
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের জন্য আশা সামাজিক কর্মসূচি টাঙ্গাইলের সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে কম্বল গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল আশার ডিভিশনাল ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী,এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ আবেদ আলী,সিনিয়র ডিস্টিক ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন আশার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এসময় আশা’র কর্মকর্তারা বলেন, বিশ্বের সর্ববৃহৎ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করছে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকব।