Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ঘাঘট লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানা নির্ধারণ, শহরের ফুটপাত দখলমুক্ত, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার দাবি জানানো হয়েছে। শতবর্ষী পুকুর রক্ষা নাগরিক আন্দোলনের মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সোমবার সন্ধ্যায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার(গানাসাস) মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, জেলা অ্যাডভোকেট বারের সাবেক সভাপতি অ্যাড. আহসানুল করিম লাচু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ওয়ার্কার্স পার্টির…

Read More

চবি প্রতিনিধি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীদের ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবেনা’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবেনা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ সমাবেশে সাব্বির হোসাইন রিহাদ বলেন, পরাজিত ফ্যাসিস্ট এখনও আমাদের সাথে শত্রুতার নীল নকশা তৈরী করছে। তারা…

Read More

ঢাবি প্রতিনিধি মো. সিফাতুল্লাহ তাসনীম “হিজাবোফোবিয়া: দৃষ্টির আড়ালে ফ্যাসিবাদের যে চিত্র” শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও ভিক্টিমদের জবানবন্দি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এ প্রোগ্রাম শুরু হয়। প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া ইন ডিউ (Protest Against Hijabphobia in DU) প্ল্যাটফর্মের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক ও প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া ইন ডিউ-এর উদ্যোক্তা জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ এতে সভাপতিত্বে করেন। প্রাবন্ধিক ও স্বাতন্ত্র্যবাদী বুদ্ধিজীবী ডাঃ ফাহমিদুর রহমান, আলেম লেখক ও বুদ্ধিজীবী মুসা আল হাফিজ, আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ অন্যান্য আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথির বক্তব্যে ডাঃ ফাহমিদুর…

Read More

নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানবিকতার আড়ালে বিভিন্নভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ পুনর্বাসিত হওয়ার অভিযোগ উঠেছে।ইতিমধ্যেই, নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে নোবিপ্রবিতে ছাত্রলীগের উপস্থিতি জানান দিচ্ছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ৮ আগস্ট রাতে, বন্যা দুর্গতদের সাহায্যে ঢাকা থেকে টিম আসলে সেখানে আব্দুল্লাহ আল মামুন সাব্বিরকেও দেখা যায়। যেখানে শহিদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধও ছিলো।সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়ে তুমুল আলোচনা হলে আব্দুল্লাহ মামুন সাব্বির ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। সাব্বির বিএমএস বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী এবং আব্দুল মালেক উকিল হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।পরবর্তীতে গত ৩০ অক্টোবর, নোবিপ্রবির শিক্ষার্থী মোস্তফা…

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘন্টার পর মাদ্রাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার হয়েছে; এ নিয়ে ঘটনায় তিনজনেরই মৃত্যু হল। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতের সাগর থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। উদ্ধাররা হল, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) এবং একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)। এর আগে ঘটনার পরপরই মৃত উদ্ধার করা হয়েছিল একই এলাকার আবুল কালামের ছেলে নুর কামাল (১০)। তারা তিনজনই টেকনাফ সদর…

Read More

জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বড়ইয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরউজ্জামান মনির ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পালন করার সময় বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ চার জন আওয়ামী লীগের নেতাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) সকালে ঝালকাঠির আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মোঃ রহিবুল ইসলাম ৪ জনেরই জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে। বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি কোর্ট পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় জানান, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের মামলায় ঝালকাঠি জেলা…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, আন্দোলনে গুরুতর আহত মাজেদুল ইসলাম ও সমন্বয়ক মাহবুবুল আলম বক্তব্য রাখেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুতর আহতদের চিকিৎসা সহায়তা প্রদান এবং নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Read More

কয়রা খুলনা প্রতিনিধি, ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলায় ৪নং গ্রামের ৭ নং ওয়ার্ডের মোঃ হাবিবুর রহমান সানা, পিতা মৃত জাবেদ আলী সানা এর পরিবারের বসতবাড়ি জবরদখল করে ঘরবাড়ি স্থাপন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২৫ (নভেম্বর) সোমবার সকাল ১১ টার সময় কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের ৪ নং গ্রামে। ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৪নং কয়রার কয়রা মৌজার এস এ ৬০২ খতিয়ানে এসএ ৩৬৪৫ দাগে ‘৩৩ শতক ও এস এ ৩৬৪৩ ও ৩৬৪৪ দাগে ০৬ শতক জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হইয়া উক্ত জমিতে বসতবাড়ি নির্মাণ করিয়া দীর্ঘ দিন যাবত বসবাস করে আসছিল। হঠাৎ সোমবার বেলা…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠি সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডের পূর্ব পাশের দেয়ালের বাইরের ড্রেন থেকে গলায় ওড়না পেঁচানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ড্রেন থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। হাসপাতালের রোগী ও স্থানীয়রা জানান, ড্রেনের উপর গলায় ওড়না প্যাচানো অবস্থায় একটি নবজাতক শিশু দেখতে পাই। পরে থানা পুলিশে খবর দিলে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়। তবে নবজাতকের বয়স আনুমানিক ৮ মাস হবে। এই বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামিম আহমেদ বলেন,…

Read More

বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপার গ্রামে এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে গুরুতর যখমের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত নারীকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনা উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়, অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গাজীরপাড় গ্রামের মোঃ আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে মোসাম্মৎ রহিমা বেগমের(৩৫) এর সাথে আঠারো বছর পূর্বে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মাগুরা গ্রামের মৃত আব্দুর রব আকনের পুত্র মোঃ হাবিবুর রহমান আকন (৩৫)এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারই ধারাবাহিকতায় রহিমা বেগমকে চাপ সৃষ্টি করে কয়েক দফা মোটা অংকের…

Read More