- সরু গলি ও পানির স্বল্পতায় ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
- কেশবপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে জরিমানা
- উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি
- কোটচাঁদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশুবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান
- ডিমলায় আকাশকুড়ি গোদার বাজার যুব সংঘের উদ্যোগে হাডুডু খেলা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইল বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মীর শাহেদ রহমানের প্রার্থিতা ঘোষণা
- ৪ দামস্তর, ১২ দাম: সিগারেটে ব্র্যান্ড বদলের সুযোগ ব্যাপক: প্রজ্ঞা’র জরিপ
- ঢাকায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ
Author: admin
বিশেষ প্রতিনিধি কুমিল্লা জেলার, চৌদ্দগ্রাম থানাধীন বাতাসিয়া ইউনিয়নের পাতড্ডা এলাকায় গত ২২ ডিসেম্বর, দুপুর আনুমানিক বারটায়, বীর মুক্তিযোদ্ধা আ: হাই কানু ( ৭৫ ) কে পূর্ব শত্রুতার জের ধরে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে, জনসম্মুখে হেনস্ত করেন। বীর মুক্তিযোদ্ধা কে হেনস্ত করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েন। হেনস্ত করার ভিডিওটি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রচারের মাধ্যমে সংবাদ পরিবেশন করেন, বীর মুক্তিযোদ্ধা আ: হাই কানু জনসম্মুখে অপমান ও হেনস্ত করায় প্রধান উপদেষ্টা ও সুশীল সমাজ অত্যন্ত দুঃখ প্রকাশ করেন। গতকাল রাত্রে চৌদ্দগ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠন, বীর মুক্তিযোদ্ধাকে হেনস্ত করায়, অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মিছিল বাহির করেন। …
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার জালে বিশাল আকৃতির একটি কুমির ধরা পড়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাড়ুলিয়া এলাকায় জেলেদের জালে কুমিরটি আটকা পড়ে। দুপুরে মিরপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, ‘কুমিরটি দেখে মনে হয়েছে বয়স্ক এবং বিশাল আকৃতির। যত দ্রুত সম্ভব সুস্থ অবস্থায় কুমিরটি পদ্মা নদীর গভীরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হচ্ছে। এটাই নির্দেশ এসেছে।’ চাড়ুলিয়া এলাকার জেলে নাসির উদ্দিন বলেন, প্রতিদিনের মতো তিনিসহ সাতজন জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার কিছুক্ষণ পর টেনে তোলা হয়। জালে মাছ দেখা না গেলেও ভারী ভারী লাগছিল। জাল টেনে তোলার পর…
ভোরের বাংলা নিউজ ডেস্ক অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, পরিবর্তনের আকাঙ্ক্ষার ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এত বছর জনগণের কোনো অধিকার ছিল না। আমাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক দেশ হওয়ার। কিন্তু আমরা তা করতে পারিনি। তিনি বলেন, দেশ এখনো অস্থিরতার মধ্যে আছে। কিন্তু সম্ভাবনাও আছে। এছাড়া ২৪-এর অভ্যুত্থানের পর নতুন যাত্রার শুরু থেকে জনগণ হতাশা ও আশঙ্কায় ভুগছে। সংস্কার আগে নাকি নির্বাচন, তা নিয়ে জনগণ শঙ্কায় আছে। যদিও আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারি। মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে ধারাবাহিক সংলাপের ‘জনপ্রশাসন’বিষয়ক সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান…
তালতলী(বরগুনা)প্রতিনিধি ‘আমার স্বামী প্রত্যেক শুক্রবার নামাজ পড়তে গিয়ে ফিরে এসেছেন। তবে সেদিন ফিরেছেন লাশ হয়ে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার কোন আয় নেই, আমি এই তিন শিশুসন্তান নিয়ে এখন কোথায় যাব। কি করমু কিছু বুঝতে পারছি না। ছোট মেয়েটা এখনো দুধ খায়। গত কয়দিন ধরে সন্তানদের নিয়ে খুব কষ্টে আছি।’ কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার রামপুরা একরামুন নেছা ডিগ্রি কলেজ এলাকার উলান সড়কে জুম্মা নামাজ পড়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে নিহত আমীর হোসেন (২৮) এর স্ত্রী আন্নী বেগম। নিহত আমীর হোসেন বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌ-পাড়া গ্রামের মৃত আলতাফ তালুকদারের ছেলে। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন আমীর। তিনি…
