- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
Author: admin
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামীর উপস্থিতিতে ওই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত বারেক মৃধার ছেলে শামীম মৃধা (৩০)। আদালত সূত্রে জানাযায়, ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ভিকটিম লামিয়া আকতার (১৫) ২০২২ সালের ১১ জুন স্কুলছুটির পর বাড়ী ফিরছিলো। দন্ডিত শামীম মৃধা পথিমধ্যে লামিয়ার পথরোধ করে মুখ চেপে ধরে ওই গ্রামের জনৈক নাসির উদ্দিনের কলা বাগানে নিয়ে ধর্ষণকরে।…
পিরোজপুর প্রতিনিধি : ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এ স্লোগান নিয়ে পিরোজপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় সচেতন নাগরিক কমিটির (সনাক) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুর টাউন হল চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি এম এ রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান । এসময় জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়ন করেছে। তিনি তথ্যের স্বেচ্ছায় প্রকাশ এবং প্রয়োজনীয়…
জাবি সংবাদদাতা চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সমর্থকদের দ্বারা আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সহস্রাধিক শিক্ষার্থী জড়ো হয়। এসময় তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে শেষ করেন। মিছিলে শিক্ষার্থীদের ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই ইসকনের ঠাঁই নাই’ ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আদালতে উকিল মরে এই সরকার কি করে’, ‘সন্ত্রাসবাদের আস্তানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নগর ও…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে শফিকুল আলম লিখেছেন, চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন। তিনি লেখেন, জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে বন্দর নগরীসহ সমস্ত ঝুঁকিপূর্ণ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। যেকোনো মূল্যে অন্তর্বর্তী…
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) দুপুর ৩ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. হাসিব মোঃ তুষার এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ। রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের ডিন প্রফেসর মোঃ…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারী উপজেলা মডেল মসজিদ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে স্থানগুলো পরিদর্শন করেন। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সকালে রাঙ্গামাটি যাওযার পথে হাটহাজারী উপজেলায় মডেল মসজিদের নির্মাণের জন্য সম্ভাব্য তিনটি (পৌরসভার জারোয়ার দিঘীর পাড়স্থ, ফটিকার কড়িয়ার দিঘীর পাড় এলাকার এবং ভানজইন বিল) স্থান পরিদর্শন করেন। এসময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার ভূমি লুৎফুর নাহার শারমিন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার…
জাবি প্রতিনিধি। দেশব্যাপী চলমান সংকট নিরসন ও ফ্যাসিবাদ মোকাবেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১০টি ছাত্র সংগঠনের অংশগ্রহণে নতুন ঐক্য গঠন করা হয়েছে। এছাড়া সংগঠনগুলো থেকে প্রতিনিধি নিয়ে ৭ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাবি শাখার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নতুন ঐক্যে অংশ নেওয়া সংগঠনগুলো হলো- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, জাস্টিস ফর জুলাই, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদ, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, ছাত্র অধিকার পরিষদ, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন ও আধিপত্যবাদ বিরোধী মঞ্চ। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের দেওয়া বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি বিবৃতিতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে, শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করার পর থেকে কিছু মহল তার গ্রেপ্তার ইস্যুকে ভুলভাবে ব্যাখ্যা করছে। বাংলাদেশ সরকার মনে করে,…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের জন্য আশা সামাজিক কর্মসূচি টাঙ্গাইলের সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে কম্বল গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল আশার ডিভিশনাল ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী,এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ আবেদ আলী,সিনিয়র ডিস্টিক ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন আশার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। এসময় আশা’র কর্মকর্তারা বলেন, বিশ্বের সর্ববৃহৎ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায়…
রাবি প্রতিনিধি: “নাটক শানিত হচ্ছে, শোষকেরা সাবধান” স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন নাট্যসংগঠন সমকাল নাট্যচক্র ২৫শে নভেম্বর তার দীর্ঘপথচলার ৪৩ বছর পূর্ণ করে ৪৪ বছরে পদার্পণ করেছে। মঙ্গলবার (২৬ নম্বেভর) সকাল ১০টায় রাকসু ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে সমকাল নাট্যচক্রের মহড়াকক্ষে আয়োজন করা হয় “সমকাল আড্ডা”। আড্ডা শেষে লাইব্রেরি প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করার মাধ্যমে সমকাল নাট্যচক্রের প্রতিষ্ঠা ইতিহাস স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সমকাল নাট্যচক্র তার ৪৩ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৭-২৯শে নভেম্বর তিন দিনব্যাপী কথাসাহিত্যিক হাসান আজিজুল হক নাট্যোৎসব ২০২৪-এর আয়োজন করতে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের…