Author: admin

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলার পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে পানছড়িতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্থানীয় হাট বাজার ব্যবস্থাপনা সমস্যা, দ্রব্যমূল্যের উর্ধগতির দাম নিয়ন্ত্রণ করতে বাজার মনিটরিং, সীমান্ত নিরাপত্তা ও অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া বিষয়ে সতর্কতা বৃদ্ধি করন, বিদ্যুৎ বিভাগের অনিয়ম, শিক্ষার মান উন্নয়ন কল্পে শিক্ষা প্রতিষ্ঠান সমুহের ভূমিকা, অটোরিকসা ও সিএনজি-র বেপরোয়া ভাড়া বৃদ্ধি সহ সামগ্রিক বিষয় তুলে ধরেন। সভায় উপজেলা নির্বাহি অফিসার মৌমিতা দাশ সংশ্লিষ্ট বিভাগ সমুহকে ব্যবস্থা গ্রহনের ও শিক্ষা প্রতিষ্ঠানের…

Read More

বরগুনা প্রতিনিধি মানবিক-আদর্শিক-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরগুনার সৈয়দ ফজলুল হক কলেজের শিক্ষকগণ বৃহস্পতিবার বেলা ১২টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। পাঁচ দফা লিখিত দাবিনামা উত্থাপন করেন সৈয়দ ফজলুল হক কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ জিয়াউল করিম। দফাগুলো হলো- বাংলাদেশকে একটি ‘শুদ্ধতম গণতন্ত্রের দেশে’ পরিণত করা। বাংলাদেশের জন্য আগামী কমপক্ষে শত বছরের উপযোগী রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক ভবিষ্যৎ রূপরেখার অলঙ্ঘনীয় চূড়ান্ত দলিল সৃষ্টি করে রাজনৈতিক দল ও সাধারণ জনগণের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করা যা বিশ্বব্যাপী ‘শুদ্ধতম গণতন্ত্রের চুক্তি’ হিসেবে পরিচিত হবে। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সাধারণ জনগণকে রাষ্ট্রের ‘এক্টিভ সুপ্রিম…

Read More

ধর্ম ডেস্ক সপ্তাহের সবচেয়ে সেরা দিন শুক্রবার বা জুমার দিন। এদিনের সওয়াব-মর্যাদা ঈদুল ফিতর ও আজহার মতো। মুসলমানদের কাছে এ দিন অপরিসীম ফজিলতের। এই দিন দোয়া করলে— বিশেষভাবে কবুল করা হয়। এছাড়াও বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। জুমার দিন অনেক আমল রয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিপুল পরিমাণে সওয়াব ও পুণ্য দান করেন। এখানে পাঠকদের জন্য দুইটি আমলের কথা উল্লেখ করা হয়েছে, যে দুইটি আমল আল্লাহর রাসুল (সা.) জুমার দিন বেশি বেশি করতে বলেছেন। আমল দুইটি হলো— এক. বেশি বেশি দরুদ পাঠ করা এই দিনের আরেকটি আমল হচ্ছে নবীজির ওপর বেশি বেশি দরুদ পাঠ করা। এই মর্মে রাসুল (সা.) বলেন, ‘দিনসমূহের…

