- দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক
- উজিরপুরে সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস
- ব্যাংকে চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদ নেতা আটক
- শীতের সকালে খেজুরের রস-গুড়ের মিষ্টি ঘ্রাণ, আগাম প্রস্তুতিতে ব্যস্ত কোটচাঁদপুরের গাছিরা
- মধুপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- টাঙ্গাইলে এলপিজি গ্যাসের গোডাউনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ টাকা
- অসহায় চালকের চুরি হওয়া ভ্যান উদ্ধার করে দিলো আনসার ও ভিডিপি
- নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা
- লোহাগাড়ায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্যভাবে শুভ মহালয়া উদযাপন
- উৎপাদন খরচ বাড়ায় বিপাকে ডিমলার আমন চাষিরা: ন্যায্য দর নিয়ে দুশ্চিন্তা
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, কোনো পত্রিকার বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ থাকে তাহলে তা শান্তিপূর্ণ প্রকাশ করতে হবে। কারও কোনো অভিযোগ থাকলে তা জানাতে পারে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা আমরা সমর্থন করি না। এ ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে সহ্য করা হবে না। উপদেষ্টা বলেন, পত্রিকা ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আহ্বান থাকবে, মানুষের যদি…
নিজস্ব প্রতিবেদক ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর বাদী হয়ে গতকাল রোববার (২৪ নভেম্বর) মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সোমবার (২৫ নভেম্বর) আদালতে আসে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এজাহার গ্রহণ করে ২৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। সূত্রাপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার সাব-ইন্সপেক্টর অনুপ দাস এ তথ্য জানান। মামলার অভিযোগে বলা হয়, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৭/৮ হাজার শিক্ষার্থী ২৪ নভেম্বর রোববার…
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে ইমরান খানের সমর্থকরা বিক্ষোভ করতে চেয়েছিলেন। কিন্তু তাদের ঠেকাতে রোববার ইসলামাবাদে নিরাপত্তা-লকডাউন জারি করা হয়। ইমরানের সমর্থকদের দাবি, নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন শেহবাজ শরিফরা। তাই তাদের পদত্যাগ করতে হবে। ইমরানসহ পিটিআই দলের যে নেতারা বন্দি আছেন, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বার্তাসংস্থা এপি জানিয়েছে, ইমরানের কয়েক হাজার সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে দলের পাঁচজন সংসদ সদস্যও আছেন। নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদের অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া থেকে আসার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। লাহোরেও পুলিশ পিটিআইয়ের প্রচুর কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ…
বিনোদন ডেস্ক ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা কীর্তি সুরেশ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। নিজের দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাত্তিলের গলায় মালা দিতে চলেছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের খবর – দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুত্ব এই নায়িকার। সেই বন্ধুত্ব পরবর্তীতে গড়ায় প্রেমে। যা এখন বিয়েতে রূপ পেতে চলেছে। জানা গেছে, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে তাদের চার হাত এক হবে। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হবে তার বিবাহ উৎসব। চলবে তিন দিন। বিয়ের আগেই জল্পনা চলছে – প্রেমিকের গলায় বিয়ের মালা পরিয়ে কীর্তিও দুবাই পাড়ি জমাবেন। যদিও বিষয়টি…
মো:আমিনুল ইসলাম দৌলতপুর, মানিকগঞ্জ সুপেয় ও নিরাপদ পানির ব্যবস্থা করতে উপকারভোগী সদস্যদের মাঝে ২৪ সেট টিউবওয়ে সহ বেইজমেন্টের মালামাল ও ৭৫ সেট রিং স্ল্যাব লেট্রিন বিতরণ করেছে এড্রা বাংলাদেশ। ২৫ নভেম্বর ২০২৪ খ্রী: রোজ সোমবার বিকাল ২:০০ টার সময় এড্রা বাংলাদেশের কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট (ফেইজ-২) ও ওয়াটার এন্ড স্যানিটেশন সাপোর্ট প্রজেক্টে এর উদ্যোগে এড্রা সুইডেন, সিডা এবং ওয়াটার ফর অল এর আর্থিক সহায়তায় প্রকল্পের ৯৯ জন উপকারভোগী সদস্যদের মাঝে ২৪ সেট টিউবওয়ে সহ বেইজমেন্টের মালামাল ও ৭৫ সেট রিং স্ল্যাব লেট্রিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জনাব আহসানুল আলম, বিশেষ অতিথি…
