- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
Author: admin
মিরপুর প্রতিবেদক দলের জন্য নেতাকর্মীদের শ্রদ্ধাশীল ও আনুগত্যশীল হয়ে ত্যাগ স্বীকার করে কাজ করতে শপথ করালেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি, দলের সকল নির্দেশনা, সকল কার্যক্রম আমরা সকলেই অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি ও যৌথসভায় দলের নেতাকর্মীদের নিয়ে এ শপথ পাঠ করান তিনি। আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে দেশে দুঃশাসন চালিয়েছে, চাঁদাবাজি-লুটতরাজ করেছে; আমরা সেই রাজনীতি করতে চাই না। আমরা মানুষের উন্নয়ন ও তাদের ভাগ্যের উন্নয়ন করতে চাই, মানুষের পাশে…
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিকেএ টেক্সটাইল নামক একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেই আগুন পুরা সুতা কারখানাতেও ছড়িয়ে পড়ে। রাত আট টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই আগুন সুতা কারখানাতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভে। আগুন লাগার কারণ সনাক্ত করা যায়নি।
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে সম্পত্তি লিখে নিতে ৮ দিন ধরে নিজ মুক্তিযোদ্ধা বাবাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে মেয়েদের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন। বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা। মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে বিবাহ করি। আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া নিয়ে থাকি। গত ১৯ নভেম্বর…
কক্সবাজার প্রতিনিধি প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরুপা এ দেশের সবুজ বন বনানী, সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি, নদনদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে আসছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দু’চোখ ঝুড়িয়ে যায়। তাই রূপমুগ্ধ, বিষয়-পুলকিত কবি তার আবেগ- স্নিগ্ধ উচ্চারণে বাংলাকে বলেছেন- ‘রূপসি বাংলা’। ছয় ঋতুর দেশ এই রুপসি বাংলাদেশ। ৫৬ হাজার বর্গমাইল দেশটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক মিউজিয়াম। তবে কেন আসতে চাই না বিদেশি পর্যটক। পর্যটন বিষয়ে যারা পড়ছেন তারা বলেন, রাবিপ্রবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস বলেন, সুজলা সুফলা…
সুলতান আহমেদ। প্রতিনিধি(নওগাঁ) ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির আওতায় চলতি মৌসুমে এবার আত্রাই উপজেলার ০৮ টি ইউনিয়নে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে সার ও সরিষা বীজ পাচ্ছেন। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। ইতোমধ্যে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করেছে আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: জাহিদ হাসানের সাথে কথা হলে তিনি জানায়, আত্রাই উপজেলায় এ বছর ৭ হাজার ১০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গতবারের চেয়ে ৯০০ হেক্টর বেশি। এবং উৎপাদিত সরিষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লক্ষ ১৭ হাজার মেট্রিক টন।…
মোঃ রবিউল ইসলাম ষ্টাফ রিপোর্টার নাটোরের নলডাঙ্গায় থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৭ নভেম্বর) বিকেল ৪ টায় নলডাঙ্গা থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর পুলিশ সুপার মারুফত হুসাইন। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার,সাধারন সম্পাদক এড.সাখায়াত হোসেন,পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ,সাধারন সম্পাদক জাকির হোসেন,বিএনপি নেত গিয়াস উদ্দিন ,এস এম সান্টু, জামায়াত নেতা আব্দুর রাজ্জাগ,নওশাদ নোমানী প্রমুখ। এসময় বক্তারা,বর্তমান পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন রাজনৈতিক ব্যাক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি…
মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮৫ বোতল ফেনসিডিসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃত মাদক ব্যবসায়ী ইকরামুল হাসান (৪২) পুরাতন বাস্তুপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফেনসিডিলসহ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ১৪ জন স্টাফ, ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীরের নেতৃত্বে সেনাবাহিনীর ২০ জন সদস্যসহ দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান চালানো হয়। এ সময় দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি কালিগঞ্জে উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয়,আইনশৃঙ্খলা বিষয়ক , চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলা জুড়ে অজ্ঞান পার্টির উপদ্রব এবং চেতনা নাশক স্প্রে করে প্রতিনিয়ত চুরি ডাকাতি প্রতিরোধে সবাইকে সজাগ ও সচেতনতা বাড়ানোর আহবান জানানো হয়। সরকারি জায়গা অবৈধভাবে দখল দারিত্ব ও অবৈধভাবে ভবন নির্মাণে কঠোর পদক্ষেপ গ্রহন, উপজেলা ভূমি অফিসে দালাল এবং হয়রানি মুক্ত নামজারি করতে জন-সাধারণকে উদ্বুদ্ধ করার…
আরিফ হাসান গজনবী উপজেলা প্রতিনিধি রামপালঃ বাগেরহাট রামপাল উপজেলার সকল ইউনিয়নের গরীব ও অসহায় চাষীদের স্বেচ্ছায় বিনামূল্যে আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার( ২৭ নভেম্বর) বেলা ১২ টায় রামপাল উপজেলা কৃষকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রামপাল সদর ইউনিয়নের সুন্দরবন মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলম মুন্সি, বিএনপি নেতা কবীর হোসেন, মোঃ মনিরুজ্জামান, রুহুল আমিন, ইসমাইল মোল্লা খোকন,…
রাজশাহী প্রতিনিধি বিডিআর বিদ্রোহের পুনরায় বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে সাবেক বিডিআর’র চাকুরিচ্যুত সদস্যরা। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার ও নির্দোষ সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা, নৌ, বিমান ও বিজিবি প্রধান সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক, সুশিল সমাজ ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে। মানববন্ধনে অংশগ্ৰহণকারীরা বলেন, ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের কারনে আজ এই পরিণতি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করানোর মাধ্যমে সংগঠিত পিলখানা হত্যাকান্ডের দায়ভার নির্দোশ বিডিআর জোয়ানদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। সংগঠিত মিথ্যা…