- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
- ডিমলায় আকাশকুড়ি গোদার বাজার যুব সংঘের উদ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইল বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মীর শাহেদ রহমানের প্রার্থিতা ঘোষণা
- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
Author: admin
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকা থেকে এক নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব জানান। নিহত রুবিনা খাতুন (২৮) মেহেরপুর জেলার মুজিবনগর থানার রামনগর গ্রামের আব্দুল শেখের মেয়ে ও একই থানার রতনপুর গ্রামের আলাল শেখের (৩০) স্ত্রী। রুবিনা কুষ্টিয়া আদালতে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। প্রতিবেশীদের বরাতে পুলিশ জানায়, শহরের কমলাপুর এলাকার একটি ভাড়া বাসার তৃতীয় তলায় রুবিনা তার স্বামী আলাল শেখ ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। স্কুল…
এ.কে. আাজাদ রাণীশংকৈল প্রতিনিধি… ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। এ উপলক্ষে রাণীশংকৈল উপজেলার খ্রিস্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে ‘শুভ বড়দিন’ উদযাপন করেন। এ উপজেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ৪০টি ধর্মীয় প্রতিষ্ঠান গির্জা সাজানো হয়েছে নতুন-আঙ্গিকে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জায় আলোক সজ্জার পাশাপাশি মঙ্গলবার রাত…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী বিপ্লব চন্দ্র দাসকে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিপ্লব চন্দ্র দাস বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক এবং ২০১৬ সালের আগস্টের প্রথম প্রহরে খুন হওয়া একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কোটবাড়ির গন্ধমতি এলাকা থেকে কোটবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের কাছে তুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, ‘খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামী এবং জুলাই বিপ্লবে ছাত্রদের ওপর নিযার্তনকারী ঘাতক বিপ্লব চন্দ্র দাসকে আমরা…
বদরুন্নেসা সরকারি কলেজ প্রতিনিধি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে প্রথমবারের মতো সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমিতির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষিত হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী তিন মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনজুমা ইসরাত ইমু। সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার সেতু। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিয়া জামান ইমা এবং প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারিয়া আক্তার। কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। বড়দিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন চার্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আদমপুর গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা, কেক কর্তন , সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কর্তন করেন পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: বিগত ১৭ বছর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে। এখন সময় এসেছে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর। এজন্য বীর মুক্তিযাদ্ধোদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মুক্তিযাদ্ধোদের সম্মান না দিলে ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। ঝিনাইদহের কালীগঞ্জে ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযাদ্ধো ও পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জন্য যারা জীবন দিয়েছে তারাই প্রকৃত বীর। রাষ্ট্রীয়ভাবে প্রকৃত…
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সস্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া(৩০) নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রাত ৯ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সাথে পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বায়েজীদের সাথে মোবাইলে কথাকাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টারদিকে বিএনপি নেতা বায়েজিদ, জাহাঙ্গীরসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্বপনকে পৌরসভার সামনে খুজতে আসে । স্বপনকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকা কাঞ্চন পৌর…
মোঃআল আমিন ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে জনসভায় অ্যাডভোকেট ফজলুর রহমান। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা পরীক্ষা করেন। বাংলাদেশের মানুষ কোন পক্ষে আছে। নির্বাচন নিয়ে এত টালবাহানা শুরু করেছেন কেন? এতদিন ক্ষমতায় থাকতে চান কেন? মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জনসভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, এই দেশে এখন নির্বাচন হলে ৯৯ শতাংশ সিট পাবে বিএনপি। বলছি দ্রুত নির্বাচন দেন। নির্বাচন দিতে যত দেরি করবেন দেশ তত জটিলতার মাঝে যাবে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক হবে। ইটনা উপজেলা বিএনপির সভাপতি…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদান রয়েছে। এই অভ্যুত্থানে সাংবাদিকদের অবদান কম নয়। এ জন্য সবাই মিলেই কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের, আমরা এই দেশের মানুষ। সব ক্ষেত্রেই দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। মানুষের মত প্রকাশের অধিকার সমুন্নত রাখার জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাব। বিভিন্ন পরিকল্পনা করে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর সাথে কমলগঞ্জ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে সার্বিক বিষয় নিয়ে এক মত বিনিময়…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করেছে শিক্ষা বোর্ড। ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে যৌন হয়রানি, অনৈতিক কর্মকান্ড ও অনৈতিক প্রস্তাব দেয়ার কারণে প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলামকে বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে এই আদেশ দেয়া হয়। এরআগে গত অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা (ইংরেজি) প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও কু-প্রস্তাবের লিখিত অভিযোগ করেন কর্তৃপক্ষ বরাবর। চিঠিতে বলা হয়েছে, অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (বরখাস্তকৃত) কাজী জহুরুলের বিরুদ্ধে আনীত “সহকারী শিক্ষিকাকে (ইংরেজি) অনৈতিক প্রস্তাব,…