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়-মিঠাবো স্কুলে গাইড বই না কেনায় ৭ম শ্রেণির শিক্ষার্থী তুরা বিশ্বাসকে পিটিয়ে বাম হাতের আঙ্গুল ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী গত ১৫ দিন যাবত স্কুলে অনুপস্থিত রয়েছে। শিক্ষার্থী তুরা বিশ্বাস উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ দিঘি পাড় এলাকার নেপাল বিশ্বাস এর মেয়ে। শিক্ষার্থী তুরা বিশ্বাসের পরিবার সূত্রে জানা গেছে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থী তুরা বিশ্বাস গাইড বই নিয়ে স্কুলে না আসায় আদর্শ উচ্চ বিদ্যালয়-মিঠাবো স্কুলের সহকারী শিক্ষক সাফায়েতুর রহমান তাকে বেত দিয়ে পিটিয়ে হাতের আঙ্গুলসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা করে । এ ঘটনায় আহত শিক্ষার্থী উন্নত চিকিৎসা…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ ১.৮ টন পলিথিন জব্দ এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় মায়ের দোয়া রিসাইকোলনে অভিযান চালিয়ে পলিথিন জব্দ ও জরিমানা করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক আবুল হোসেনকে না পাওয়ায় ম্যানেজার মোঃ সম্রাটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ কৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় নিয়ে যাওয়া হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখার সহকারী পরিচালক আনজুমান নেছা সাথে ছিলেন পরিদর্শক আমিনুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখার সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, ১.৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে চারুকলা বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে। সোমবার (২৫ নভেম্বর) প্রশাসনিক ভবনের ফটকে তালা লাগিয়ে আন্দোলন করছিলেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ভবনের সামনে সাঁটানো একটি পোস্টার ছিড়ে ফেলা হয়েছে বলে দাবি ছাত্রদলের নেতাকর্মীদের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের লাগানো পোস্টার শ্রী ফেলা হয়েছে। বিভাগের শিক্ষার্থীদের কর্তৃক এমমন আচরণ কাম্য নয়। ক্ষোভ প্রকাশ করে শাখা ছাত্রদলের সংগঠক জাকিরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, চারুকলা বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতেছেন, আপনাদের যা মনে চায়…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত রবিবার ২৪শে নভেম্বর রবিবার দোয়া অনুষ্ঠানের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন মহদীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও ইউপি সদস্য আজাদুল ইসলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে ইউপি সদস্যদের নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন। এসময় ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশগণ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলেল দিয়ে বরণ করে নেন। এরআগে ইউপি সচিব মো. আব্দুল জোব্বার প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে পালনীয় দায়িত্ব গুলো সম্পর্কে অবহিত করেন। এসময় গণমাধ্যম কর্মী,ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের…
ঝালকাঠি প্রতিনিধিঃ-বন্যার্তদের উদ্দেশ্যে সংগ্রহ করা ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিএনপির দু’নেতার বিরুদ্ধে। নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লিটন মোল্লার বিরুদ্ধে এ অভিযোগ স্থানীয় অন্যান্য নেতাকর্মীদেন। এ বিষয়ে সংগঠনের ১৫ জন নেতার স্বাক্ষরিত একটি অভিযোগপত্র ২৫ নভেম্বর উপজেলা বিএনপি ও উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক, ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ ডাকযোগে পাঠিয়েছেন। তার একটি কপি এই প্রতিবেদকের হাতে এসেছে। অভিযোগ পত্রে তারা লিখেন আমরা ৫নং সুবিদপুর ইউনিয়ন বি.এন.পি ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীবৃন্দ, বাংলাদেশের ফেনি, নোয়াখালি, লক্ষ্মীপুর জেলার ভয়াবহ বন্যা কবলিত অসহায় মানুষদের সাহায্যার্থে,…