- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
Author: admin
রাবি প্রতিনিধি: চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন। আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্রজনতার হত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কান্না ভারতের কাছ থেকে পুরষ্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় চুপ ছিল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ঐতিহাসিক ১৯৭৫ সালের ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানকে নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন তীব্র শীত আর কনকনে হিমশীতল ঠান্ডায় কাঁপছে উত্তরের সীমান্তবর্তী জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া। হিমালয়ের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে। ফলে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে এ জেলার মানুষ। শুক্রবার ভোর ৬টায় এ জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা নেই। হালকা কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। শীত উপেক্ষা করেই দরিদ্র শ্রেণির মানুষগুলো ছুটছেন কাজের উদ্দেশ্যে। উত্তরের জেলা পর্যটনের অঞ্চল হওয়ায় প্রচুর পর্যটক কাঞ্চনজঙ্ঘার দেখার সঙ্গে শীত উপভোগ করছেন। স্থানীয় কয়েকজন জানান,…
গাজীপুর প্রতিনিধি গাজীপুরে ১০ বছর আগের একটি বিস্ফোরক আইনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলা থেকে তিনি অব্যাহতি পেলেন। এছাড়া গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজুসহ বিএনপি জামায়াতের ৬০ নেতাকর্মী এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেহেনা আক্তার এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রলবোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হাসেম মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারে নাম না থাকলেও চার্জশিটে তারেক রহমানকে আসামি করা হয়।…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় আইনজীবীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন গাইবান্ধার আইনজীবীরা। গত ২৭ নভেম্বর বুধবার গাইবান্ধা আইনজীবী ঐক্য পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যৌথ উদ্যোগে জেলা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা। এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পিপি আব্দুল হালিম প্রমানিক, সাবেক সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম জিন্নাহ, আইনজীবী ঐক্য পরিষদের নেতা ও সাবেক বারের সাধারন সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জিপি আব্দুল মজিদ, জাতীয়তাবাদী আইনজীবী সাধারন সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, ছাহিদ আল আজাদ,এ্যাড. মিজানুর রহমান মিজান, হানিফ বেলাল, জাহাঙ্গীর…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এর সভাপতিত্বে এস্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আল ইয়াসার রহমান তাপাদার, থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভূট্ট, উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়ন মোশফেকুর রহমান রিপন, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মিলন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে, তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এর আগে জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে দলটির চার নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন। ডা. শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক হজযাত্রী নিবন্ধনের সময় শেষবারের মতো আরও ১৫ দিন বাড়িয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সরকারি-বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এত বলা হয়েছে, এই সময়ের মধ্যে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য সম্মানিত হজযাত্রীদের অনুরোধ…
বিনোদন ডেস্ক বলিউড অভিনেতা শহীদ কাপুর। ২০২৪ সালে তার ‘তেরি বাতোঁ মে আয়সা উলঝা জিয়া’ সিনেমা মুক্তি পায়। কৃতি শ্যাননের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে আসে ভালোই সফলতা। এবার মুক্তি পাচ্ছে তার আরও একটি নতুন সিনেমা। নাম ‘দেবা’। অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত ‘দেবা’ পরিচালনা করছেন রোশন অ্যান্ড্রুজ এবং প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর ও জি স্টুডিওস। এতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। সিনেমাটি প্রথমে ২০২৫ সালের ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। এরপর ১৪ ফেব্রুয়ারি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়। এবার জানা গেল সিনেমাটি পঁচিশের জানুয়ারির ৩১ তারিখ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। সিনেমায় শহীদ কাপুর…
স্পোর্টস ডেস্ক যুব এশিয়া কাপ হকিতে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের হারের ব্যবধান ছিল ৬-০। ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ তুলনামূলক আক্রমণাত্মক কৌশলে খেলেছে। এ সময় তিন পেনাল্টি কর্নার (পিসি) আদায় করলেও কাজে লাগানো যায়নি। প্রথম কোয়ার্টার গোলশূন্যই কেটেছে। দ্বিতীয় কোয়ার্টারে জোড়া গোল করে এগিয়ে যায় পাকিস্তান। সুফিয়ান খানের পিসি গোলের রেশ কাটার আগেই ফিল্ড গোলে স্কোরলাইন ২-০ করেন মোহাম্মদ আম্মাদ। তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে পাকিস্তান। ৩২ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সুফিয়ান খান। ৪৩ মিনিটে দলের চতুর্থ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সেই সুফিয়ান খানই। এ ড্রাগফ্লিকারের তিনটি…
আন্তর্জাতিক ডেস্ক যু্দ্ধবিরতির পরদিনই লেবাননে হামলা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দক্ষিণ লেবাননের ছয়টি এলাকায় এ হামলা হয়েছে। খবর রয়টার্সের। বিষয়টি ইসরায়েলও স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে তাদের দাবি, ইসরায়েলি বাহিনী এ হামলা করতে বাধ্য হয়েছে। কারণ, যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ‘সন্দেহভাজন’ ব্যক্তিরা জড়ো হচ্ছিলেন। তাদের উপস্থিতি দেখতে পেয়ে আগেই হামলা করে নেতানিয়াহুর বাহিনী। এর মধ্য দিয়ে ইসরায়েল নয় বরং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর আগে বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির ঘোষণায় শান্তির আশাবাদ জানিয়েছিলেন। যুদ্ধবিরতির…