- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের গোপালপুর ইংরেজি শিক্ষায় ভীতি দূর এবং ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষে উপজেলা ভিত্তিক ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা,আলোচনা সভা,পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “শব্দ শিখুন, ভাষা শিখুন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফুকার হায়দার সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার…
রাজশাহী প্রতিনিধি মাটির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ০২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ রাজশাহী মহানগরীর পবা থেকে মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে, সিপিএসসি, র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়গাছি গ্রামস্থ কতিপয় মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব -৫ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে গভীর রাতে অভিযান পরিচালক করে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে উক্ত বসতবাড়ীর ভিতরে থাকা গোয়াল ঘরের মেঝেতে মাটির নীচে বালতির ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ০২ কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা…
বিশেষ প্রতিনিধি : কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এজন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে, তাদের প্রতিনিধি গিয়ে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলাপ করতে পারে। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ করতে পারে। মঙ্গলবার দুপুরে তাহিরপুরের মাটিয়ান হাওর পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, কার উপরে কঠোর…
ববি প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৪ সোমবার ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রেস রিলিজে আগামী এক বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩২ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুনযিরুল হক আলভী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান। ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা ড. আবদুল আলিম বছির( সহযোগী অধ্যাপক, একাউন্টটি এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ, ববি), এবং সাবেক সভাপতি মোহাম্মদ উল্লাহ নোবেল ও সাধারণ সম্পাদক মো: শাহজালালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩২ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১৮ই নভেম্বর ২০২৪ সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এক অনলাইন সভায় …
টেকনাফ (কক্সবাজার) টেকনাফ ২ বিজিবি’র অভিযানে ২ লক্ষ ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার(২৬ নভেম্বর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি) অভিযানে ২,৪৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গোপন তথ্যের রাতে টেকনাফ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে দেড় নাম্বার নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল কঠোর সর্তকতা অবলম্বন করে সীমান্ত পর্যবেক্ষণ জারি রাখলে একপর্যায়ে আনুমানিক ১৩০ ঘটিকায় ৬ জন ব্যক্তিকে নাফ নদীতে সাঁতারিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে…
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী ২০২৪ সম্পন্ন হয়েছে। সোমবার(২৫ নভেম্বর) রাত ৮ টায় কেন্দ্রীয় ব্যামাগারে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শরীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম । শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ:দা:) অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের…
বেনাপোল প্রতিনিধি:বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৮৯১ এর “বিশেষ সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় সংগঠনটির পরবর্তী নির্বাচনের তারিখ,নির্বাচন পরিচালনা কমিটি নির্ধারণে আহবায়ক কমিটি গঠন এবং নির্বাচন পরিচালনা কমিটি’র নাম ঘোষনা করা হয়।মঙ্গলবার(২৬ নভেম্বর) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দরের ৭ নং গেইট এবং ৪২ নং গোডাউনের সম্মুখে অবস্থিত শ্রমিকদের বিশ্রামাগার হল রুমে অনুষ্ঠিত ৮৯১ নং এর “বিশেষ সাধারণ সভা”অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির বর্তমান সভাপতি-মো.আক্তার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শ্রম অধিদপ্তরের কর্মকতা (খুলনা)র গণেশ চন্দ্র বসু।বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি,বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী।সভার শুরুতে পবিত্র…
বেতাগী প্রতিনিধি বরগুনা জেলার বেতাগী উপজেলা ও বেতাগী পৌর বিএনপির উদ্যোগে রোজ সোমবার বিকাল তিন ঘটিকার সময় জনসভার আয়োজন করা হয় বিএনপির জনসভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ নুরুল ইসলাম মনি বেতাগী বিএনপির আহবায়ক মোঃ হুমায়ূন কবির মল্লিক, জেলা ছাত্র দলের সভাপতি ফয়েজুল মালেক সজিব সহ বরগুনা ও বেতাগী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অএর ভিবিন্ন নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হুমায়ূন কবির মল্লিক । বিএনপির জনসভায় নেতা ও কর্মীদের উপস্থিতিতে জনসভা জনস্রোতে রূপনেয়। বক্তরা গত ১৬ বছরের অন্যায় অত্যাচার মিথ্যা মামলা হামলায় উপেক্ষা করে দলকে শক্তিশালী ও জনবান্ধব মুখী…
মোঃ সেলিম রেজা প্রতিনিধি গাংনী মেহেরপুর মেহেরপুরে শহীদ জিয়া পরিষদ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উজ্জ্বল হোসাইনকে আহ্বায়ক ও আরিফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর), শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম (রানা) ও সাধারণ সম্পাদক শাওন মাহমুদ জিসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট এ আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে তরিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে এনামুল হক বেলু, মুন্না শেখ, ইদ্রিস আলী, বৃষ্টি খাতুন, মোস্তাক শেখ, আব্দুল হামিদ এবং সদস্য পদে যথাক্রমে রোকনুজ্জামান অলি, তন্ময়, রাকিবুল ইসলাম সবুজ, বাদশা আলী, তামিল ইকবাল ও নাসিম বিশ্বাসকে নির্বাচিত…
কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলা প্রশাসকের কাছে শুধুমাত্র চলাচলের জন্য পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ আবেদন করেছিল। তারা সেই জাহাজকে অনুমতি দিয়েছে। তবে কখন দ্বীপে যাবে সেটি চূড়ান্ত করবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি। মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী জানান, আগামী ২৭ নভেম্বর তারা কমিটির বৈঠক আহ্বান করেছেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে কোন জায়গা থেকে জাহাজ ছাড়বে। আপাতত কেয়ারি সিন্দাবাদ আবেদন করেছিল। তারা সেই জাহাজকে অনুমতি দিয়েছে। মিয়ানমারের…