- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
Author: admin
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরে সেনাবাহিনীর দায়িত্বরত মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুরের সিভিল সার্জন মো: মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামাতের আমির মো: তাফাজ্জেল হোসাইন ফরিদ। এসময় জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে নিহত ৫ জনের পরিবারের সদস্যরা ও আহতরা উপস্থিত ছিলেন। এসময় নিহত পরিবারের স্বজনরা তাদের কর্মক্ষম ব্যাক্তিদের উপার্জনের ব্যবস্থা করার দাবী জানান।…
ইবি সংবাদদাতা: জাতীয় সংহতি সপ্তাহ উপলক্ষে জুলাই গণহত্যা ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে তলাবায়ে আরাবিয়া ও ইসলামী ছাত্র আন্দোলনসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা ইস্কন নিষিদ্ধের দাবি জানান। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’,…
রাজশাহী প্রতিনিধি রাজশাহী বিসিক সফুরায় অবস্থিত পদ্মা বেকারিতে অভিযান চালান, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার অয়ন ফারহান শামস। উপস্থিত ছিলেবন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জুনায়েদ আহমেদ জানান, পদ্মা বেকারি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি করছিল এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল। তাই প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে বিএসটিআই রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় হামলা চালিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হল গেট , নিউমার্কেট, জয় বাংলা চত্বর, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে একাডেমি ভবনের সামনে এসে…
বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার অংশ হিসেবে বুধবার উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত কয়েকটি এলাকা ও মন্দির পরিদর্শন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক নুজহাত তাসনীম আওন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মশিহ্ উদ্দিন আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী ও তন্ময় হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ইউএনও নুজহাত তাসনীম আওন জানান, বিরামপুর উপজেলায় সকল ধর্মের মানুষজনের…
মাগুরা প্রতিনিধি – ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা নরকীয় হত্যাকাণ্ডের বিচার দাবিতে এবং পিলখানা হত্যাকাণ্ডে চাকুরীচ্যুত বিডিয়ার সদস্যদের চাকুরীতে পুনর্বহালের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় বিডিআর কল্যান পরিষদ মাগুরা জেলা শাখার আয়োজন মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন চাকুরী চ্যুত বিডিআর সদস্য সাইদুর রহমান, হাবিলদার মনির, হাবিলদার আবু তালেব সিকদার, হাবিলদার মজিদ, ল্যান্স নায়েক ইসহাক, নায়ক সুবেদার আক্তার প্রমূখ। এসময় বক্তারা বলেন, কারাগারে আটক নির্দোষ সকল মিডিয়ার সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং চাকুরী চ্যুত সকল সদস্যদের কে চাকুরীতে পুনর্বহাল করতে হবে। এবং ২০০৯ সালের পিলখানায় ৫৭ জন…
পঞ্চগড় প্রতিনিধি হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত আর কনকনে হিমশীতল ঠান্ডায় তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রিতে নেমেছে গেছে । ফলে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়। এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না তারা। উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীতকষ্টে পড়েছে এ জনপদের মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে স্নাতকোত্তর শিক্ষার্থী মোহাম্মদ আল মাহী (মঈত) এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জিদান আহম্মেদ। বিভাগের শিক্ষার্থীদের ভোটে ১৮৪ ভোট পেয়ে প্রতিপক্ষ রিযোয়ান খানকে ৯ ভোটে পরাজিত করে সহ-সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আল মাহী। এদিকে ২০২ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আদনান সামি। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আফিয়া বিনতে হাবীব, ক্রীড়া সম্পাদক পদে ফাহিম মুনতাসির শিশির, ক্রীড়া সহ-সম্পাদক পদে মো. আল-আমিন, গবেষণা ও সেমিনার সম্পাদক পদে স্নাতকোত্তর শিক্ষার্থী মইনুর রহমান, গবেষণা ও সেমিনার সহ-সম্পাদক পদে সন্তু কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গত ২৭নভেম্বর বুধবার সকাল ০৭.০০ টায় গাইবান্ধা জেলা কার্যালয়, দারুল আমান ট্রাস্টে ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার। শপথ অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর, অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি জনাব নুরুন্নবী প্রধান, জেলা…
রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি পিলখানায় হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকুরীতে পুর্ণবহাল ও কারাবন্দীদের মুক্তিসহ ৯ দফা দাবিতে বুধবার সকালে গাইবান্ধা ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা এই মানববন্ধন কর্মসূচি পালন করে । এর আগে পিলখানা হত্যাকান্ড ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। নায়েক আলতাফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সমন্বয়ক সি: ভিএম আব্দুর রাজ্জাক, সিপাহী আসাদুল ইসলাম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মাহফুজ আলম, ইলিয়াস হোসেন, ফিরোজা বেগম প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখিত ৯ দফা দাবিগুলো হচ্ছে ২০০৯ সালে ২৫-২৬…