Read More

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধিঃ গাংনী মেহেরপুর। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল থেকে তাসলিমা খাতুন (৫২)নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ, বৃহস্পতিবার সকালের দিকে চাঁদবিলে কচুরিপানার নিচ থেকে তাসলিমার লাশ উদ্ধার করা হয়। তাসলিমা চুয়াডাঙ্গার আব্দুল হান্নানের স্ত্রী এবং চাঁদবিল গ্রামের বরকত আলীর মেয়ে,ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে লাশ বিলের পূর্ব পাড়ে কচুরিপানা নিচে লুকিয়ে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,তাসলিমার পিতার বাড়ি চাঁদবিল গ্রামে,তার ভাইদের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, তাসলিমা তার ভাইদের কাছ থেকে জমির ভাগ নেয়ার জন্য প্রায় তিন বছর পূর্বে তার পিতার বাড়ি চাঁদবিলে…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার যৌক্তিক সংস্কারসহ ৪ দাবিতে মানববন্ধন মানববন্ধন করেছেন গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা। তাদের অন্যান্য দাবিগুলো হলো উপাচার্য কোটা বাতিল, ভর্তি পরীক্ষার ফী যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা এবং অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা পদ্ধতি চালু। মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান বলেন, ‘পোষ্য কোটার যেন যৌক্তিক সংস্কার করা হয়। সেক্ষেত্রে নবম গ্রেড অথবা তার অধিক পদমর্যাদার কোন শিক্ষক কিংবা কর্মকর্তা এই সুবিধা গ্রহণ করতে পারবেন না। যেহেতু তারা সমাজের কোন অনগ্রসর অংশ নন সুতরাং…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময় ১ জানুয়ারি থেকে পিছিয়ে তিন জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। সেই সাথে দশ ইউনিটের পরিবর্তে সাত ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা। আলী রেজা বলেন, “কিছু নতুন সিদ্ধান্ত গ্রহন করার কারণে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ পেছানো হয়েছে। আজকের সভায় পাশ মার্ক তেত্রিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পয়ত্রিশ শতাংশ করা হয়েছে। একটি বিভাগে চার জনের বেশি পোষ্য কোটায় ভর্তি…

Read More

খুলনা প্রতিনিধি :ফরহাদ হোসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, ন্যায় বিচার চাই, চব্বিশের স্বাধীনতায় আমাদের সন্তানদেরও দাবি ছিল উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই সাম্যের বাংলাদেশ চাই। এই বৈষম্য দূর করতে গিয়ে তারা রাস্তায় নেমে বুক পেতে দিয়েছিল। আবু সাঈদ থেকে শুরু রিয়া এসে শেষ। প্রায় দুই হাজারের মতো আমাদের বুকের ধন বুক পেতে শহীদ হয়েছিল। নির্দয় নির্মম পাষাণ শেখ হাসিনার হাতে জীবন দিয়ে শহীদ হয়ে চলে গেল। ঘাতক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলল গুলি করে শেষ করছ না কেন। যারা গায়ের জোরে জনগণকে গুলি করে তাড়িয়ে দিতে চেয়েছিল আজ তারাই পালিয়েছে। তিনি…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া ক্লাব এলাকার দিনমজুর বৃদ্ধ বাবুল মৃধার বসতঘরে ভাংচুর, মালামাল লুট পাট, অগ্নিসংযোগ ও তাদের ওপর হামলার ঘটনার করা মামলায় আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল-পিরোজপুর মহাসড়কে উপজেলার নারিকেল বাড়িয়া ক্লাব এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম রেজোয়ান, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান জাকির, তামান্না, ইরানি বেগম, মোঃ মিজান রহমান মৃধা, সুজন প্রমুখ। বক্তরা বলেন, মামলার চার দিন অতিবাহিত…

Read More

বার্ষিক পরীক্ষার ফলাফল পেয়ে দারুণ উচ্ছ্বসিত সুলতান নশরত শাহ নূরানী ও ইবতেদায়ীর শিক্ষার্থীরা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ উত্তীর্ণ সকলকে পুরস্কৃত করা হবে। উক্ত ফলাফল অনুষ্ঠানে ফলাফল কার্ড তুলে দেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এস এম নাইমুল আলম,মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ জাবেদ হোসাইন,সহ সভাপতি মুহাম্মদ জালাল উদ্দীন, গাউছিয়া কমিটি বাংলাদেশ ১২ নং চিকন দন্ডী ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবুল বশর, মোহাম্মদ আলি আসগর,মোহাম্মদ ওসমান প্রমূখ।

Read More

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি : ৩০ ডিসেম্বর ২০২৪ -১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ‎ ‎বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত সভা দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ‎ ‎এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির প্রমুখ। ‎ ‎এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী, এনজিও কর্মকর্তা ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ‎…

Read More