পঞ্চগড় প্রতিনিধি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে গত দুদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর কনকনে শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে…
মো.ফরহাদ হোসাইন,জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০০৮-০৯ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০০৯-১০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শামসুল আরেফিন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির তথ্য জানা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হলো। আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল…
পাটগ্রাম প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জিয়া পরিষদ বাউরা ইউনিয়ন শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার বাউরা আরেফা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ সম্মেলন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: আব্দুল করিম প্রধান, আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আলহাজ্ব সফিকার রহমান, সিনয়র যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,পাটগ্রাম উপজেলা শাখা।মো: ওয়ালিউর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পাটগ্রাম উপজেলা শাখা।মো: রফিকুল ইসলাম জি.এস,যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পাটগ্রাম উপজেলা শাখা।অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, সদস্য,আহবায়ক কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,পাটগ্রাম উপজেলা শাখা।মো: আব্দুল…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে একজন ফাস্টফুড ব্যবসায়ী ও তার সহযোগী মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। এই সময় ছিনতাইকারীরা তাদের নিকট থাকা নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয় এবং মারধর করে। এ ঘটনায় ফাস্টফুড ব্যবসায়ী নাজমুল হাসান কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত অভিযোগ থেকে জানা যায়,২২ ডিসেম্বর আনুমানিক রাত ১১ টা ২০ মিনিটের দিকে উপজেলার পুকুরিয়া গ্রামের রবিউল ইসলাম এর ছেলে ফাস্টফুড ব্যবসায়ী নাজমুল হাসান তার সহযোগী একই গ্রামের টুটুল কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে বাবরা রেলগেট পার হয়ে ২০০ মিটার দূরে এগোতেই পাকা রাস্তার উপরে অজ্ঞাতনামা চার-পাঁচজন ছিনতাইকারী দেশীয়…
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।গত সোমবার(২৩ডিসেম্বর) দুমকি থানায় অভিযোগ করেছেন ঠিকাদারী প্রতিস্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি মোঃ আবুল বাশার।অভিযোগ ও সরজমিনে দেখা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের মেইন গেট ও প্রতিটি কক্ষের তালা ভেঙ্গে ভিতরে থাকা ৩৪টি সিলিং ফ্যান, ১টি ৭ কেভি জেনারেটর, সোলার বিদ্যুতের ৩টি বড় হ্যামকো ব্যাটারি, এবং সোলার বিদ্যুতের এটি মেশিন, এবং ভবনের ভিতরে বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।স্থানীয় বাসিন্দা মোঃ নজরুল ইসলাম বলেন বাউন্ডারী ওয়ালের গেটে তালা লাগানো থাকায় আমরা বুঝতে পারিনি যে চুরি হয়েছে,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে গ্রাম-শহরের দরিদ্র ও প্রান্তিকের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য করণীয় বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জনের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে ঢাকা আহসানিয়া মিশনের ‘কন্টিনিউয়েশন এন্ড স্কেল আপ অফ এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কী পপুলেশন ইন বাংলাদেশ’ প্রকল্পের টাঙ্গাইল ইউনিট।এডভোকেসি সভায় এইচআইভি এইডসের বর্তমান অবস্থা, টাঙ্গাইলের কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন টাঙ্গাইলের ড্রপ ইন সেন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফ।এডভোকেসি সভায় এইচআইভি প্রতিরোধ ও আক্রান্ত রোগির করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্তাবধায়ক ডা. সাদিকুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন মো.…