Author: admin

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেছেন, মাদক প্রতিরোধ ও আইনশৃংলা নিয়ন্ত্রনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সদ্য কয়েক মাস আগে এ উপজেলাতে যোগদান করেছেন। সে থেকেই দেশের বর্তমান পরিস্থিতির উপর আইনশৃংলা স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউএনও আরো বলেন, আমার মতই চলতি মাসে কালীগঞ্জ থানাতে নতুন অফিসার্স ইনচার্জ হিসাবে শহিদুল ইসলাম সদ্য যোগদান করেছে। আপনাদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এ উপজেলার আইনশৃংখলা উন্নয়নে সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে পরিষদের কনফারেন্স কক্ষে অনুষ্টিত এক সভাতে অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার পৌর শহরের ঘাঘট লেক (পুরাতন ঘাঘট নদী) পুনঃসংস্কার এবং তীরবর্তী এলাকায় আধুনিক পার্ক নির্মাণের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার মোশাররফ হোসেন, জেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল করিম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: ময়নুল হাসান সাদিক, সদর উপজেলা নির্বাহী মাহমুদুল আল হাসানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, পরিবেশবিদ, পরিকল্পনাবিদ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। সভায় জানানো হয় যে, ঘাঘট লেকের পুনঃসংস্কারের মাধ্যমে লেকের পানি পরিষ্কার করা হবে এবং এর পরিবেশ সংরক্ষণ করা হবে। তাছাড়া, লেকের তীরে একটি আধুনিক পার্ক নির্মাণের পরিকল্পনা…

Read More

নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালুক শিমুলতলী এলাকার মৃত কেরামত আলীর ছেলে নুরু মিয়া(৫৫) চলতি বছরের ৪ সেপ্টেম্বর হার্ট এ্যাটাকে আক্রান্ত হন। নুরু মিয়ার স্বজনেরা প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নুরু মিয়াকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে দু’দিন চিকিৎসার পর ৭সেপ্টেম্বর দুপুরে নূরু মিয়া মারা যান। পরবর্তীতে নুরু মিয়ার ছেলে, স্ত্রী সুমা বেগম ও স্বজনেরা হাসপাতাল থেকে নুরু মিয়ার মরদেহ নিয়ে এসে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করেন। এর প্রেক্ষিতে গত ২৪ নভেম্বর বরইতলি এলাকার অমূল্য সাহার ছেলে রতন কুমার সাহা, তালুক শিমুলতলি এলাকার মৃত হায়াত আলীর ছেলে…

Read More

নওগাঁ প্রতিনিধি. নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় নামক স্থানে সন্ত্রাসীর গুলিতে আহত আব্দুল মজিদ (৫৮) নামের এক বিএনপি’র নেতার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। একই ঘটনায় আব্দুল মজিদের ভাই কাবিল হোসেন (৩৮), শফিকুল ইসলাম (৪৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা সকলেই ইয়াদ আলী মোড় এলাকার আফজাল হোনেসের ছেলে। স্থানীয়রা জানান, গত ২ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে আব্দুল মজিদসহ তিন সহোদর ইয়াদ আলীর মোড়ে গোস্তের দোকানে বসে ছিলেন। এসময় হঠাৎ চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচিত মোহাম্মদ আলী ওরফে আলীর নেতৃত্বে ৪ থেকে ৫ জন মোটরসাইকেলযোগে এসে অতর্কিত হামলা…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৭ নভেম্বর) সন্ধ্যা ছয়টার সময় রহনপুর পুরাতন বাজারে উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম সেন্টু,সঞ্চালনায় ছিলেন রহনপুর পৌর কৃষক দলের আহ্বায়ক তহরুল ইসলাম, কৃষক দলের রহনপুর ইউনিয়ন সভাপতি, জোহরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন সভাপতি ফারুক আহমেদ সহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের…

Read More

স্পোর্টস ডেস্ক ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় মঙ্গলবার পর্দা উঠেছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচ দিয়ে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে। এদিকে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দলে ভিড়িয়েছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গতকাল শুরু হওয়া ম্যাচে ওয়ারিয়র্সের জার্সিতে নিজেদের প্রথম ম্যাচে প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন তানজিম হাসান সাকিব। আর প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজ দলের হয়ে খেলতে নেমেই পেয়েছেন ২ উইকেট। শুরুটা বেশ দারুণ হলো তানজিম হাসান সাকিবের জন্য। তার এমন দুর্দান্ত স্পেলের দিনে জয় পেয়েছে গায়ানা অ্যামাজন। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে হারিয়েছে দলটি। এ দিন ২০ রান খরচায়…

Read More

আন্তর্জাতিক ডেস্ক প্রায় ১৪ মাস পর ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী আপাতত ৬০ দিনের জন্য লড়াই বন্ধ হবে। এখনো ইসরাইলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি। তবে এরইমধ্যে লেবাননে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে উল্লাস শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। বুধবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টান্ডার্ড। ইসরাইল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর লেবাননে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজেদের এলাকাগুলোতে ফিরে আসতে শুরু করেছে। যদিও ইসরাইলি সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখনই যেনো সরে না আসেন লেবানিজরা। বুধবার বৈরুতের স্থানীয় সময় বুধবার ভোর ৪ টা অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে যুদ্ধবিরতি…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের (২৮ নভেম্বর) মধ্যে সরকারের পদক্ষেপ জানাতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। এর আগে এদিন সকালে একজন আইনজীবী ইসকন নিষিদ্ধের আবেদন জানিয়ে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাসহ সার্বিক পরিস্থিতি আদালতের নজরে আনেন। এর প্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, ‘ইসকন সংগঠনটি কাদের, এরা কোথা থেকে এসেছে।’ উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। তাদের বিষয়ে এরই…

Read More

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ: পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেল বন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ২৭) নভেম্বর সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ জেলা বিডিআর কল্যান পরিষদের ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বিডিআর কল্যান পরিষদের সমন্বয়ক বশির আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সমন্বয়ক আব্দুল কাদির,শরিফ আহমদ, আব্দুল মান্নান সহ সহ ভুক্তভোগী বিডিআর সদস্যরা। বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারী পরিকল্পিত হত্যাকান্ড ঘটিয়ে আওয়ামী সরকার নিরপরাধ অনেক বিডআর সদস্যদের নামে মামলা হামলা চালিয়ে জেলে বন্দী করে রেখেছে। অন্যায়ভাবে অনেকেই চাকুরীচ্যুত করেছে। জেল বন্দী সবাইকে মুক্তি দিতে চাই।…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা চট্টগ্রাম আদালতে অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীসহ বিপুল মানুষের ঢল নামে জানাজায়। বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী। তার জানাজায় অংশ নিতে চট্টগ্রামে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানা যায়, সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হবে আলিফের গ্রামের বাড়ি লোহাগাড়া থানার…

Read More