইউনূস। গত বৃহস্পতিবার ঢাকায় সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎকার নেয় সানডে টাইমস। সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে তাকে (টিউলিপ) ও তার পরিবারকে দেওয়া সম্পত্তি ভোগ করার জন্য তার ক্ষমা চাওয়া…

Read More

বিনোদন ডেস্ক মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। বিনোদন জগতের সঙ্গে তার সম্পর্ক সেই শিশুকাল থেকে। এরপর বিজ্ঞাপনের মডেল হয়ে পেয়ে যান রাতারাতি জনপ্রিয়তা। কাজ করেন দেশের নামিদামি ব্র্যান্ডের সঙ্গে। তারপর ডাক আসে নাটকে অভিনয়ের। আর তাকাতে হয়নি পেছন ফিরে। বিজ্ঞাপন-নাটকের পর শখকে চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যায়। ‘বলো না তুমি আমার’ নামে একটি সিনেমায় তিনি শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন। এ ছাড়া ২০২৪ সালে ওটিটিতেও অভিষেক হয়েছে তার। তবে মাঝে অনেকটা সময় তিনি ব্যক্তিগত কারণে দূরে ছিলেন অভিনয়সহ সব ধরনের কাজ থেকে। এখন আবার ব্যস্ততা বেড়েছে তার। নতুন বছর নতুন উদ্যমে ব্যস্ত থাকতে চান কাজ নিয়ে। এরই মধ্যে শখের নাটক ও…

Read More

স্পোর্টস ডেস্ক অবশেষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষিত হলো। এই স্কোয়াডে আছে দুই চমক। লিটন দাস আর শরিফুল ইসলামকে রাখা হয়নি এই স্কোয়াডে। তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছিলেন এক দিন আগেই। সাকিব আল হাসানকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বড় বাধার মুখে পড়তে হয়। শুধু ব্যাটার হিসেবে তাকে খেলানোর পথে হাঁটেনি বিসিবি। বিষয়গুলো আগেই জানা ছিল, তাই চমক হিসেবে আসেনি এগুলো। চমকে হয়ে এসেছে লিটন দাস আর শরিফুল ইসলামের বাদ পড়াটা। শেষ এক বছর ধরে লিটন দাসের ব্যাট হাসেনি তেমন। সাদা বলের ক্রিকেটে তার ফিফটি মোটে একটা। সেই ফিফটি নিয়েও আছে বেশ সমালোচনা। আফগানিস্তানের বিপক্ষে সেদিন ইনিংসের আদ্যন্ত ব্যাট করলেও দল…

Read More

শোয়েব হোসেন শব্দ দ্বারা রোগ নিরাময়ের চেষ্টা আসলে একটি কারিগরি চিকিৎসা পদ্ধতি যা বৈজ্ঞানিক ভাবেই স্বীকৃত। উন্নত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। একই সঙ্গে মানুষের জীবনযাত্রার মানও পরিবর্তিত হচ্ছে। ক্রমাগত বাড়ছে উদ্বেগ, মানসিক চাপের মতো সমস্যা। ফলে আরো জটিল অসুখের আশঙ্কা তৈরি হচ্ছে। আরেক দিকে সচেতন মানুষের চাওয়া প্রাগাধুনিক সমাধান।যাতে ওষুধ ছাড়াই মানসিক সমস্যার নিরাময় করা যায়।রোগ নিরাময়ের অনেক কৌশল আমরা দেখি যা মেডিসিন নির্ভর চিকিৎসা পদ্ধতি থেকে আলাদা।তেমনই একটি পদ্ধতি হচ্ছে ‘সাউন্ড থেরাপি’।বহু শতাব্দী প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি! প্রাচীন পদ্ধতি অনুসারে শব্দ সৃষ্টির মাধ্যমে রোগ নিরাময়ের চেষ্টা করা হতো। বর্তমান আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এসে এই পদ্ধতি আমাদের অজানা। এটি শরীরের…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেল তিনটায় ইউনিয়নের চৌডালা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌডালা ইউনিয়নে কৃষক দলের সভাপতি জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃবাইরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ সভায়, প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তোসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), ভোলাহাট উপজেলা কৃষক দলের আহ্বায়ক…

Read More